এক্সপ্লোর

Credit Card: ফোন পে, ক্রেডের মাধ্যমে আর দেওয়া যাবে না ক্রেডিট কার্ডের বিল, কেন ?

Credit Card Payments: অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক যারা ৫০ মিলিয়নেরও বেশি ক্রেডিট কার্ড বিতরণ করেছে, তাদেরকেও BBPS সিস্টেম চালু করতে হবে ক্রেডিট কার্ড বিল দেওয়ার জন্য।

Credit Card Rule: রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়মে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু ফিনটেক সংস্থাকে আর ব্যবহার করা যাবে না। ফোনপে বা ক্রেডের মধ্যে সংস্থার সাহায্যে যারা ক্রেডিট কার্ডের বিল জমা করেন, তারা আর ১ জুলাই থেকে এই কাজ করতে পারবেন না। ক্রেড, ফোনপে, বিলডেস্কের মত ফিনটেক সংস্থার মাধ্যমে আর ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট (Credit Card Bill Payment) করা যাবে না, এমনই নির্দেশিকা এনেছে রিজার্ভ ব্যাঙ্ক। RBI-এর নতুন নিয়মবিধি অনুসারে ৩০ জুনের পর থেকে রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রালাইজড বিলিং নেটওয়ার্কের মাধ্যমেই ক্রেডিট কার্ডের বিল জমা করতে হবে।

সেন্ট্রালাইজড সিস্টেমে বিল পেমেন্ট করতে হবে

প্রথম সারির ব্যাঙ্ক যেমন অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক যারা ৫০ মিলিয়নেরও বেশি ক্রেডিট কার্ড বিতরণ করেছে, তাদেরকেও BBPS সিস্টেম চালু করতে হবে ক্রেডিট কার্ড বিল (Credit Card Bill Payment) দেওয়ার জন্য। BBPS সিস্টেম হল ভারত বিল পেমেন্ট সিস্টেম যা কিনা রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম। আগামী ৩০ জুন থেকেই ক্রেড, ফোনপে-র মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল আর জমা দেওয়া যাবে না। নতুন ম্যান্ডেটে যদি না এই সমস্ত ব্যাঙ্ক আপডেট করে সিস্টেম, ততদিন পর্যন্ত এভাবে বিল জমা করা যাবে না।

কী জানিয়েছে RBI

ভারতের রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, এবার থেকে সমস্ত ক্রেডিট কার্ডের (Credit Card Bill Payment) পেমেন্ট করতে হবে ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। আগামী ৩০ জুন পর্যন্ত এই সিস্টেমে স্থানান্তর করে নিতে হবে সকলকে। এরপর থেকে গ্রাহকরা আর অন্য ফিনটেক সংস্থার মাধ্যমে এই ক্রেডিট কার্ডের বিল জমা দিতে পারবেন না। ফোন পে এবং ক্রেড বিবিপিএস সিস্টেমের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এই সমস্ত মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল দেওয়া যাবে না যদি না কার্ড ইস্যুকারী ব্যাঙ্ক নতুনভাবে নতুন পেমেন্ট ব্যবস্থা আপগ্রেড না করে। ব্যাঙ্ককেও মানতে হবে RBI-এর নতুন ম্যান্ডেট।

ডেডলাইন বাড়ানোর আর্জি

প্রথম সারির পেমেন্ট কোম্পানির সিইওদের তরফে রিজার্ভ ব্যাঙ্কের কাছে এই ৩০ জুনের ডেডলাইন বাড়ানোর আর্জি জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে ৯০ দিনের এক্সটেনশন চাওয়া হয়েছে।

কোন কোন ব্যাঙ্কে ইতিমধ্যেই আছে BBPS সিস্টেম

দেশে ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে এমন মোট ৩৪টি ব্যাঙ্ক আছে, তবে এদের মধ্যে মাত্র ৮টি ব্যাঙ্কেই কেবল BBPS অর্থাৎ ভারত বিল পেমেন্ট সিস্টেম আছে। এর মধ্যে রয়েছে- SBI Card, BoB Card, IndusInd Bank, Federal Bank এবং Kotak Mahindra Bank।

আরও পড়ুন: Stocks To Watch: প্রফিট বুকিং তুঙ্গে, পতনে বন্ধ বাজার- আজকের সেরা স্টক কোনগুলি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget