এক্সপ্লোর

Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

Share Market Dividend Stocks: সংস্থা জানিয়েছে, আপনার কাছে একটি স্টক থাকলে পাবেন ২০০ টাকা। জেনে নিন, কোন কোম্পানি এই ডিভিডেন্ড ঘোষণা করেছে। রেকর্ড ডেট কবে রেখেছে সংস্থা। 

Share Market Dividend Stocks: আপনার কাছেও এই কোম্পানির স্টক থাকলে লাভবান হবেন। কারণ, সম্প্রতি এই কোম্পানি তার প্রথম ডিভিডেন্ড ঘোষণা করেছে। যেখানে সংস্থা জানিয়েছে, আপনার কাছে একটি স্টক থাকলে পাবেন ২০০ টাকা। জেনে নিন, কোন কোম্পানি এই ডিভিডেন্ড ঘোষণা করেছে। রেকর্ড ডেট কবে রেখেছে সংস্থা। 

কোন কোম্পানি দিচ্ছে এই দারুণ সুযোগ
 সম্প্রতি স্পিডো ও জকির মূল কোম্পানি পেজ ইন্ডাস্ট্রিজ এই বড় ঘোষণা করেছে। ২০২৬-২৭ অর্থবর্ষের জুনের ত্রৈমাসিক রেকর্ড ঘোষণা করার পর এই ডিভিডেন্ড দেওয়ার কথা বলেছে কোম্পানি। ১৯ অগাস্ট ২০২৬ এই ডিভিডেন্টের জন্য রেকর্ড ডেট ঘোষণা করেছে সংস্থা। এই রেকর্ড ডেট আসলে ঠিক করে কোন কোন শেয়ার হোল্ডাররা কোম্পানির ডিভিডেন্ড পাওয়ার যোগ্য। পেজ ইন্ডাস্ট্রিজের তরপে জানানো হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বরের আগ অথবা ওই দিন এই ডিভিডেন্ড দেওয়া হতে পারে।  

ব্রোকারেজ সংস্থা কী বলছে স্টকের বিষয়ে
ইতমিধ্যই স্টকের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছে মতিলাল ওসওয়াল ফিন্যানসিয়াল সার্ভিসেস। ব্রাকোরেজ সংস্থার তরফে বলা হয়েছে, গত এক বছরের হিসাবে কোম্পানি ৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি হয়েছে। কোম্পানি প্রত্যাশা করেছিল, এই বৃদ্ধি হবে ১২ শতাংশ। ভলিউম গ্রোথের ক্ষেত্রেও এই পরিস্থিতি দেখা গেছে। যেখানে ৬ শতাংশ বৃদ্ধি প্রত্যক্ষ করেছে কোম্পানি। এখানেও ১২ শতাংশ গ্রোথ প্রত্যাশা করেছিস ব্রোকারেজ ফার্ম। 

দেখা গেছে, এই কোম্পানিতে ক্রেতাদের চাহিদা কম হয়নি। কিন্তু পরিবহণ খরচ জুনে বৃদ্ধি পাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছে কোম্পানির ব্যালেন্সশিট। কোম্পানির ধারণা, কমে যাওয়া সেলস ফিগার তারা আগামী ত্রৈমাসিকে পূরণ করতে পারবে। মতিলাল ওসওয়াল আশা করছে, কোম্পানির পরবর্তী ত্রৈমাসকে বৃদ্ধি আশা করা যেতে পারে। ডিজনি-মারবেল কোলাবরেশনের ফলে এই বৃদ্ধি হতে পারে ২০২৭-এর পরবর্তী ত্রৈমাসিকে। 

এখনও 'বাই কল' দিয়ে চলেছে মতিলাল ওসওয়াল
পেজ ইন্ডাস্ট্রিজে এখনও বাই কল দিয়ে চলেছে ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল। সংস্থা এই স্টকের টার্গেট প্রাইস ৪৫,০০০ টাকা রেখেছে। নুভামা ব্রোকারেজ ফার্মও এই কোম্পানিতে বাই কল দিয়েছে। এর ১২ মাসের টার্গেট প্রাইস রেখেছে ৪৬,২০১ টাকা।

বর্তমানে কত চলছে স্টকের দাম
শুক্রবার পেজ ইন্ডাস্ট্রিজের স্টকের দাম ছিল ৩৬,৮৭০ টাকা। ০.২২ শতাংশ বেড়ে এই স্টক থেমেছে ওই দিন। তথ্য় বলছে, গত ৬ মাসে এই স্টক ১০.৪১ শতাংশ বেড়েছে। তাই আগামী দিনে ব্রোকারেজ ফার্মগুলি এতে ভরসা রাখছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

  

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Advertisement

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget