এক্সপ্লোর

E-Passport: দেশে চালু হল ই-পাসপোর্ট, লাগানো থাকবে চিপ; কীভাবে পাবেন ? কী কী সুবিধে ?

E-Passport Launched in India: যাদের ইতিমধ্যেই পাসপোর্ট রয়েছে, তাদের অবিলম্বে নতুন ই-পাসপোর্ট নেওয়ার প্রয়োজন নেই। আপনার এই পাসপোর্ট যতদিন বৈধ থাকবে ততদিন আপনি তা ব্যবহার করতে পারবেন।

E-Passport India: নতুন পাসপোর্ট করানোর কথা ভাবছেন ? এবার দেশে পাবেন কাগজের পাসপোর্টের বদলে নতুন প্রযুক্তি সমন্বিত ই-পাসপোর্ট। এই পাসপোর্টে আবার লাগানো (E-Passport India) থাকবে চিপ। ভারত সরকারের পক্ষ থেকে ই-পাসপোর্ট পরিষেবা (E-Passport) চালু করে প্রযুক্তির এক নয়া যুগের সূচনা করেছে। এই নতুন পাসপোর্ট কেবল যাত্রীদের সুরক্ষা দেবে তাই নয়, বরং আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ করে দেবে।

ই-পাসপোর্ট আসলে কী

ই-পাসপোর্ট দেখতে সাধারণ পাসপোর্টের মতই। তবে এতে একটি বিশেষ ধরনের মাইক্রোচিপ লাগানো থাকে। আপনার ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আপনার ছবি, আঙুলের ছাপ ইত্যাদির মত বায়োমেট্রিক বিবরণও এই চিপে সংরক্ষিত থাকবে বলে জানা গিয়েছে। এই তথ্যগুলি নিরাপদে এনক্রিপ্ট করা হয়েছে চিপে এবং শুধুমাত্র অনুমোদিত স্ক্যানিং ছাড়া এই তথ্য কেউ অ্যাক্সেস করতে পারবে না।

কোথায় শুরু হয়েছে এই ই-পাসপোর্ট পরিষেবা

বর্তমানে ভারতের কিছু নির্বাচিত শহরে শুরু হয়েছে এই ই-পাসপোর্ট পরিষেবা। যেমন নাগপুর, চেন্নাই, জয়পুর, দিল্লি, হায়দরাবাদ, রাঁচি, সিমলা, ভুবনেশ্বর, গোয়া এবং জম্মু এই শহরগুলিতে শুরু হয়েছে এই নতুন প্রযুক্তি সমন্বিত পাসপোর্ট পরিষেবা। বিদেশ মন্ত্রক ২০২৫ সালের মাঝামাঝি নাগাদ এটি সারা দেশে বাস্তুবায়নের পরিকল্পনা করেছে যাতে প্রতিটি নাগরিক এর সুবিধে পেতে পারে।

ই-পাসপোর্টের কী কী সুবিধে

উন্নত নিরাপত্তা- এই পাসপোর্টে থাকা চিপটি জাল করা বা নষ্ট করা প্রায় অসম্ভব। ফলে এই ব্যবস্থা পাসপোর্ট সম্পর্কিত জালিয়াতি রোধ করবে।

দ্রুত ইমিগ্রেশন – আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি যখন ইমিগ্রেশনের মধ্য দিয়ে যান, তখন এই চিপটি তাৎক্ষণিকভাবে আপনার তথ্য দিয়ে থাকে আধিকারিককে। এতে যাচাইকরণের সময় কমে যায়।

তথ্য সুরক্ষিত – পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার বা পিকেআই প্রযুক্তির মাধ্যমে এই চিপের মধ্যে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয়। এর মানে হল যে কোনও অজানা ব্যক্তি আপনার ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে পারবে না।

পুরনো পাসপোর্টে কিছু করা দরকার ?

যাদের ইতিমধ্যেই পাসপোর্ট রয়েছে, তাদের অবিলম্বে নতুন ই-পাসপোর্ট নেওয়ার প্রয়োজন নেই। আপনার এই পাসপোর্ট যতদিন বৈধ থাকবে ততদিন আপনি তা ব্যবহার করতে পারবেন। পুনর্নবীকরণের সময় এলে আপনি তখন একটি ই-পাসপোর্ট পাবেন।

ই-পাসপোর্টের জন্য কীভাবে করবেন আবেদন 

ই-পাসপোর্টের জন্য আবেদনের প্রক্রিয়া আগের মতই রয়েছে।

প্রথমেই আপনাকে যেতে হবে www.passportindia.gov.in ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্টার্ড আইডি থেকে লগ ইন করতে হবে অথবা Fresh কিংবা Reissue বিকল্প বেছে নিতে হবে।

প্রয়োজনীয় তথ্য বসিয়ে ফি জমা করতে হবে।

নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আর সেখানে নির্ধারিত সময়ে আসল নথিগুলি নিয়ে যেতে হবে যাচাইকরণের জন্য।

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget