এক্সপ্লোর

Multibagger Stock : ১০২ টাকা থেকে ৪৬৩ টাকায় ! ২০২৬ দিয়েছে ৩৫২ শতাংশ রিটার্ন, এই স্টকের নাম জানেন

Best Stocks to Buy : এখানে দেওয়া হল এমন একটি স্টকের নাম, যা কম সময়ে মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Stock) দিয়েছে। ১০২ টাকার স্টক এখন চলে এসেছে ৪৬৩ টাকায়।   

Best Stocks to Buy :  শেয়ার বাজারে (Indian Stock Market) এই ধরনের স্টকের দিকে নজর থাকে সবার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল স্টকে বিনিয়োগ (Investment) করে টাকা হারাতে হয় আমাদের। তবে এখানে দেওয়া হল এমন একটি স্টকের নাম, যা কম সময়ে মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Stock) দিয়েছে। ১০২ টাকার স্টক এখন চলে এসেছে ৪৬৩ টাকায়।   

কোন স্টক ঘিরে এই লাফ
চলতি বছরেই ভারতের শেয়ার বাজারে এই স্টক দুরন্ত গতি দেখিয়ছে। ২০২৬ সালের শুরু থেকেই যে কয়েকটি শেয়ার বিনিয়োগকারীদের পকেট ভরিয়ে দিয়েছে, তার মধ্যে অন্যতম স্টেরলাইট টেকনোলজিস লিমিটেড (Sterlite Technologies Ltd)। সোমবারের ট্রেডিংয়ে এই মাল্টিব্যাগার স্টকটি এক ধাক্কায় ৫ শতাংশ বেড়ে ৪৬৩.৪৫ টাকায় গিয়ে পৌঁছে গেছে।

কত থেকে কততে এসেছে এই স্টক
বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬-এ এই শেয়ারের দাম ছিল মাত্র ১০২.৪৫ টাকা। সেখান থেকে মাত্র কয়েক মাসের ব্যবধানে এটি ৩৫২.৩৭ শতাংশের চোখ ধাঁধানো রিটার্ন দিয়েছে। যা এক কথায় দুরন্ত রিটার্ন।

হঠাৎ কেন কোম্পানিতে এই রকেটের গতি ?
গত শুক্রবার (২২ মে) কোম্পানির পক্ষ থেকে একটি বড় ঘোষণা করা হয়। স্টেরলাইট টেকনোলজিস জানিয়েছে, তারা একটি আন্তর্জাতিক হাইপারস্কেল পার্টনারের কাছ থেকে মাল্টি-ইয়ার (বহু বছরের) অপটিক্যাল কানেক্টিভিটি পণ্য সরবরাহের জন্য একটি প্রোডাক্ট অ্যাওয়ার্ড লেটার (PAL) পেয়েছে। কোম্পানি জানিয়েছে, এই চুক্তির মোট সম্ভাব্য মূল্য প্রায় ১.১১ বিলিয়ন ডলার (প্রায় ১০,০০০ কোটি টাকারও বেশি)।

এই মেগা অর্ডারের খবর বাজারে আসতেই সোমবার সকাল থেকে শেয়ারটি কেনার ধুম পড়ে যায়। ব্রোকারেজ সংস্থা বাজাজ ব্রোকিং (Bajaj Broking) জানিয়েছে, এই অর্ডারের ফলে কোম্পানির অর্ডার বুক যেমন শক্তিশালী হবে, তেমনই দীর্ঘমেয়াদে কোম্পানির আয় নিশ্চিত হবে।

এক্সচেঞ্জের কড়া নজরদারি (ASM Stage-4)
শেয়ারের দামে এই তীব্র উত্থানের কারণে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে দেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ BSE এবং NSE। অতিরিক্ত মূল্যের ওঠানামা থেকে খুচরো বিনিয়োগকারীদের সুরক্ষিত রাখতে স্টেরলাইট টেকনোলজিসকে লং-টার্ম ASM (Additional Surveillance Measure) Stage-4 ফ্রেমওয়ার্কের আওতায় রাখা হয়েছে।

 Q4 ফলাফল ও ব্রোকারেজ হাউসের মত
সম্প্রতি প্রকাশিত FY26-এর চতুর্থ ত্রৈমাসিকের (Q4) ফলাফল বিশেষজ্ঞদের পূর্বাভাসের চেয়েও ভালো হয়েছে। নামী ব্রোকারেজ হাউস নুভামা ইনস্টিটিউশনাল ইকুইটিজ (Nuvama Institutional Equities) জানিয়েছে:

রাজস্ব (Revenue): ১,৪৪০ কোটি টাকা (ত্রৈমাসিক ভিত্তিতে ১৪.৬% এবং বার্ষিক ভিত্তিতে ৩৭% বৃদ্ধি)।

এবিটা মার্জিন (EBITDA Margin): ১৪.৭% (পূর্বাভাস ছিল ১৩.৩%)।

অ্যাডজাস্টেড প্যাট (Adjusted PAT): ২৮ কোটি টাকা লাভ (যেখানে Q3-তে ২ কোটি টাকা লোকসান ছিল)।

নুভামা এই শেয়ারের টার্গেট প্রাইস ২৮০ টাকা থেকে বাড়িয়ে ৪৪০ টাকা করেছিল এবং 'BUY' রেটিং বজায় রেখেছিল। তবে কোম্পানির বর্তমান বাজার দর ইতিমধ্যেই নুভামার দেওয়া ৪৪০ টাকার টার্গেটকেও ছাড়িয়ে গেছে।

আগামী দিনে টার্গেট কত ? কী বলছেন টেকনিক্যাল অ্যানালিস্টরা ?
স্টকটি এখন অল-টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। এই পরিস্থিতিতে আগামী দিনের আউটলুক নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দু'রকম মত দেখা যাচ্ছে: 

বিশেষজ্ঞ ও সংস্থা সাপোর্ট লেভেল (Support) রেজিস্ট্যান্স / টার্গেট (Resistance) পরামর্শ / আউটলুক
জিগার এস প্যাটেল (Technical Research, Anand Rathi) Rs 430 Rs 480 / Rs 500 যদি শেয়ারটি ৪৮০ টাকার উপরে শক্ত অবস্থান তৈরি করতে পারে, তবে খুব দ্রুত ৫০০ টাকার টার্গেট ছুঁয়ে ফেলতে পারে।
এ আর রামচন্দ্রন (Tips2trades) Rs 441 Rs 472 শেয়ারটি এই মুহূর্তে বুলিশ হলেও ডেইলি চার্টে 'ওভারবট' (Overbought) জোনে রয়েছে। ৪৪১ টাকার নিচে নামলে এটি ৩৮৩ টাকা পর্যন্ত পড়তে পারে। তাই এখন কিছুটা প্রফিট বুকিং করা বুদ্ধিমানের কাজ হবে।

আরও পড়ুন : PPF-এ বিনিয়োগ করে মাসে পেতে পারেন ৫০,০০০ টাকা, ১ কোটি টাকা হবে তহবিল, সূত্রটা কী ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Maruti Cars Price Hike : ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget