এক্সপ্লোর

LPG Cylinder Price: একধাক্কায় কমল গ্যাসের দাম! আপনার পকেট কি বাঁচবে?

LPG Price Cut: চারটি মেট্রো শহরে দাম কমানো হয়েছে। কোন গ্যাসের দাম কমেছে?

কলকাতা: উৎসবের মরসুম শেষ হতেই খুশির খবর। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় কমল ৫৭ টাকা ৫০ পয়সা। তবে শুধুমাত্র বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে। চারটি মেট্রো শহরে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের (commercial lpg cylinder) দাম কমল। 

১৬ নভেম্বর থেকে নতুন দাম গ্রাহ্য হচ্ছে। দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাইয়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর হচ্ছে। 

দীপাবলির আগেই ১০০ টাকা মতো বেড়েছিল বাণিজ্যিক এলপিজির দাম। পুজোর পরে ফের দাম কমায় কিছুটা স্বস্তি গ্রাহকদের।

কোন শহরে কত দাম:
নতুন দাম কার্যকর হওয়ার পরে, ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম দিল্লিতে ১৭৭৫.৫ টাকা, কলকাতায় (Kolkata LPG price) দাম ১৮৮৫.৫ টাকা, মুম্বইয়ে দাম ১৭২৮ টাকা, চেন্নাইয়ে এর দাম ১৯৪২.৫ টাকা।

বাণিজ্যিক রান্নার গ্য়াসের দাম কমলেও এখনও স্বস্তি নেই সাধারণ গৃহস্থদের। কারণ, এখনও ঘরের রান্নার গ্যাসের (domestic LPG cylinder) দাম অপরিবর্তিত রয়েছে।

১ নভেম্বর দাম বেড়েছিল। সেই সময় বাণিজ্যিক এলপিজির দাম বেড়েছিল সিলিন্ডার প্রতি ১০৩ টাকা। উজ্জ্বলা যোজনার অধীনে ঘরের রান্নার গ্যাস মেলে, সেই যোজনার অধীনে ভর্তুকি ছিল ২০০ টাকা, সেটা বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে সম্প্রতি।

LPG-তে বায়োমেট্রিক:
সব গ্রাহকের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের (Biometric Identification) সিদ্ধান্ত নিয়েছে ইন্ডেন। সংস্থা সূত্রে খবর, ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে এলপিজি গ্রাহকদের (LPG Gas) এই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে। বাড়িতে রান্নার গ্যাস দিতে গিয়ে ডেলিভারিবয় বা ডেলিভারিম্যানরা তাঁদের মোবাইল ফোনে থাকা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এলপিজি গ্রাহকের আঙুলের ছাপ অথবা ফেস স্ক্যান (Face Scan) করবেন। তারপর সেই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করবেন তাঁরা। ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইন্ডেন এলপিজি সূত্রে খবর, প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকদের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে। তারপর ধাপে ধাপে সব গ্রাহকেরই বায়োমেট্রিক নেবে ইন্ডেন। সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই সব ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

আরও পড়ুন: LIC-তে দারুণ খবর, কোম্পানি শুরু করবে এই কাজ, মঙ্গলেই আরও উঠবে শেয়ারের দাম ?

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget