এক্সপ্লোর

BSNL Recharge Plan : BSNL কমাল সস্তার ৭ প্ল্যানের ভ্যালিডিটি, একই সুবিধা পাবেন তো ?

Mobile Recharge Plan Validity : BSNL-এর সাত রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি । নীরবে এই কাজ সেরেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি (BSNL)। জেনে নিন, এখন এই সাত প্ল্যানে কী সুবিধা পাবেন আপনি। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • BSNL নীরবে সাতটি রিচার্জ প্ল্যানের মেয়াদ কমিয়েছে।
  • ১৪৯৯ টাকার প্ল্যানে ৩৩৬ দিনের বদলে ৩০০ দিন ভ্যালিডিটি।
  • ৯৯৭ ও ৮৯৭ টাকার প্ল্যানেও কমানো হয়েছে মেয়াদ ও ডেটা।
  • ৫৯৯, ৪৩৯, ৩১৯, এবং ১৯৭ টাকার প্ল্যানগুলিতেও পরিবর্তন এসেছে।

Mobile Recharge Plan Validity : দাম একই রাখলেও কমিয়ে দেওয়া হল BSNL-এর সাত রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি (BSNL Recharge Plan)। নীরবে এই কাজ সেরেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি (BSNL)। জেনে নিন, এখন এই সাত প্ল্যানে কী সুবিধা পাবেন আপনি। 

BSNL-এর ১৪৯৯ টাকার রিচার্জে কী পাচ্ছেন
রাষ্ট্রায়ত্ত কোম্পানির এই রিচার্জ প্ল্যানের ভ্য়ালিডিটি আগে ৩৩৬ দিনের ছিল। এখান তা কমিয়ে ৩০০ দিন করে দেওয়া হয়েছে। তবে এখানে যত খুশি কলের সুবিধা থেকে গ্রাহকদের বঞ্চিত করা হয়নি। তবে ২৪ জিবি ডেটার পরিবর্তে এখন গ্রাহকরা পাবেন ৩২ জিবির সুবিধা। এবার ভ্যালিডিটি কমে গেলেও বেশি ডেটা পাবেন আপনি। 

BSNL-এর ৯৯৭ টাকার প্ল্যানে কী পাবেন
এই মোবাইল রিচার্জও আগে ১৬০ দিনের ভ্য়ালিডিটি দিত, এখন যা কমিয়ে ১৫০ দিন করে দেওয়া হয়েছে। তবে আনলিমিটেড কলিং, ১০০ টা করে প্রতিদিন SMS ছাড়াও দিনে ২ জিবি করে ডেটা দিচ্ছে কোম্পানি। তবে আপনি ১০ দিন এবার ভ্যালিডিটি কম পাবেন। 

BSNL-এর ৮৯৭ টাকার প্ল্যান
BSNL এই প্ল্যানটির মেয়াদ কেবল কমায়নি আরও অনেক বদল এনেছে। আগে এই প্ল্যানটিতে ১৮০ দিনের মেয়াদ পাওয়া যেত, কিন্তু এখন তা কমিয়ে ১৬৫ দিন করা হয়েছে। আপনি এবার এতে ১৫ দিনের কম মেয়াদ পাবেন। এই প্ল্যানটিতে আগে মোট ৯০ GB ডেটা দেওয়া হতো, কিন্তু এখন মাত্র ২৪ GB ডেটা অফার করা হচ্ছে। এর সাথে আনলিমিটেড কলিং এবং ১০০টি SMS-এর সুবিধাও রয়েছে।

BSNL-এর ৫৯৯ টাকার রিচার্জে কী আছে 
BSNL তাদের ৫৯৯ টাকার প্ল্যানটিতেও পরিবর্তন এনেছে। এর মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে। আগে এই প্ল্যানটির মেয়াদ ছিল ৮৪ দিন, কিন্তু এখন আপনি পাবেন মাত্র ৭০ দিন। তবে, আপনি আগের মতোই প্রতিদিন ৩ GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা পাবেন। সুবিধাগুলো অপরিবর্তিত থাকলেও, মেয়াদ কমে যাওয়ার কারণে এই প্ল্যানটি এখন কিছুটা খরচ বেড়েছে।

BSNL-এর ৪৩৯ টাকার প্ল্যান
BSNL এই প্ল্যানটির মেয়াদও ১০ দিন কমিয়ে দিয়েছে। আগে এই প্ল্যানটির মেয়াদ ছিল ৯০ দিন, কিন্তু এখন আপনি এই প্ল্যানটির সাথে মাত্র ৮০ দিনের মেয়াদ পাবেন। এই প্ল্যানটিতেও আনলিমিটেড কলিং এবং ৩০০টি SMS-এর সুবিধা দেওয়া হয়।

