এক্সপ্লোর

Diabetic Treatment :  ৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?

Medicine Price Drops : এতদিন যে ওষুধের জন্য ১০,০০০ টাকা দিতে হত রোগীদের, এখন সেই ওষুধের একটি ডোজ পবেন ২২০ টাকায়। 

Medicine Price Drops : দেশের ডায়াবেটিস রোগীদের Diabetise Treatment জন্য দারুণ খবর। এক ঝটকায় ৯০ শতাংশ কমে গেল ডায়াবেটিক চিকিৎসার খরচ। এতদিন যে ওষুধের জন্য ১০,০০০ টাকা দিতে হত রোগীদের, এখন সেই ওষুধের একটি ডোজ পবেন ২২০ টাকায়। 

কী কারণে ডায়াবেটিস ওষুধের দাম কমল
অনেকদিন ধরেই ভারতের বাজারে এই ওষুধের পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার কথা হচ্ছি। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। ভারতের বাজারে অবশেষে চলে এল সেমাগ্লুটাইডের (Semaglutide) জেনেরিক সংস্করণ। ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক সংস্থা 'নভো নরডিস্ক'-এর পেটেন্টের মেয়াদ শেষ হতেই বহু ভারতীয় কোম্পানি এই জীবনদায়ী ওষুধটি বাজারে এনেছে। এর ফলে যে ওষুধের পিছনে মাসে খরচ হতো ১০,০০০ টাকার বেশি, তা এখন পাওয়া যাবে অবিশ্বাস্য কম দামে।

এক নজরে নতুন দাম ও কোম্পানির তালিকা
বাজারে আসার প্রথম দিনেই ভারতীয় কোম্পানিগুলি দামের লড়াইয়ে নেমে পড়েছে। কোন কোম্পানি কত দামে আনছে দেখে নিন:

এরিস লাইফ সায়েন্সেস (Eris Lifesciences): সবচেয়ে কম দামে ওষুধ দিচ্ছে এই কোম্পানি। এদের মাল্টি-ডোজ ভায়ালের দাম প্রতি ডোজ মাত্র ২২০ টাকা।

গ্লেনমার্ক (Glenmark): তাদের 'GLIPIQ' ব্র্যান্ডের ওষুধের দাম রাখা হয়েছে সপ্তাহে মাত্র ৩২৫ টাকা।

সান ফার্মা (Sun Pharma): ডায়াবেটিসের জন্য 'সেমাট্রিনিটি' (Sematrinity) পাওয়া যাবে ৭৫০ থেকে ১,৩০০ টাকার মধ্যে। আর ওজন কমানোর জন্য 'নভেলট্রিট' (Noveltreat)-এর দাম হবে মাসে ৯০০ থেকে ২,০০০ টাকা।

অ্যালকেম ল্যাবরেটরিজ (Alkem Laboratories): এদের 'সেমাসাইজ', 'ওবেসেমা' এবং 'হেপাগ্লাইড' ব্র্যান্ডের ওষুধের দাম শুরু হচ্ছে মাসে ১,৮০০ টাকা বা সপ্তাহে ৪৫০ টাকা থেকে।

কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ?
১. মধ্যবিত্তের নাগালে: এতদিন দাম আকাশছোঁয়া হওয়ায় অনেক রোগী এই আধুনিক চিকিৎসা নিতে পারতেন না। এখন খরচ ৯০% পর্যন্ত কমে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষেও এই ওষুধ কেনা সম্ভব হবে।
২. বিভিন্ন ফরম্যাট: কোম্পানিগুলি কেবল দামই কমায়নি, ব্যবহারের সুবিধার জন্য 'রিইউজেবল পেন' থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যের 'ভায়াল'—সব ফরম্যাটেই ওষুধ আনছে।
৩. ওজন কমানোর চিকিৎসায় জোয়ার: ডায়াবেটিসের পাশাপাশি স্থূলতা বা ওজন কমানোর চিকিৎসাতেও এই ওষুধ অত্যন্ত কার্যকর, যা এখন অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে।

মনে করা হচ্ছে, ভারতীয় ফার্মা কোম্পানিগুলির এই পদক্ষেপে ডায়াবেটিস চিকিৎসায় ডেনমার্কের আধিপত্য শেষ হল। এরফলে ভারতের লক্ষ লক্ষ রোগী যারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিলেন, তাদের জন্য এক নতুন দিগন্ত খুলে গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget