এক্সপ্লোর

Gautam Adani's APSEZ: কলম্বো বন্দরের ওয়েস্ট কন্টেনার টার্মিনাল তৈরির দায়িত্বে আদানি পোর্টস

Adani Ports and Special Economic Zones Ltd: ২ সপ্তাহ আগে শ্রীলঙ্কা সরকার এই প্রকল্পের অনুমোদন দিয়েছে।

নয়াদিল্লি: জন কিলস হোল্ডিংস পিএলসি এবং শ্রীলঙ্কান পোর্ট অথরিটির সঙ্গে যৌথ উদ্যোগে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বন্দরের ওয়েস্ট কন্টেনার টার্মিনাল তৈরি করছে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোনস লিমিটেড। এই সংস্থাই আগামী ৩৫ বছরের জন্য কলম্বো বন্দরের ওয়েস্ট কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকছে।

ট্যুইট করে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেছেন, ‘ডব্লুসিটি, কলম্বো গড়ে তোলার সুযোগ পাওয়ার জন্য ভারত সরকার, শ্রীলঙ্কা সরকার, শ্রীলঙ্কান পোর্ট অথরিটি এবং জন কিলসের কাছে কৃতজ্ঞ। এই বোঝাপড়া দেশগুলির মধ্যে ঐতিহাসিক সম্পর্কের প্রতীক। কয়েক দশক ধরে কন্টেনারের উন্নতির সূচনা হবে।’

Grateful to the leaders of GoI, GoSL, SLPA & John Keells for the opportunity to build WCT, Colombo. This partnership is a symbol of the deep strategic relations between countries with great intertwined history. It will launch decades of container growth. https://t.co/YehqutSwcp

— Gautam Adani (@gautam_adani) March 15, 2021

">

২ সপ্তাহ আগে শ্রীলঙ্কা সরকার এই প্রকল্পের অনুমোদন দেয়। এই প্রথম ভারতের কোনও সংস্থা শ্রীলঙ্কার বন্দরের উন্নয়নের কাজ করবে। কলম্বো বন্দরের ওয়েস্ট কন্টেনার টার্মিনালের ৫১ শতাংশ আদানি পোর্টসের হাতে থাকবে। ভারতের বাণিজ্যের ক্ষেত্রে কলম্বো বন্দরের বিশেষ গুরুত্ব রয়েছে। ফলে এই বন্দরের একটি অংশ আদানি পোর্টসের হাতে যাওয়া ভারতের পক্ষে ইতিবাচক।

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোনস লিমিটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে ৩৫ বছরের জন্য ডব্লুসিটি গড়ে তোলা হবে, পরিচালনা করা হবে এবং হস্তান্তর করা হবে। ডব্লুসিটি- দৈর্ঘ্য হবে ১,৪০০ মিটার এবং ২০ মিটার গভীরতা থাকবে। ফলে এই টার্মিনালে বড় কন্টেনার নিয়ে যাওয়া সহজ হবে। এই টার্মিনালে কন্টেনারের সংখ্যা যেমন বাড়বে, তেমনই শ্রীলঙ্কার গুরুত্বও বেড়ে যাবে। সারা বিশ্বের সমুদ্র বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে শ্রীলঙ্কা।’

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোনস লিমিটেডের চিফ এগজিকিউটিভ অফিসার ও হোলটাইম ডিরেক্টর কর্ণ আদানি বলেছেন, ‘কলন্বো বন্দরের কৌশলগত অবস্থান গোটা ভারতীয় উপমহাদেশের বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কান পোর্ট অথরিটি, জন কিলস হোল্ডিংস পিএলসি ও আদানি গ্রুপের মধ্যে যে চুক্তি হয়েছে, তার ফলে দু’দেশেরই উন্নতি হবে।’

জন কিলস হোল্ডিংস পিএলসি-র চেয়ারম্যান কৃষাণ বলেন্দ্র বলেছেন, ‘কলম্বো বন্দরের উন্নতির ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ পাওয়ায় আমরা উৎসাহিত। আদানি গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা এই কাজ করব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget