এক্সপ্লোর

Work From Home: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে কর্মীদের জন্য 'ওয়ার্ক ফ্রম হোম' ঘোষণা বেশ কিছু সংস্থার, জারি সুরক্ষা নির্দেশিকাও

Work From Home for Employees: যে সমস্ত সংস্থার ইউনিট বা শাখা রয়েছে পঞ্জাব, রাজস্থান এবং গুজরাতের মত সীমান্ত-পার্শ্ববর্তী এলাকায়, সেখানে এই নিয়ম জারি করা হবে বলেই জানা গিয়েছে।

নয়াদিল্লি: ভারতের অপারেশন সিঁদুরের পরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। আর এই আবহে দেশের বেশ কিছু শীর্ষস্থানীয় বহুজাতিক সংস্থা এবং দেশীয় সংস্থাগুলি কর্মীদের জন্য সুরক্ষা নির্দেশিকা জারি করেছে। সংবাদসূত্র অনুসারে জানা (Work From Home) গিয়েছে, উত্তর ও পশ্চিম ভারতের কর্মীদের বাড়ি থেকে কাজ করার জন্য পরামর্শ জারি করেছে বেশ কিছু সংস্থা। সংস্থার প্রোডাকশনে যাতে কোনও প্রভাব না পড়ে, সেই জন্য (India Pakistan Tension) এই কার্যক্রম নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।

যে সমস্ত সংস্থার ইউনিট বা শাখা রয়েছে পঞ্জাব, রাজস্থান এবং গুজরাতের মত সীমান্ত-পার্শ্ববর্তী এলাকায়, সেখানে এই নিয়ম জারি করা হবে বলেই জানা গিয়েছে। এই সমস্ত সংস্থার কর্মীদের সুরক্ষা নিরাপত্তার জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সংস্থাগুলি, কী করতে হবে কী করতে হবে না তা জানিয়েছে সংস্থা। এমনকী সংস্থার অফিসে কর্মরত কর্মীদের জন্যও সুরক্ষাবিধি জানিয়েছে।

সংবাদসূত্রে জানা গিয়েছে, 'সার্ভিসেস সেক্টর মূলত উত্তর ভারতের সংস্থাগুলির কর্মীদের জন্য ঘরে বসে কাজের বিধি জারি করেছে। কারণ এই সময় প্রোডাকশন ইউনিট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া কোনও কাজের কথা নয়'। সংস্থাগুলি এখন যে সমস্ত কর্মীদের আবশ্যিক অফিসে আসতেই হবে, তাদের জন্য সুরক্ষিত যাতায়াত নিশ্চিত করছে, সিনিয়র এক্সিকিউটিভদের জন্য আন্তর্জাতিক ও দেশীয় দূরভ্রমণ সাময়িকভাবে স্থগিত করেছে সংস্থাগুলি। বিপজ্জনক এলাকাগুলির জন্য এই নীতি আরও বেশিমাত্রায় কার্যকর করা হয়েছে। সংস্থার পরিচালনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সমস্ত সরকারি নির্দেশিকা মেনে চলেন এবং আপদকালীন পরিস্থিতিতে এলাকা খালি করে দেওয়ার মক ড্রিলও দেওয়া হয়েছে।

ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড বেভারেজ সংস্থাগুলির বেশিরভাগ ক্ষেত্রেই বিপুল ব্যবসায়িক সংযোগ রয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে। আর তাই এই সংস্থাগুলি আরও বেশি করে সুরক্ষাবিধি জারি করেছে। আমেরিকান এক্সপ্রেস, প্যানাসনিক ইন্ডিয়া, অ্যাক্সা গ্লোবাল বিজনেস সার্ভিস ইত্যাদি সংস্থার পক্ষ থেকে সুরক্ষা বিধি ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করা হয়েছে।

২২ এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় নৃশংসভাবে খুন হন ২৬ জন পর্যটক। আর এই ঘটনার প্রতিশোধ নিতেই ভারত গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় অপারেশন সিঁদুরের মাধ্যমে, আর তারপর থেকেই আরও উত্তেজনা বেড়েছে দুই দেশের মধ্যে। ৮ মে ভারতের বেশ কিছু শহরকে লক্ষ্য করে পাকিস্তান ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে, যদিও সেই হামলা আকাশেই প্রতিহত করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget