BSNL Recharge Plan : মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
BSNL RS 51 Recharge Plan : জেনে নিন, এতে কী কী সুবিধা পাবেন আপনি। অন্যথায় বড় সুযোগ হাতছাড়া করবেন !

BSNL RS 51 Recharge Plan : শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL নিয়ে এসেছে মাত্র ৫১ টাকার প্ল্যান। যা আপনাকে দিচ্ছে ২৮ দিনের ভ্যালিডিটি। জেনে নিন, এতে কী কী সুবিধা পাবেন আপনি। অন্যথায় বড় সুযোগ হাতছাড়া করবেন !
কাদের জন্য কানেকশন ?
বেসরকারি টেলিকম কোম্পানির সঙ্গে পাল্লা দিতে BSNL নিয়ে এসেছে এই ধামাকা প্ল্যান। যেখানে আপনি পাচ্ছেন ইন্টারনেট ডেটা, আনলিমিটেড কলিং ছাড়াও SMS-এর সুবিধা। মূলত, যারা নতুন কানেকশন নিতে চাইছেন, তাদের জন্য এই সুবিধা দিচ্ছে কোম্পানি।
কী কী সুবিধা পাবেন ?
এই ৫১ টাকার প্ল্যানে আপনি পাচ্ছেন ২৮ দিনের ভ্যালিডিটি। সঙ্গে থাকছে দিনে ২ জিবি করে ইন্টারনেট ডেটার সুবিধা। পাশপাশি পাবেন আললিমিটেড কলিং। মনে রাখবেন এখানে ৫৬ জিবি ডেটা শেষ হয়ে গেলে আপনি ৪০ কেবিপিএস গতিতে ইন্টারনেট চালাতে পারবেন।
কেবল নতুন BSNL ব্যবহারকারীরা পাবেন এই সুবিধা
এই ৫১ টাকার রিচার্জ সব BSNL ব্যবহারকারীরা পাবেন না। কেবল প্রথমবার এই কানেকশন নেওয়া ইউজাররাই এই সুবিধা পাবেন। এটি মূলত একটি 'ফার্স্ট রিচার্জ কুপন' (FRC)। তবে আপনি যদি অন্য কোনও নেটওয়ার্ক থেকে নিজের নম্বর পোর্ট করিয়ে আনেন, তাহলে এই সুবিধা পাওয়া য়াবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
যতখুশি কলিংয়ের সঙ্গে থাকছে SMS সুবিধাও
কেবল ইন্টারনেটের সুবিধাই এখানে থাকছে না।ডেটার সুবিধার পাশাপাশি আপনি পাবেন কলিং ও মেসেজিংয়ের বেনিফিট। এতে ইউজাররা লোকাল ছাড়াও STD ও রোমিং কলের সুবিধা পাবেন। এছাড়া, প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানো যাবে। তবে, এই রিচার্জের সঙ্গে কোম্পানিটি কোনও ওটিটি (OTT) সাবস্ক্রিপশন বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের সুবিধা দিচ্ছে না। নতুন ব্যবহারকারীরা বিএসএনএল (BSNL)-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করতে পারবেন।
সম্প্রতি সস্তায় যত খুশি কলের পাশাপাশি ৩০০ জিবি ডেটার অফার নিয়ে এসেছে BSNL । এতে আপনি পাবেন এক মাসের ভ্যালিডিটি। লাখ-লাখ গ্রাহকদের কথা মাথায় রেখে এই প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি।
সারা মাসের সুবিধা এই প্ল্যানে
সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই প্ল্যান সম্পর্কিত পোস্ট করেছে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম কোম্পানি। যেখানে সংস্থা জানিয়েছে, সারা ভারতে রোমিং পাওয়া যাবে এই মাসিক প্ল্যানে। আপনি কেবল ৩৪৯ টাকা দিলেই পেয়ে যাবেন এই প্ল্যানের সুবিধা। কোম্পানি এতে দিচ্ছে ২৮ দিনের মেয়াদ।
কী কী সুবিধা পাওয়া যাবে এখানে
৩৪৯ টাকার ২৮ দিনের প্যাকে আপনি পাবেন, ৩০০ জিবি ডেটা। সঙ্গে দিনে ১০০টি করে SMS ছাড়াও যত খুশি কলিংয়ের সুবিধা পাবেন আপনি। এখানে সারা দিনে ডেটা ব্যবহার করার কোনও ঊর্ধবসীমা নেই। যার অর্থ গ্রাহক যতখুশি ডেটা ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন : ৩০০ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে এই দারুণ প্ল্যান
সেরা শিরোনাম






