BSNL-এর ৩১৯ টাকার ট্যারিফে কী পাবেন 
BSNL-এর ৪০০ টাকার কম দামের এই প্ল্যানটি একটি ভালো বিকল্প হিসেবে বিবেচিত হতো, কারণ এটি ৬৫ দিনের মেয়াদ অফার করত। এখন এর মেয়াদ কমিয়ে ৬০ দিন করা হয়েছে। এই প্ল্যানটিতে এখনও ১০ GB ডেটা এবং ৩০০টি SMS-এর সুবিধা পাওয়া যায়।

BSNL-এর ১৯৭ টাকার প্ল্যানে সুবিধা
BSNL-এর ২০০ টাকার কম দামের এই সাশ্রয়ী প্ল্যানটি একটি চমৎকার বিকল্প ছিল। এটি ৫৪ দিনের মেয়াদ অফার করত; কিন্তু এখন এর মেয়াদ কমিয়ে ৪৮ দিন করা হয়েছে। এই প্ল্যানটিতে মোট ৪ GB ডেটা এবং ১০০টি SMS-এর সুবিধা দেওয়া হয়।

আরও পড়ুন : Jio, Airtel, Vi, BSNL দাম বাড়াল মোবাইল রিচার্জের, কোন প্ল্যানে কত টাকা বৃদ্ধি ?

Frequently Asked Questions

BSNL-এর ১৪৯৯ টাকার প্ল্যানে কী কী পরিবর্তন এসেছে?

এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন থেকে কমিয়ে ৩০০ দিন করা হয়েছে। তবে, গ্রাহকরা এখন ৩২ জিবি ডেটা পাবেন, যা আগের ২৪ জিবি ডেটার চেয়ে বেশি।

BSNL-এর ৯৯৭ টাকার প্ল্যানে ভ্যালিডিটি কতদিন কমানো হয়েছে?

এই প্ল্যানের ভ্যালিডিটি ১৬০ দিন থেকে কমিয়ে ১৫০ দিন করা হয়েছে। অর্থাৎ, গ্রাহকরা এখন ১০ দিন কম ভ্যালিডিটি পাবেন।

BSNL-এর ৮৯৭ টাকার প্ল্যানে ডেটার পরিমাণে কি কোন পরিবর্তন হয়েছে?

হ্যাঁ, এই প্ল্যানে ডেটার পরিমাণ ৯০ জিবি থেকে কমিয়ে মাত্র ২৪ জিবি করা হয়েছে। তবে ভ্যালিডিটি ১৮০ দিন থেকে কমে ১৬৫ দিন হয়েছে।

BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যানে কি দৈনিক ডেটা বা আনলিমিটেড কলের সুবিধা কমেছে?

না, দৈনিক ৩ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি SMS-এর সুবিধা অপরিবর্তিত রয়েছে। তবে ভ্যালিডিটি ৮৪ দিন থেকে কমিয়ে ৭০ দিন করা হয়েছে।

BSNL-এর ৩১৯ টাকার প্ল্যানে ডেটা ও SMS-এর সুবিধা কি একই আছে?

হ্যাঁ, ১০ জিবি ডেটা এবং ৩০০টি SMS-এর সুবিধা আগের মতোই আছে। তবে প্ল্যানের মেয়াদ ৬৫ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে।

সেরা শিরোনাম

Gold Price: ধনতেরসের আগে বিরাট ধামাকা, সোনা-রুপোর দাম কমল এক লাফে? আজ কত কমে কিনতে পারবেন?
ধনতেরসের আগে বিরাট ধামাকা, সোনা-রুপোর দাম কমল এক লাফে? আজ কত কমে কিনতে পারবেন?
Credit Card: একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন? এতে কী প্রভাব পড়বে ক্রেডিট স্কোরে; বাড়বে আপনার আর্থিক ঝুঁকি?
একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন? এতে কী প্রভাব পড়বে ক্রেডিট স্কোরে; বাড়বে আপনার আর্থিক ঝুঁকি?
Company Gifts kia Sonet In Diwali : পারফরমেন্সের পুরস্কার ! দীপাবলিতে কর্মীদের 'কিয়া সনেট' উপহার দিলেন বস, পুরো টাকা মালিক দেবে ?
পারফরমেন্সের পুরস্কার ! দীপাবলিতে কর্মীদের 'কিয়া সনেট' উপহার দিলেন বস, পুরো টাকা মালিক দেবে ?
Flight Ticket Price : আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা
আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা

ভিডিও

ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় ED-র অভিযান, নজরে একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
Swasthya Sathi Card: ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ! স্বাস্থ্যসাথী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ
RG Kar News | আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরার জামিন
Indranil Sen Arrested:
Uttarakhand News | ফের মাঝ আকাশে বিপদ, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget