এক্সপ্লোর

FASTag Annual Pass : আপনার বর্তমান অ্যাকাউন্টে অ্য়াক্টিভ করতে পারবেন ফাসট্যাগ অ্য়ানুয়াল পাস ? রইল পর-পর ধাপ

Auto : জেনে নিন, আপনার বর্তমান FASTag অ্যাকাউন্টে বার্ষিক পাস কীভাবে অ্য়াক্টিভ করবেন। 

 

Auto : আগামী ১৫ অগাস্ট থেকে ফাসট্যাগের (FASTag) নিয়মে বড় বদল আনতে চলেছে সরকার। গ্রাহকদের সুবিধার্থে বদলে যাচ্ছে এই পরিষেবা (FASTag Annual Pass)। এবার থেকে সারা বছরের জন্য একসঙ্গে টাকা দিয়ে বুক করতে পারবেন ফাসট্যাগ সার্ভিস (FASTag Service)। জেনে নিন, আপনার বর্তমান FASTag অ্যাকাউন্টে বার্ষিক পাস কীভাবে অ্য়াক্টিভ করবেন। 

কারা পাবেন এই সুবিধা
আগামী ১৫ অগাস্ট থেকে চালু হবে এই নতুন পাস পরিষেবা। এই পাস কেবল অ-বাণিজ্যিক ব্যক্তিগত যানবাহনের জন্য পাওয়া যাবে। এই পাস অ্যাক্টিভেশনের তারিখ থেকে এক বছর বা ২০০টি যাত্রা পর্যন্ত সক্রিয় থাকবে। সেই ক্ষেত্রে যেটি আগে শেষ হবে, সেখানেই বন্ধ হয়ে যাবে পাসের পরিষেবা।

কোথায় পাওয়া যাবে ফাসট্যাগের বার্ষিক পাসের লিঙ্ক
সরকারের মতে, এই বার্ষিক পাসটি সারা দেশের ন্য়াশনাল হাইওয়ে জুড়ে নির্বিঘ্নে সাশ্রয়ী যাত্রার সুবিধা দেবে। এই ক্ষেত্রে অ্য়াক্টিভেশন ও রিচার্জের জন্য একটি ডেডিকেটেড লিঙ্ক শীঘ্রই রাজমার্গ যাত্রা অ্যাপের পাশাপাশি NHAI (ন্যাশনাল হাইওয়েজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া) এবং MoRTH (সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের) এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।  

FASTag বার্ষিক পাস কী ?
FASTag বার্ষিক পাস নির্ধারিত ন্যাশনাল হাইওয়ে (NH) ও ন্যাশনাল এক্সপ্রেসওয়ে (NE) টোল প্লাজায় গাড়ি, জিপ এবং ভ্যানের মতো ব্যক্তিগত যানবাহন বিনামূল্যে যাতায়াতের অনুমতি দেয়। একবার সক্রিয় হয়ে গেলে পাসটি ব্যবহারকারীর জন্য ২০০টি ট্রিপ বা এক বছরের জন্য এই সুবিধা দেয়।

আপনার বর্তমান FASTag অ্যাকাউন্টে বার্ষিক সুবিধা কীভাবে অ্যাক্টিভ করবেন
যদি আপনার FASTag ইতিমধ্যেই সক্রিয় থাকে ও একটি বৈধ (অ-কালো তালিকাভুক্ত) রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকে ও গাড়ির উইন্ডশিল্ডে সঠিকভাবে লাগানো থাকে, তাহলে আপনি একই FASTag ব্যবহার করে বার্ষিক পাসটি সক্রিয় করতে পারেন। যোগ্যতার শর্ত পূরণ করলে কোনও নতুন ট্যাগের প্রয়োজন নেই।

আমি FASTag বার্ষিক পাস কোথায় কিনতে পারি ?
বার্ষিক পাসটি কেবলমাত্র রাজমার্গযাত্রা মোবাইল অ্যাপ এবং অফিসিয়াল NHAI ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। ব্যবহারকারীদের এই বিষয়ে কোনও থার্ড পার্টি অ্যাপ এড়িয়ে চলা উচিত।

বার্ষিক পাস কীভাবে সক্রিয় করা হবে ?

FASTag এবং গাড়ির যোগ্যতা যাচাই করার পরে, ব্যবহারকারীদের ২০২৫-২৬ সালের ভিত্তি বছরের জন্য ৩,০০০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। একবার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে, বার্ষিক পাসটি সক্রিয় হয়ে ব্যবহারকারীর রেজিস্টার্ড FASTag এর সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

 

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget