এক্সপ্লোর

Blinkit Sangam Jal: এক ক্লিকেই আপনার বাড়িতে পৌঁছে দেবে 'সঙ্গম জল', কিন্তু দাম শুনলে চমকে যাবেন

MahaKumbh 2025 : অনলাইন গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট নিয়ে এসেছে গঙ্গা জল (Blinkit Sangam Jal)। অর্থাৎ ১৫ মিনিটের মধ্যে গঙ্গা জল পৌঁছে যাবে আপনার বাড়িতে।

 

MahaKumbh 2025 : মহাকুম্ভে যাওয়ার জন্য ট্রেনে এখনও ঠাসা ভিড়। মানুষ যেকোনো উপায়ে সঙ্গমের গঙ্গায় ডুব দিতে চায়। এই পরিস্থিতিতে যারা প্রয়াগরাজ যেতে পারছেন না, তাদের জন্য অনলাইন গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট নিয়ে এসেছে গঙ্গা জল (Blinkit Sangam Jal)। অর্থাৎ ১৫ মিনিটের মধ্যে গঙ্গা জল পৌঁছে যাবে আপনার বাড়িতে।

সঙ্গম জলের দাম কত
ব্লিঙ্কিট তার প্ল্যাটফর্মে যে সঙ্গম জলের 100 মিলি বোতল বিক্রি করছে তার দাম 69 টাকা। প্রোডাক্টের বিবরণ অনুসারে, এই জল গঙ্গা ও যমুনার সঙ্গম থেকে এসেছে। এই জায়গাতেই মানুষ স্নান করতে ভয় পায়। মনে করা হয়, এই স্থানে সরস্বতী নদীর জলও এসব নদীর জলে মিলিত হয়। এই কারণেই একে সঙ্গম বলা হয়।

এই ধরনের ব্যবসা নতুন নয়
অনেক কোম্পানিই ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে ক্রেতাদের সুবিধা দিয়ে থাকে। একদিকে যেমন মানুষ এটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন, অন্যদিকে অনেকে সন্দেহের চোখে দেখছেন। এটা কি সত্যিই সঙ্গম জল নাকি স্রেফ একটা স্মার্ট মার্কেটিং চাল, সেই প্রশ্নও উঠেছে।

ধর্মীয় ভাবাবেগের সঙ্গে জড়িত
 ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত পণ্য বিক্রি নতুন কিছু নয়। তবে যখনই এই জাতীয় পণ্য বাজারে আসে , তখনই লোকজন প্রতিক্রিয়া জানায়। অনেকে একে ভালো পরিষেবা হিসেবে দেখছেন, আবার অনেকে একে ধর্মের নামে ব্যবসা বলছেন। যদিও অনেক কোম্পানি ইতিমধ্যেই অনলাইনে গঙ্গার জল, প্রসাদ এবং অন্যান্য ধর্মীয় সামগ্রী বিক্রি করেছে। কিন্তু এতে ব্লিঙ্কিটের মতো কুইক কমার্স প্ল্যাটফর্মের প্রবেশই দেখায় এতে কতটা লাভ আছে।

গঙ্গার জল খুব দামি
এক লিটার মিনারেল ওয়াটারের দাম 20 টাকা, ব্লিঙ্কিট 100 মিলি সঙ্গম জল বিক্রি করছে 69 টাকায়। তার মানে এক লিটার সঙ্গম জলের দাম পড়বে 690 টাকা, যা মিনারেল ওয়াটার থেকে অনেক বেশি দামি। এই কারণেই সোশ্যাল মিডিয়ায় ব্লিঙ্কিট নিয়ে নানা রকম মন্তব্য করছেন মানুষ।

এবার জরুরিকালীন পরিষেবায় (Emergency Service)  ঢুকে পড়ল ব্লিঙ্কিটের নাম (Blinkit Ambulance Service)। আগামী দিন ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা (Ambulance Service) দেবে কোম্পানি। এই শহরে শুরু হয়ে গেল পরিষেবা। শীঘ্রই দেশের আরও শহরে পাওয়া যাবে বিঙ্কিট অ্যাম্বুলেন্স। 

কোন শহরে শুরু হল এই পরিষেবা
আজ কুইক কমার্স প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট গুরুগ্রামে 10-মিনিটের অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে। 2 জানুয়ারি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই পোস্ট করেছেন কোম্পানির সিইও আলবিন্দর ধিন্ডসা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "আমরা আমাদের শহরগুলিতে দ্রুত ও নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে এই প্রথম পদক্ষেপ নিচ্ছি।" ধীন্ডসা জানিয়েছে আপাতত সংস্থা গুরুগ্রামে পাঁচটি অ্যাম্বুলেন্স চালু করেছে। কারণ সংস্থা আরও আনেক জায়গায় এই পরিষেবা সম্প্রসারণের দিকে নজর রয়েছে কোম্পানির।

Bangladesh News : বাংলাদেশের বিমানঘাঁটিতে বড় হামলা, পিছনে কাদের হাত ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget