এক্সপ্লোর

DA Hike: পুজোর আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর, ফের বাড়তে চলেছে DA

Central Govt DA Hike: গত এপ্রিল মাসেই সরকারের তরফে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তদের জন্য ডিআর বাড়ানো হয়েছিল। এক লাফে প্রায় চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল গতবার।

নয়া দিল্লি: পুজোর আগে সরকারি কর্মীদের (Govt Emplyoee) জন্য সুখবর। বাড়তে পারে ডিএ (DA)। এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় তথ্যে। সদ্য জুন মাসের এআইসিপিআই তথ্য প্রকাশ করা হয়েছে সরকারের তরফে। এর ভিত্তিতেই মনে করা হচ্ছে, পুজোর আগেই ফের বাড়তে পারে মহার্ঘ ভাতা। 

গত এপ্রিল মাসেই সরকারের তরফে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তদের জন্য ডিআর বাড়ানো হয়েছিল। এক লাফে প্রায় চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল গতবার। বর্তমানে সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আগামী দিনে এই ভাতা আরও বাড়তে চলেছে? 

মূল্যস্ফীতির হারের পরিপ্রেক্ষিতে ডিএ (মহার্ঘভাতা) বৃদ্ধি প্রায় ৪ শতাংশ হতে পারে। আগামী মাসের মধ্যে এ বিষয়ে একটি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুসারে, জুন মাসের AICPI সূচক প্রকাশের পরে DA বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে৷ জুন মাসে এআইসিপিআই সূচকের পরিসংখ্যান কেন্দ্র প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে মে মাসে সূচক ছিল ১৩৪.৭ পয়েন্ট, সেখানে জুন মাসে পয়েন্ট বেড়ে হয়েছে ১৩৬.৪। তাহলে জুন মাসে মোট ১.৭ পয়েন্টের বৃদ্ধি হয়েছে। AICPI সূচক সাধারণত সরকারী কর্মচারীদের জন্য DA বৃদ্ধির হার নির্ধারণ করে।

উল্লেখ্য, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীদের একাংশ লড়াই করছেন। চলছে লাগাতার অবস্থান, প্রতিবাদ-মিছিল। ইতিমধ্যেই সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। মামলা এখন বিচারাধীন শীর্ষআদালতে। এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মীরা ৬ শতাংশ ডিএ পাচ্ছেন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই মাস থেকে ফের এক দফায় ডিএ বৃদ্ধি পাওয়ার কথা। সেই ডিএ নির্ভর করবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর। 

আরও পড়ুন, আবার বাড়ল এটিএম চার্জ ! এবার থেকে কত দিতে হবে আপনাকে ?

সংবাদসংস্থায় অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র জানান, “২০২৩ সালের জুনের জন্য  অল ইন্ডিয়া সি.পি.আই-আই.ডব্লিউ ৩১ জুলাই, ২০২৩-এ প্রকাশিত হয়েছিল৷ আমরা মহার্ঘ ভাতার চার শতাংশ পয়েন্ট বৃদ্ধির দাবি করেছি। মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর হয়েছে৷ তিন শতাংশ পয়েন্টের একটু বেশি চেয়েছিলাম। এইভাবে ডিএ তিন শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৪৫ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে”। পাশাপাশি তিনি জানান, অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ তার রাজস্ব প্রভাব সহ ডিএ বাড়ানোর একটি প্রস্তাব তৈরি করবে এবং অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে প্রস্তাবটি রাখবে।

সেরা শিরোনাম

Early Retirement: ৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
Life Insurance Corporation: সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
Investment Rules: ২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
Gold Bond: ৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ
৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget