এক্সপ্লোর

Amul: বিশ্বের সবথেকে বড় দই উৎপাদন কেন্দ্র হবে কলকাতায়, ৬০০ কোটি বিনিয়োগ করবে আমূল; বাড়বে চাকরির সুযোগ ?

Amul Curd Plant: জৈন মেহতা বলেন, 'এটি একটি ইন্টিগ্রেটেড ডেয়ারি প্ল্যান্ট হতে চলেছে যা পশ্চিমবঙ্গের কলকাতার বুকে গড়ে উঠবে, আর এটিই হতে চলেছে বিশ্বের সবথেকে বড় ইউনিট।'

কলকাতা: 'আমূল' ব্র্যান্ডের মূল সংস্থা গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড সম্প্রতি ঘোষণা করেছে কলকাতায় (Amul) তারা বিশ্বের সবথেকে বড় দই উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে। একটি ইন্টিগ্রেটেড ডেয়ারি প্ল্যান্ট (Dairy Plant) তৈরি হবে কলকাতায় এবং এর জন্য ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে আমূল। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জৈন মেহতা এই উদ্যোগ নিয়ে জানিয়েছেন যে এর মাধ্যমে কলকাতায় গড়ে উঠবে সর্ববৃহৎ দই উৎপাদন কেন্দ্র বা কার্ড প্ল্যান্ট।

দু'দিনব্যাপী চলা বঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Business Summit) শেষদিনে বৃহস্পতিবার এই বিনিয়োগের কথা ঘোষণা করা হয়। পিটিআই সংবাদমাধ্যম অনুসারে, জৈন মেহতা বলেন, 'এটি একটি ইন্টিগ্রেটেড ডেয়ারি প্ল্যান্ট হতে চলেছে যা পশ্চিমবঙ্গের কলকাতার বুকে গড়ে উঠবে, আর এটিই হতে চলেছে বিশ্বের সবথেকে বড় ইউনিট যেখানে প্রতিদিন ১ হাজার মেট্রিক টন দই উৎপাদিত হবে।' এছাড়াও তিনি উল্লেখ করেন ডেয়ারি প্ল্যান্টের সামগ্রিক বিনিয়োগের মধ্যে ৬০০ কোটি টাকা প্রাথমিকভাবে ব্যবহার করা হবে, যেখানে ১৫ লক্ষ লিটার দুধ উৎপাদনের ক্ষমতা থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় যেভাবে কাপ দই বা বাটিতে বন্দি দইয়ের চাহিদা দিনে দিনে বাড়ছে তার যোগান দিতে এই উদ্যোগ অনেকাংশে সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি।

এছাড়াও মূলত দুটি ধাপে এই ডেয়ারি প্ল্যান্ট তৈরি করবে কায়রা ডিসট্রিক্ট কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসারস ইউনিয়ন লিমিটেড। কলকাতার অদূরে হুগলির সাঁকরাইলে এই প্ল্যাট গড়ে উঠবে। এই অঞ্চলে দইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলায় টক দই এবং মিষ্টি দই হিসেবেই এটি বহুল জনপ্রিয়, দুই ধরনের দইয়ের চাহিদাই তুঙ্গে। এই পণ্যের জন্যই উপযুক্ত জোগান দিতে চাহিদা মেটাতে এই প্ল্যান্ট গড়ে তোলা হচ্ছে। বাংলার দুধ বিক্রির দুনিয়ায় আমূল রয়েছে শীর্ষস্থানে। দিনে ১০ লক্ষ লিটার দুধ বিক্রি করে আমূল। বাংলার ১৪টি জেলা থেকে ১.২ লক্ষ মহিলা দুগ্ধ উৎপাদন সহায়কদের কাছ থেকে জোগান সংগ্রহ করে আমূল।

গত অর্থবর্ষের থেকে এই অর্থবর্ষে ৫৯,৪৪৫ কোটি টাকা টার্ন ওভার হয়েছে আমূলের যা আগের থেকে বেড়েছে ৮ শতাংশ। আর আগামী অর্থবর্ষে দুই অঙ্ক হারে বাড়বে এই টার্ন ওভার, এমনটাই আশা করছে সংস্থা। গত অর্থবর্ষে প্রায় ৫০০ লক্ষ লিটার দুধ উৎপাদন করেছে আমূল। আর দিনে ৩১০ লক্ষ লিটার দুধ উৎপাদনের ক্ষমতায় পৌঁছে গিয়েছে আমূল।

আরও পড়ুন: PAN Card: নতুন প্যান কার্ডের জন্য আবেদন করছেন ? এই ৫ ভুল থেকে সাবধান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget