এক্সপ্লোর

Donald Trump Targets Samsung: ‘আমেরিকায় ব্যবসা করতে হলে…’, এবার ট্রাম্পের নিশানায় Samsung, ক্ষতির মুখে পড়তে পারে ভারত-সহ একাধিক দেশ

Donald Trump: হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেছেন ট্রাম্প।

ওয়াশিংটন: ভারতে ব্যবসা বাড়ালে বিপদ আছে বলে হুমকি দিয়েছেন Apple-কে। এবার টেক জায়ান্ট Samsung-কে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় ফোন তৈরি না করলে ২৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হবে বলে Samsung-কে হুঁশিয়ারি দিলেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, যত বড় সংস্থাই হোক না কেন, আমেরিকার বাজারে যদি ফোন বিক্রি করতে হয়, তাহলে আমেরিকায় ফোন তৈরি করতে হবে তাদের। অন্যথায় চড়া হারে শুল্ক দিতে হবে। (Donald Trump Targets Samsung)

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেছেন ট্রাম্প। শুধু Apple-এর উপরও চড়া শুল্ক কার্যকর হবে কি না জানতে চাইলে বলেন, “আরও অনেক আছে। Samsung এবং অন্য যে কোনও সংস্থা, যারা (ফোন)  তৈরি করে। নইলে ন্যায় হবে না।” চলতি বছরের জুন মাসের শেষ থেকেই শুল্ক কার্যকর করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। শুধু Apple বা Samsung নয়, অন্য ফোন নির্মাণকারী সংস্থাগুলিকেও চড়া শুল্কের মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। (Donald Trump)

দ্বিতীয় বার আমেরিকার মসনদে বসেই তাবড় দেশের সঙ্গে কার্যত শুল্কযুদ্ধে এগিয়েছেন ট্রাম্প। এই মুহূর্তে তাবড় তথ্য়প্রযুক্তি সংস্থাও তাঁর নজরে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে সম্প্রতি দুই দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর কথা বলতে শোনা যায় তাঁকে। কিন্তু তার পর কয়েক দিন যেতে না যেতেই কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে যান ট্রাম্প। ভারতে ব্য়বসা বাড়ানো যাবে না বলে সাফ জানিয়ে দেন Apple-এর সিইও টিম কুককে। ভারত বা অন্য কোনও দেশে নয়, আমেরিকাতেই কারখানা গড়ে ফোন তৈরি করতে হবে বলে জানায়।

এর পরও Apple নিজের অবস্থান থেকে না সরায় তাদের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের সাফ বক্তব্য, 'অনেক আগেই Apple-এর সিইও টিম কুককে জানিয়ে দিয়েছে যে, আইফোন আমেরিকায় বিক্রি করতে হলে, তার কারখানাও আমেরিকায় গড়তে হবে, ভারত বা অন্য কোনও দেশে না হয়। এর অন্যথা হলে কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক দেওয়ার জন্যয় প্রস্তুত থাকুন। উনি ভারতে কারখানা গড়ার কথা জানালেন। আমিও বলেছি, ঠিক আছে, ভারতে যান। সেক্ষেত্রে এখানে শুল্ক ছাড়া ফোন বিক্রি করতে পারবেন না। এটাই নিয়ম'। এবার দক্ষিণ কোরিয়ার সংস্থা Samsung এবং বাকিদের ক্ষেত্রেও একই ঘোষণা করলেন।

ট্রাম্পের ঘোষণার পরই Apple-এর শেয়ারে কার্যত ধস নামে। প্রায় ২.৬ শতাংশ পতন দেখা দেয়। বাজার থেকে মুছে যায় প্রায় ৭০ বিলিয়ন ডলার। পরিসংখ্যান বলছে, Apple-এর ৯০ শতাংশ ফোনই চিনে তৈরি হয়। সম্প্রতি ভারতেও ব্যবসার সম্প্রসার ঘটানোয় উদ্যোগী হয়েছে Apple. Samsung যদিও চিনের উপর নির্ভরশীল নয়। ২০১৯ সালে চিনে নিজেদের শেষ কারখানাটিও বন্দ করে দেয় তারা। বরং Samsung-এর সিংহভাগ ফোনই তৈরি হয় ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ব্রাজিলে। ফলে ট্রাম্পের এই ঘোষণায় ভারতের উপর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় Samsung-এর ফোন। Alphabet Inc.-এর অ্যান্ড্রয়েড সফ্টওয়্যার-ও Samsung-এর উপর অনেকাংশে নির্ভরশীল। ট্রাম্পের এই ঘোষণার পর তাদের অবস্থান কী হবে, এখনও পর্যন্ত তা জানা যায়নি। 

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget