এক্সপ্লোর

Bank Holiday: মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ? দেখুন সম্পূর্ণ তালিকা

Bank Holiday List: রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে প্রতি বছরই গোটা বছরের ছুটির তালিকা প্রকাশ করা হয়। এই ছুটির তালিকায় থাকে সাপ্তাহিক ছুটি, জাতীয় ছুটি এবং আঞ্চলিক ছুটির দিনগুলিও।

Holiday List: প্রতি মাসেই নির্দিষ্ট কিছুদিন ব্যাঙ্কে ছুটি থাকে, এই দিনগুলি মূলত পাবলিক হলিডে হিসেবে স্বীকৃত হয়। তাছাড়া মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং একইসঙ্গে প্রতিটি রবিবার ব্যাঙ্ক (Bank Holiday 2025) বন্ধ থাকে সারা দেশেই। আর তাই আগামী মে মাসেও ১২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। যদিও এর মধ্যে রবিবারের সাপ্তাহিক ছুটি এবং মাসের দুটি শনিবারের ছুটি ধার্য করা রয়েছে।

এপ্রিল মাসের ১ তারিখ থেকেই নতুন অর্থবর্ষ শুরু হয়েছে। আর এই নতুন বছরের শুরু থেকেই নতুন করে আর্থিক পরিকল্পনা সাজাচ্ছেন গ্রাহকরা এবং বিনিয়োগের (Bank Holiday 2025) পরিকল্পনাও করছেন। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে প্রতি বছরই গোটা বছরের ছুটির তালিকা প্রকাশ করা হয়। এই ছুটির তালিকায় থাকে সাপ্তাহিক ছুটি, জাতীয় ছুটি এবং আঞ্চলিক ছুটির দিনগুলিও। সাধারণত প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ছুটি থাকে ব্যাঙ্ককর্মীদের।

মে মাসে প্রথমদিনে অর্থাৎ ১ মে তারিখে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিন মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসম, মণিপুর, কেরালা, পশ্চিমবঙ্গ, গোয়া, বিহারে শ্রমিক দিবস উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। একইসঙ্গে এদিন রয়েছে মহারাষ্ট্র দিবসও, তাই সেই উপলক্ষ্যেও ব্যাঙ্কে ছুটি রয়েছে।

মে মাসে এছাড়াও বেশ কিছু লম্বা উইকেন্ড (Bank Holiday 2025) পাবেন ব্যাঙ্ককর্মীরা। ৯ মে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর তারপরেই রয়েছে দ্বিতীয় শনিবার ও রবিবার। এই কারণে পশ্চিমবঙ্গে টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর কবে কবে ছুটি রয়েছে ব্যাঙ্কে ? দেখে নিন পুরো তালিকা।

১ মে ২০২৫ – বৃহস্পতিবার – মহারাষ্ট্র দিবস ও শ্রমিক দিবস হিসেবে ব্যাঙ্ক বন্ধ

৪ মে ২০২৫ – রবিবার – সাপ্তাহিক ছুটি ব্যাঙ্ককর্মীদের

৯ মে ২০২৫ – শুক্রবার – রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ

১০ মে ২০২৫ - দ্বিতীয় শনিবার – সারা দেশেই এদিন নিয়মিত ছুটি

১১ মে ২০২৫ – রবিবার - সাপ্তাহিক ছুটি ব্যাঙ্ককর্মীদের

১২ মে ২০২৫ – সোমবার – বুদ্ধ পূর্ণিমার ছুটি রয়েছে এদিন (আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, দেরাদুন, ইটানগর, জম্মু, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, দিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা, শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ)

১৬ মে ২০২৫ – শুক্রবার – গ্যাংটকে বন্ধ থাকছে ব্যাঙ্ক  

১৮ মে ২০২৫ – রবিবার – ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিন

২৪ মে ২০২৫ – চতুর্থ শনিবার – নিয়মমাফিক ছুটি ব্যাঙ্কে

২৫ মে ২০২৫ – রবিবার – এদিনও ছুটি থাকে ব্যাঙ্কে সারা দেশে

২৬ মে ২০২৫ – সোমবার – কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী – আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক

২৯ মে ২০২৫ – বৃহস্পতিবার – মহারানা প্রতাপ জয়ন্তী – সিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget