এক্সপ্লোর

Facebook's First Smartwatch: ডুয়াল ক্যামেরা, অত্যাধুনিক ফিচার! বাজারে আসছে ফেসবুকের প্রথম স্মার্টওয়াচ

এই স্মার্টওয়াচে থাকা ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও তুলে সেই ছবি সরাসরি ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে বলেই জানানো হয়েছে সংস্থার তরফে।

ওয়াশিংটন: পরের গ্রীষ্মেই গ্রাহকদের জন্য দারুণ উপহার আনছে ফেসবুক। সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকের তরফে জানানো হয়েছে, আর কিছুদিনের মধ্যেই নিজেদের প্রথম স্মার্টওয়াচ লঞ্চ করবে ফেসবুক। জানা গিয়েছে, অত্যাধুনিক এই স্মার্চওয়াচ তৈরির কাজ প্রায় শেষের পথে। ডুয়াল ক্যামেরাসহ এই স্মার্টওয়াচে থাকবে হার্টবিটের রেট মনিটর করার সুবিধেও। 

এই স্মার্টওয়াচে থাকা ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও তুলে সেই ছবি সরাসরি ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে বলেই জানানো হয়েছে সংস্থার তরফে। সেলুলার কানেকশন, মেসেজ এবং হেলথ- ফিটনেস ফিচার-সহ কোম্পানিগুলোর হার্ডওয়্যারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থাও থাকবে এই স্মার্টওয়াচে।

জানানো হয়েছে, ঘড়ির ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও কলিং ইত্যাদির সুবিধা মিলবে। পাশাপাশি ঘড়ির স্টিল ফ্রেম থেকে ঘড়িটি খুলে কাজে লাগানো যাবে 1080p অটোফোকাস ব্যাক ক্যামেরাটিও। শেষ নয় এখানেই, পরিধানকারীরা এই স্মার্ট ওয়াচের সাহায্যে মোবাইলের সংযোগ ছাড়াই মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক পরিষেবা থেকে বার্তার আদান-প্রদান করতে পারবেন সহজেই।

গ্রাহকরা যে ভাবে স্মার্ট ফোন ব্যবহার করেন, ঘড়িটিও সেভাবেই ব্যবহারের উপযোগী করে তৈরি করছে সংস্থা। সবদিক মাথায় রেখে অ্যাপল, হুয়াওয়ের পথে হাঁটছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

জানা গিয়েছে, আগামী ২০২৩ সালের মধ্যে দ্বিতীয় সংস্করণ বাজারে নিয়ে আসতে চায় তারা, কাজ এগোচ্ছে সেই মতোই। এ ছাড়াও ফেসবুক রে-বান স্মার্ট চশমা নিয়েও কাজ করছে। চলতি বছরের শেষে বাজারে আসতে চলেছে প্রোজেক্ট আরিয়া। এই প্রোজেক্টে ফেসবুকের স্মার্টগ্লাস প্রকাশ করা হবে। তবে, নতুন স্মার্ট ওয়াচ ডিভাইস প্রকাশ করার বিষয়ে এই মুহূর্তে ফেসবুক কোনও মন্তব্য করতে রাজি হয়নি। যদিও স্মার্টওয়াচ প্রকাশের বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চায়নি প্রস্তুতকারী সংস্থা।

উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে মার্ক জুকারবার্গ যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লিগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। ফেব্রুয়ারি ২০১৫ সালের হিসাব অনুযায়ী ফেসবুকের মূলধন ২১২ বিলিয়ন ডলারে পৌঁছয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget