এক্সপ্লোর

BSNL offers : ৫০০ টাকার নিচে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, দিনে ২জিবি-৩জিবি ডেটা প্ল্যান দিচ্ছে BSNL

গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দিতে ৩৬৫ দিনের প্রিপেইড প্ল্যান এনেছে Bharat Sanchar Nigam Limited (BSNL)। যার মাধ্যমে সারা বছর ভ্যালিড থাকবে আপনার প্ল্যান।

নয়াদিল্লি: বেসরকারি টেলিকম কোম্পানিগুলিকে একাধিক স্কিমে মাত দিচ্ছে সরকারি BSNL। ৩৬৫ টাকায় সারা বছরের ভ্যালিডিটি ছাড়াও রয়েছে দিনে ২জিবি, ৩জিবি ডেটা প্ল্যানের সুবিধা। যা স্বাভাবিকভাবেই নজরে আসছে গ্রাহকদের। 

BSNL-এর প্ল্যানের সুবিধা
গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দিতে ৩৬৫ দিনের প্রিপেইড প্ল্যান এনেছে Bharat Sanchar Nigam Limited (BSNL)। যার মাধ্যমে সারা বছর ভ্যালিড থাকবে আপনার প্ল্যান। ফলে ফোন করলে ইনকামিং কলের সুবিধা নেই শুনতে হবে না কাউকে। ৩৯৮টাকার প্রিপেইড প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড ডেটা দিচ্ছে কোম্পানি। এখানে স্পিড লিমিটেরও কোনও বাধা থাকছে না।৩০ দিনের জন্য এই প্ল্যান দিচ্ছে BSNL। এ ছাড়াও ৫০০ টাকার নিচে দিনে ২জিবি ৩ জিবি ডেটা প্ল্যান দিচ্ছে এই সরকারি কোম্পানি।

১৮৭ টাকার প্রিপেইড প্ল্যানে আপনি ২৮ দিনের জন্য দিনে ২জিবি ডেটা পাবেন। সঙ্গে রয়েছে আনলিমিটেড কলের সুবিধা। এখানেই শেষ নয়। এই প্ল্যানে রয়েছে দিনে ১০০ এসএমএস করার সুবিধাও। এ ছাড়াও ৩০ দিনের ১৯৯ এর প্ল্যান দিচ্ছে BSNL। যার মাধ্যমে দিনে ২জিবি ডেটার পাশাপাশি রয়েছে আনলিমিটেড কলের সুবিধা। তবে এই ক্ষেত্রে ২৫০ মিনিটের বেশি কথা বললে চার্জ কাটবে কোম্পানি। 

BSNL-এর ৩জিবি ডেটা প্ল্যানস
এখানেই শেষ হচ্ছে না বিএসএনএল-এর প্রিপেইড প্ল্যানের সুবিধা। কোম্পানি দিচ্ছে ২৪৭ ও ২৫০ টাকার ৩জিবি প্ল্যান। যেখানে দিনে ৩ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। সঙ্গে থাকছে আনলিমিটেড কলের পাশাপাশি ১০০ এসএমএস-এর সুবিধা। যদিও ২৫০ মিনিটের বেশি কল করলে আলাদা চার্জ ধরবে কোম্পানি। এই ক্ষেত্রে প্ল্যানের মেয়াদ ৪০ দিন। যা সবার থেকে প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে BSNLকে।এ ছাড়াও কোভিডকালে রয়েছে ওয়ার্ক ফ্রম হোম প্রিপেইড প্ল্যানের সুবিধা।যেখানে ২৮ দিনের জন্য ১৫১ ও ২৫১ টাকার প্ল্যান এনেছে কোম্পানি। যা গ্রাহককে যথাক্রমে ৪০ ও ৭০ জিবি ডেটা দেবে।

BSNL-এর ৩৬৫ দিনের প্ল্যান আসলে কী ?
এই প্রিপেইড প্ল্যান অনুসারে গ্রাহককে সারা বছর দিনে ২ জিবি করে ডেটা দেবে বিএসএনএল। ৩৬৫ টাকায় আনলিমিটেড ভয়েস কল ছাড়াও থাকছে দিনে ১০০টা এসএমএস করার সুবিধা। এই প্ল্যানে ফ্রি কলার টিউনসের সুবিধাও দিচ্ছে কোম্পানি।

BSNL-এর ৩৯৮ প্ল্যানের সুবিধা
কোম্পানির এই প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড ডেটা পাবেন গ্রাহক। স্পিডেরও কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এই প্ল্যানে। ৩০ দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও দিনে ১০০টা এসএমএস-এর সুবিধা। এছাড়াও রয়েছে ৪৪৭-এর প্রিপেইড প্ল্যান। যেখানে ১০০জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দিচ্ছে কোম্পানি। ৬০ দিন চালু থাকবে এই প্ল্যান।  

আরও পড়ুন :iphone sale without charger : চার্জার ছাড়াই iPhone বিক্রি, Apple-এর বিরুদ্ধে অধিকার খর্বের অভিযোগ

আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125

আরও পড়ুন : Atal Pension Yojana: মাসে পেনশন ১০ হাজার, পাবেন কীভাবে ?

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget