এক্সপ্লোর

EPFO New Rule: ফের বদলে গেল প্রভিডেন্ট ফান্ডের নিয়ম, চাকরিজীবীদের কী সুবিধে হল ?

EPFO: ইপিএফওর বিজ্ঞপ্তি অনুসারে, এখন থেকে কোনও নিয়োগকর্তা যদি তাদের কর্মীদের পিএফ, বিমা কিংবা পেনশন জমা করতে ভুল করে, তাহলে তাদেরকে কম জরিমানা দিতে হবে।

Employee Provident Fund: নিয়োগকর্তা এবং সংস্থার কর্মীদের জন্য বেশ কিছু নিয়মে বদল এনেছে ইপিএফও সংস্থা। নানা সময়েই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO New Rule) তাদের নিয়মে বদল করে থাকে। এবারে সর্বশেষ ইপিএফও (EPFO) এমন একটি নিয়মে বদল এনেছে যাতে কর্মচারীরা অবাক হলেও স্বস্তি মিলেছে নিয়োগকর্তাদের। তাদের এখন থেকে বেশি জরিমানা দিতে হবে না, চাপ কমল নিয়োগকর্তাদের। কী বদল হয়েছে নিয়মে ?

শ্রম মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে এই নিয়ম বদলের

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO New Rule) এমন একটি নিয়মে বদল এনেছে যা কিনা কর্মীদের পেনশন, প্রভিডেন্ট ফান্ড, বিমা ইত্যাদি জমা না করতে পারার জন্য নিয়োগকর্তাদের উপর কার্যবিধির সঙ্গে সম্পৃক্ত। ভারতের শ্রম মন্ত্রক সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই নতুন নিয়মে বদলের বিষয়ে অবগত করেছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে, এখন থেকে কোনও নিয়োগকর্তা যদি তাদের কর্মীদের পিএফ, বিমা কিংবা পেনশন জমা করতে ভুল করে, তাহলে তাদেরকে কম জরিমানা দিতে হবে।

জরিমানার অঙ্ক কমিয়ে আনা হয়েছে

গতকাল শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO New Rule) সঙ্গে সংযুক্ত দুটি বিশেষ প্রকল্প এমপ্লয়িজ পেনশন স্কিম এবং এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনসিওরেন্স স্কিমে যদি কোনও নিয়োগকর্তা সংস্থা কর্মীদের জন্য টাকা জমাতে ভুল করে বা ডিফল্টার হয়, সেক্ষেত্রে জমানো এরিয়ারের উপর ১ শতাংশ হারে প্রতি মাসে অর্থাৎ বছরে ১২ শতাংশ জরিমানা দিতে হবে নিয়োগকর্তাকে। এর আগে এই তিনটি প্রকল্পে টাকা না জমা করলে সংস্থাগুলিকে ২৫ শতাংশ হারে জরিমানা দিতে হত।

১৫ জুন থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম

ভারতের কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে, এই পরিবর্তনগুলি যেদিন বিজ্ঞপ্তি জারি হয়েছে সেদিন থেকেই কার্যকর হবে। এর অর্থ হল নিয়োগকর্তাদের জরিমানা কমানোর এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বিগত ১৫ জুন শনিবার থেকেই। সেই সমস্ত সংস্থা যাদের ডিফল্ট পিরিয়ড অনেক দীর্ঘ হতে চলেছে, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত অনেকটাই সুরাহা এনে দেবে।

কোভিড অ্যাডভান্স বন্ধ করেছে ইপিএফও

এছাড়াও সম্প্রতি ইপিএফও সংস্থা আরেকটি নিয়মে বদল এনেছে। করোনা মহামারীর পরে ইপিএফও সমস্ত কর্মীদের কোভিড অ্যাডভান্সের সুবিধা দিত। এখন সেই সুবিধা প্রত্যাহার করে নিতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এই অ্যাডভান্স ফেসিলিটির জন্য পিএফ অ্যাকাউন্ট যাদের আছে, তারা চাইলে কোনও আর্থিক প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা তুলে নিতে পারতেন। তবে এই সুবিধে বন্ধ হলেও পিএফ অ্যাকাউন্ট থেকে অন্যভাবে টাকা তোলার সুবিধে এরপরেও পাবেন কর্মীরা।

আরও পড়ুন: Petrol Diesel Rate: ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের ! লিটারে ৩ টাকা চড়ল দাম, কোথায় ?

সেরা শিরোনাম

Loan Against Mutual Funds: মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
Indian Stock Market: এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
Meta Layoff: নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
Amul Ghee Price Hike : দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের
দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget