এক্সপ্লোর

Buy Gold Online: অনলাইনে ১ টাকাতেও কিনতে পারেন সোনা, কীভাবে, জেনে নিন

আপস্টক্সের ডিজিটাল গোল্ডকে শংসাপত্র দিয়েছে Bureau of Indian Standards বা BIS।  

  নয়াদিল্লি: এবার থেকে ১ টাকাতেও কেনা যাবে সোনা। এমনই ব্যবস্থা করেছে ডিজিটাল ব্রোকারেজ ফার্ম আপস্টক্স (Upstox) বা আরকেএসভি সিকিউরিটিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। মঙ্গলবার তারা একটি ডিজিটাল গোল্ড বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে সোনার দাম শুরু হচ্ছে ১ টাকা থেকে। আপস্টক্স পার্টনার করেছে আগমন্ট নামে একটি ইন্টিগ্রেটেড প্রেশাস মেটালস ম্যানেজমেন্ট সংস্থাকে। এদের কাজ ১ টাকা মূল্য থেকে শুরু করে ডিজিটাল গোল্ড ক্রেতাদের কাছে বিক্রি করা। আপস্টক্স বলেছে, তাদের ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্মে ক্রেতারা ২৪ ক্যারাট খাঁটি ডিজিটাল সোনা বাজারদরে কিনতে পারবেন। এই সোনা সত্যি সত্যি সোনার কয়েন বা বারে রূপান্তরিত করা সম্ভব, ভল্টে রাখাও যেতে পারে। কোম্পানির সিইও ও সহ প্রতিষ্ঠাতা রবি কুমার বলেছেন, সোনার মূল্য সকলের কাছে আলাদা। এটি যেমন সম্পদের চিহ্ন, তেমনই বিনিয়োগের জন্য সব থেকে নিরাপদ জায়গা। মানুষ যাতে শেয়ার, মিউচুয়াল ফান্ড, আইপিও, এনএফও ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি ডিজিটাল গোল্ডের সুবিধেও নিতে পারেন তাই তাঁরা এই ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন। আপস্টক্সের ডিজিটাল গোল্ডকে শংসাপত্র দিয়েছে Bureau of Indian Standards বা BIS। এখানে লেনদেনের ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল, ক্রেতারা এখান থেকে সহজেই সোনা কিনতে যেমন পারবেন, তেমনই কিছুদিনের মধ্যে এমন ব্যবস্থা করা হচ্ছে, যাতে তাঁরা ডিজিটাল সোনাকে প্রকৃত সোনার মুদ্রায় পরিণত করার সুযোগ পাবেন, ভারতের যে কোনও প্রান্তে তা ডেলিভারি করা হবে। এমনকী ০.১ গ্রাম ওজনের সোনাও ডেলিভারি করা হবে, সঙ্গে থাকবে ফ্রি ট্রানজিট ইনস্যুরেন্স। আপস্টক্সে খুব সহজে ডিজিটাল গোল্ড বিক্রিও করতে পারবেন আপনি। শুধু যে পরিমাণ সোনা আপনি বিক্রি করতে চান, তার ওজনটা গ্রামে উল্লেখ করুন অথবা বিনিময়ে যে অর্থ পেতে চান, সেটা জানান। তারপর দরকারী অন্যান্য তথ্য দিয়ে লেনদেন শেষ করুন। ২ বিজনেস ডের মধ্যেই ওই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। সোনা কেনার ৫ দিন পর থেকে যে কোনও সময় ইচ্ছেমত কেনা সোনা আপনি বিক্রি করতে পারবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol : ১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
Patanjali Ayurved : ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
Gold Silver Price Today: সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget