এক্সপ্লোর

Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

Rat In Blinkit Ice Cream Freezer : আইসক্রিম ফ্রিজারের বক্সের ওপর ঘুরে বেড়াচ্ছিল এই ইঁদুর। যে ভিডিয়ো ভাইরাল হতেই কোম্পানির ওপর 'যার পর নাই' ক্ষুব্ধ হয়েছে গ্রাহকরা। 

Rat In Blinkit Ice Cream Freezer : খাদ্য সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ, ফের নিশানায় ব্লিঙ্কইট। ফল, সবজিতে আরশোলার পর এবার ব্লিঙ্কইটের স্টোরে দেখা গেল জ্যান্ত ইঁদুর। আইসক্রিম ফ্রিজারের বক্সের ওপর ঘুরে বেড়াচ্ছিল এই ইঁদুর। যে ভিডিয়ো ভাইরাল হতেই কোম্পানির ওপর 'যার পর নাই' ক্ষুব্ধ হয়েছে গ্রাহকরা। 

কোথা থেকে ছবি ভাইরাল
সম্প্রতি মহারাষ্ট্রের কল্যাণের গোদরেজ এলাকায় ব্লিঙ্কইটের স্টোরে আইসক্রিম কিনতে যায় এক দল যুবক। সেখানে আইসক্রিম ফ্রিজারের বক্সের ওপর ইঁদুর ঘুরে বেড়াতে দেখে তারা। ঘটনাটি চোখে পড়তেই সেই ভিডিয়ো তুলে রাখে যুবকরা। পরে সেই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্যাকেটজাত প্ণ্যের ওপর ইঁদুর দেখে মারাত্মর প্রতিক্রিয়া দেয় গ্রাহকরা। অবিলম্বে এর জন্য কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় উত্তেজিত জনগণ।

অনেকের ফুড লাইসেন্স সাসপেন্ড
ইতিমধ্যেই রাজ্য জুড়ে অস্বাস্থ্য়কর জায়গায় খাবার রাখার জন্য স্টোরগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মহারাষ্ট্র ফুড অ্য়ান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। ব্লিঙ্কইট, জেপটো, ইনস্টামার্ট সহ ১৪টি স্টোরের লাইসেন্স বাতিল করেছে FDA। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মহারাষ্ট্র ফুড অ্য়ান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, খাদ্য় সুরক্ষায় অবহেলার কারণেই এই স্টোরগুলির বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়েছে।

গত ১৩ অগাস্ট মহারাষ্ট্রের ৮৬টি অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্মের স্টোরে দেখা অভিযান চালায় FDA । এখানে খাবার যাতে ভালোভাবে রাখা যায়, তার জন্য রাখার ৬০টি নোটিস দেওয়া হয় স্টোর কর্তৃপক্ষকে। এর মধ্য়ে একটি সেন্টারের কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যদিও মহারাষ্ট্র ফুড অ্য়ান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, অভিযানের পর কারও লাইসেন্স বাতিল করেনি কর্তৃপক্ষ।

খাবার জায়গায় আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য স্টোরে
গত ৭ অগাস্ট মালাডের ব্লিঙ্কইটের স্টোরে অভিযান চালায় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর গ্রেটার মুম্বই ডিপার্টমেন্ট। যেখানে ফল, সবজির ওপর আরশোলা ঘুরে বেড়াতে দেখেন আধিকারিকরা। অস্বাস্থ্যকর পরিবেশে পড়েছিল খাবার পণ্য। মরচে পড়া র‍্যাকে রাখা ছিল খাবার আইটেম। অনেক জায়গায় মাটিতে পড়েছিল প্রোডাক্ট। কোল্ড স্টোরেজে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ছিল যথেষ্ট। প্রোডাক্টের মেয়াদ দেখে রাখা হয়নি জিনিসগুলি। যার অর্থ 'ফার্স্ট এক্সপায়ার্ড-ফার্স্ট আউট'(FEFO) নীতি মানা হচ্ছিল না স্টোরে। কোনও পণ্য়ে লিক বেরোলে সেগুলির জন্যও আলাদা কোনও ফুড পলিসি মানা হয়নি।

কোন বিষয়গুলি সবথেকে বেশি চোখে পড়ে
আধিকারিকরা জানিয়েছেন,খাবার রাখার জায়গায় পোকামাকড় ও ইঁদুর দমনের কার্যকর ব্যবস্থার অভাব ছিল। পাশাপাশি ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনায় স্পষ্ট ত্রুটি চোখ পড়ছিল। যারা এই খাবার রক্ষণাবেক্ষণের কাজে রয়েছেন, তাদের মেডিক্যাল চেক আপ ও পর্যাপ্ত পার্সোনাল হাইজিনের অভাব রয়েছে স্টোরে। অনেক ক্ষেত্রে খাবারের আইটেমগুলি যথাযথভাবে রাখা হয়নি। যার জন্য রোম্পানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে FDA ।

তবে কেবল ব্লিঙ্কইট নয়, এবার জেপটোর বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ। বেঙ্গালুরুর এক স্টোরে অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া গেছে জিনিসপত্র। এরপরই বন্ধ করে দেওয়া হয়েছে সেই ওয়েরহাউস। হঠাৎ স্বাস্থ্য বিভাগের হানায় উঠে এসেছে এই তথ্য।  

আরও পড়ুন : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

  

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget