এক্সপ্লোর

Loan Approval: ক্রেডিট স্কোর ভাল হওয়ার পরেও ঋণের আবেদন খারিজ ? কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে ?

Bank Loan Application: তাছাড়া কোনো ব্যক্তি যদি বারবার চাকরিক্ষেত্র বদল করে থাকেন, তাহলে ঋণের আবেদন মঞ্জুর হতে সমস্যা হতে পারে। ব্যাঙ্ক মূলত চায় যাতে ঋণগ্রহীতার পেশাগত দিক স্থিতিশীল থাকে।

Bank Loan Application: ব্যাঙ্ক থেকে ঋণের আবেদনের সময় প্রাথমিকভাবে দেখা হয় আপনার ক্রেডিট স্কোর কত আছে। সাধারণত ক্রেডিট স্কোর (Credit Score) ৭৫০ বা তার বেশি থাকলে যে কোনো ব্যাঙ্ক কিংবা এনবিএফসি থেকে ঋণ পেতে কোনো অসুবিধে হয় না। এই ক্রেডিট স্কোরের সাহায্যে আপনি ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোনও নিতে পারবেন। তবে ভাল ক্রেডিট স্কোর (Loan Approval) থাকার পরেও কিছু কিছু ক্ষেত্রে আপনার ঋণের (Bank Loan) আবেদন মঞ্জুর নাও হতে পারে। সেক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে যাতে আপনার ঋণের আবেদন সহজেই মঞ্জুর হয়ে যায় ?

কী কী কারণে ভাল ক্রেডিট স্কোর থাকার পরেও কিছু কিছু বিষয়ে নজর না দিলে আপনার ঋণের আবেদন মঞ্জুর নাও হতে পারে। তার মধ্যে প্রথমেই হল ব্যাঙ্ক ও এনবিএফসির নিয়মানুসারে কিছু উপার্জনের সীমা রয়েছে যা না থাকলে ঋণের আবেদন বা ক্রেডিট কার্ডের আবেদন মঞ্জুর হবে না। এক্ষেত্রে একেক ব্যাঙ্কের একেক রকম নিয়ম আছে। সেলফ এমপ্লয়েড ব্যক্তিদের জন্য বার্ষিক উপার্জন হতে হবে ৬ লক্ষ বা তার বেশি। এর জন্য আয়কর রিটার্ন ফাইলেও এই অঙ্কের উল্লেখ থাকতে হবে।

তাছাড়া কোনো ব্যক্তি যদি বারবার চাকরিক্ষেত্র বদল করে থাকেন, তাহলে ঋণের আবেদন মঞ্জুর হতে সমস্যা হতে পারে। ব্যাঙ্ক মূলত চায় যাতে ঋণগ্রহীতার পেশাগত দিক স্থিতিশীল থাকে। এর মাধ্যমেই গ্রাহকের কাছে নিয়মিত অর্থাগম বা বেতন আসতে থাকবে যাতে ঋণ পরিশোধে কোনো সমস্যা হবে না।

শুধু এখানেই শেষ নয়, কেওয়াইসি নথির ক্ষেত্রেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনার ঋণের আবেদনের সময় জমা দেওয়া সংশ্লিষ্ট নথিগুলির মধ্যে কোনোটিতে তথ্যে ভুল থাকলে বা কোনো নথি বাদ পড়ে থাকলে আপনার ঋণের আবেদন মঞ্জুর হবে না।

খুব অল্প সময়ের মধ্যে আপনি যদি বহুবার ঋণের আবেদন করেন, তাহলে ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহককে 'ক্রেডিট হাংরি' বলে ধরে নেওয়া হবে যা একটি নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিবার ঋণের আবেদনের সময় ব্যাঙ্কের পক্ষ থেকে আপনার ঋণের প্রোফাইল ভালমত যাচাই করা হয়, এই কারণে ক্রেডিট স্কোরেও প্রভাব পড়ে। খুব স্বল্প মেয়াদের মধ্যে অতিরিক্ত ঋণের আবেদন ক্রেডিট স্কোর কমিয়ে দেয় গ্রাহকের। সেক্ষেত্রে ঋণের আবেদন মঞ্জুর নাও হতে পারে।

আরও পড়ুন: Savings Schemes: ৫০: ৩০: ২০ ফর্মুলায় হবেন কোটিপতি ! সামান্য বিনিয়োগও বিশাল তহবিলে পরিণত হবে

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget