এক্সপ্লোর

Bank Strike : ২৮-৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, কাদের বেতন আগে ঢুকবে, কাদের হতে পারে দেরি ?

3 Day Bank Strike : ২৮ সেপ্টেম্বর থেকে শুরু তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘট। তাই আপনার বেতনও যদি ৩০ সেপ্টেম্বর ঢোকার কথা থাকে তাহলে চিন্তা বাড়তে পারে। 

3 Day Bank Strike : আপনারও যদি মাসের শেষে বেতন ঢোকে, তাহলে বাড়তে পারে চাপ। কারণ, চলতি মাসে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক সংগঠনগুলি। ব্যাঙ্কে ছুটির হিসেব বলছে, ২৬ সেপ্টেম্বর ব্যাঙ্কের চতুর্থ শনিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। তার আগে কেবল ২৭ সেপ্টেম্বর রবিবার থাকায় এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশজুড়ে। তারপরই ২৮ সেপ্টেম্বর থেকে শুরু তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘট। তাই আপনার বেতনও যদি ৩০ সেপ্টেম্বর ঢোকার কথা থাকে তাহলে চিন্তা বাড়তে পারে। 

কারা এই ক্ষেত্রে আগে বেতন পাবেন ?
বর্তমানে মাসের শেষে তিন দিন ব্যাঙ্ক ধর্মঘটের কারণে এমনিতেই স্বাভাবিক কার্য়কলাপ বন্ধ থাকবে। তাই কাদের বেতন সময় মতো আসবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কর্মী মহলে। কারাই বা অনেক আগে বেতন পেয়ে যাবেন, এখানে দেওয়া হল সেই বিষয়ে তথ্য। এই খবর সামনে আসতেই কেন্দ্রীয় সরকার নিয়েছে এক বড় সিদ্ধান্ত। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্ক ধর্মঘট যাতে কর্মীদের অ্যাকাউন্টে প্রভাব না ফেলে তাই ২৫ সেপ্টেম্বরই অগ্রিম বেত নদিয়ে দিতে হবে কর্মীদের। পেনশন হোল্ডাদেরও একই দিনে প্রাপ্য দিয়ে দিতে হবে। 

কাদের বেতন পেতে দেরি হতে পারে ?
আপনার কোম্পানি যদি ২৮ সেপ্টেম্বরের আগে বেতন দেওয়ার প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে থাকে, তাহলে সময়মতো স্যালারি পেয়ে যাবেন আপনি। তবে যাদের  স্যালারি প্রসেসিংয়ের কাজ ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হবে, তাদের মাসিক বেতন পেতে দেরি হবে। তাই আপনি বেসরকারি কোম্পানির কর্মী হলে, এই মাস আপনার নিয়োগকর্তা ও ব্যাঙ্কের প্রসেসিং ডেটের ওপর বেতন পাওয়ার দিনক্ষণ নির্ভর করবে।  

এই ধর্মঘটের সময় কী কী পরিষেবা বন্ধ থাকবে ?
কর্মসূচি অনুযায়ী ব্যাঙ্ক ধর্মঘট হলে ব্যাঙ্কর কিছু পরিষেবা পাবেন না গ্রাহকরা। এর মধ্য়ে রয়েছে চেক ক্লিয়ারেন্স, ক্যাস ডিপাজিট, ডিমান্ড ড্রাফট, অ্যাকাউন্ট ওপেনিংয়ের বিষয়গুলি। তবে ডিজিটাল ব্যাঙ্কিং যেমন-ATM, UPI, ইন্টারেন্ট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো পরিষেবাগুলি খোলা থাকবে। 

২৭ সেপ্টেম্বর রবিবার কি ব্যাঙ্ক খোলা থাকবে ?
ব্যাঙ্ক ধর্মঘটের এই পরিস্থিতির কারণে আগামী ২৭ সেপ্টেম্বর রবিবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ক্ষেত্রে কোনওক্রমে ব্যাঙ্ক ধর্মঘট হলে ২৮ সেপ্টেম্বরের আগে বেতন দেওয়ার প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।  

 আরও পড়ুন : ১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিটের নিয়মে বদল, সুদের হারে প্রভাব পড়বে ?

    

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
Lufthansa Layoffs : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget