এক্সপ্লোর

Donald Trump Tariff: ভারতের ২৬ শতাংশ অতিরিক্ত শুল্ক তুলে নিল আমেরিকা, শুক্রবারই উঠবে মার্কেট ?

India US Trade Deal: ট্রাম্পের নতুন ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিল হোয়াইট হাউস। শুক্রবারই যার ফলে গতি নিতে পারে ভারতের শেযার বাজার ? (Indian Stock Market)  । 

 

India US Trade Deal: ভারতের অর্থনীতির (Indian Economy) জন্য ভাল খবর। ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৬ শতাংশ শুল্ক (Donald Trump Tariff)  তুলে নিল আমেরিকা  (US India Trade Deal)। ট্রাম্পের নতুন ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিল হোয়াইট হাউস। শুক্রবারই যার ফলে গতি নিতে পারে ভারতের শেযার বাজার ? (Indian Stock Market)  । 

কী বলেছে হোয়াইট হাউস

হোয়াইট হাউসের বিবৃতি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র চলতি  বছরের 9 জুলাই 90 দিনের জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক স্থগিত করার ঘোষণা করেছে। 2 এপ্রিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় পণ্য রফতানিকারী প্রায় 60 টি দেশের ওপর সার্বজনীন শুল্ক ও ভারতের মতো দেশগুলির উপর অতিরিক্ত শুল্ক খাড়া চাপিয়েছিল।

তবে আমেরিকা ভারতের ওপর অতিরিক্ত ২৬ শতাংশ আমদানি শুল্ক আরোপ করলেও থাইল্যান্ড, ভিয়েতনাম ও চিনের মতো প্রতিযোগীদের ওপর বেশি শুল্ক বসায়। যা নিয়ে চিনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে আমেরিকার। তবে হোয়াইট হাউস বলেছে অন্যান্য দেশের ওপর এই শুল্ক তুলে নেওয়া হলেও হংকং, ম্যাকাও সহ চিনের জন্য এই অতিরিক্ত শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রযোজ্য নয়।

বেসলাইন ট্যারিফ বজায় থাকবে

2 এপ্রিল জারি করা এক্সিকিউটিভ অর্ডারের 3 (ক) ধারার দ্বিতীয় অনুচ্ছেদে পারস্পরিক শুল্ক প্রয়োগের কথা বলা হয়েছে। এতে বিভিন্ন দেশের জন্য অ্যানেক্স 1 তালিকাভুক্ত শুল্কের হার অন্তর্ভুক্ত রয়েছে। তবে দেশগুলোর ওপর আরোপিত 10 শতাংশ বেসলাইন শুল্ক বহাল থাকবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধে আতঙ্কিত চিন। সেই আতঙ্ক থেকেই চিনা বৈদ্যুতিন সামগ্রী নির্মাতারা ৫ শতাংশ পর্যন্ত দাম কমানোর প্রস্তাব দিচ্ছে। এর পাশাপাশি ভারতীয় সংস্থাগুলির সঙ্গে নতুন করে সোর্সিং চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। এই পরিস্থিতিতে টিভি, ফ্রিজ ও স্মার্টফোন নির্মাতারা মনে করছেন, এটা উল্লেখযোগ্য ছাড়। কারণ, এর জেরে তাঁদের সঞ্চয় ২-৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এদিকে চাহিদা বৃদ্ধির জন্য ভারতীয় নির্মাতারা গ্রাহকদের কাছে কিছু কম দামের সুযোগ তৈরি করতে পারেন বলে মনে করা হচ্ছে।

হিসেব বলছে, আমেরিকায় ভারতের মোট পণ্য রফতানির প্রায় 18 শতাংশ, আমদানিতে 6.22 শতাংশ ও দ্বিপাক্ষিক বাণিজ্যে 10.73 শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান রয়েছে। অন্যদিকে, রফতানিতে চিনের অংশ মাত্র ৪ শতাংশ ও আমদানিতে 15 শতাংশ।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget