এক্সপ্লোর

FASTag Rule: FASTag-এর নতুন নিয়মে বার্ষিক পাসে কীভাবে গোনা হবে ২০০টি ভ্রমণ ? কীভাবে ফের রিচার্জ করা যাবে ?

FASTag Annual Pass: দেশে এবার চালু হতে চলেছে ফাস্ট্যাগের অ্যানুয়াল পাস। আগামী ১৫ অগাস্ট ২০২৫ থেকে এই নতুন পাস চালু হবে সারা দেশে। এর অর্থ হল ফাস্ট্যাগ রিচার্জ করার আলাদা করে কোনও ঝামেলা থাকবে না।

FASTag Annual Pass: দেশে কোটি কোটি মানুষের এখন নিজস্ব চার-চাকার গাড়ি রয়েছে। দৈনন্দিন ভিত্তিতে বহু দূরত্ব অতিক্রম করেন এদের অনেকেই। যদি তারা বেশি দূরত্ব অতিক্রম করেন এবং রাস্তার মধ্যে কোথায় টোল প্লাজা পড়ে তাহলে তাঁকে টোল ট্যাক্স (FASTag Rule) দিতে হয় রোজই। আর সেই টোল ট্যাক্স দেওয়ার জন্যই তাদের গাড়িতে ফাস্ট্যাগ লাগানো রয়েছে। কিন্তু এখন থেকে এই ফাস্ট্যাগের নিয়ম আমূল বদলে যেতে চলেছে। সারা দেশেই (Toll Tax) আসবে এই বদল। দেশের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ী টোল ট্যাক্স (FASTag Annual Pass) নিয়ে একটি বড় ঘোষণা করেছেন।

দেশে এবার চালু হতে চলেছে ফাস্ট্যাগের অ্যানুয়াল পাস। আগামী ১৫ অগাস্ট ২০২৫ থেকে এই নতুন পাস চালু হবে সারা দেশে। এর অর্থ হল ফাস্ট্যাগ রিচার্জ করার আলাদা করে কোনও ঝামেলা থাকবে না। এই বার্ষিক ফাস্ট্যাগ পাসের বৈধতা থাকবে এক বছর অথবা ২০০টি ভ্রমণের জন্য। যেটিই প্রথমে শেষ হবে সেটিই ধার্য হবে এই বার্ষিক ফাস্ট্যাগ পাসের ক্ষেত্রে। অর্থাৎ যদি আগে বৈধতা ১ বছর শেষ হয়ে যায়, তাহলে সেটি ধার্য হবে অথবা ২০০টি ভ্রমণ শেষ হয়ে গেলে বৈধতা ফুরিয়ে যাবে।

কীভাবে গণনা করা হবে এই ২০০টি যাত্রা বা ভ্রমণ ? এক্ষেত্রে স্পষ্টই বলা হয়েছে যে যদি আপনি যাত্রাপথে কোনও টোল প্লাজা অতিক্রম করেন তাহলে সেটিকে একটি ভ্রমণ হিসেবে গণনা করা হবে। আর এভাবেই আপনি ২০০ বার টোল প্লাজা অতিক্রম করতে পারেন। আর এই লিমিট পেরিয়ে গেলে আপনার ফাস্ট্যাগ কাজ করা বন্ধ করে দেবে অর্থাৎ তা নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপরে এটিকে আবার রিচার্জ করতে হবে।

কীভাবে হবে পুনরায় রিচার্জ

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ী জানিয়েছেন যে এই ফাস্ট্যাগ অ্যানুয়াল পাসের রিচার্জ করা যাবে হাইওয়ে যাত্রা অ্যাপ এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অ্যাপ থেকে। ফাস্ট্যাগ পাস এই অ্যাপের মাধ্যমে রিনিউ করা যাবে। তবে পরে সড়ক পরিবহন দফতরের আলাদা ওয়েবসাইট থেকে এই কাজ করা যাবে। এই ওয়েবসাইট থেকেও পাস রিনিউ বা সক্রিয় করা যাবে। নতুন ফাস্ট্যাগ সিস্টেমের জন্য বার্ষিক রিচার্জের পরিমাণ ৩০০০ টাকা নির্ধারণ করা হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget