এক্সপ্লোর

Rupees 50 Coin: ৫০ টাকার নোটের বদলে কয়েন আসবে বাজারে ? চর্চা চলছে জোরকদমে; কী জানাল কেন্দ্র ?

Finance Ministry on Rs 50 Coin: অভিযোগে বলা হয়েছে যে অন্যান্য মুদ্রাগুলি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের সুবিধের কথা মাথায় রেখে তৈরি করা হলেও ৫০ টাকার নোটে এই বৈশিষ্ট্যের অভাব রয়েছে।

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি দিল্লি উচ্চ আদালতে জানানো হয়েছে যে বর্তমানে কোনওভাবেই ৫০ টাকার কয়েন বাজারে আনার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। এমনকী বিবেচনার অধীনেও নেই এই প্রস্তাব।

আইনজীবী রোহিত ডন্ড্রিয়াল এবং মিনি আগরওয়ালের দায়ের করা একটি অভিযোগপত্রের ভিত্তিতে কেন্দ্রের প্রতিক্রিয়া জানা গিয়েছে ৫০ টাকার কয়েন আনার বিষয়ে। এই অভিযোগে বলা হয়েছিল যে ৫০ টাকার নোটের নকশার কারণে দৃষ্টিহীন ব্যক্তিরা যারপরনাই দুর্দশার মুখোমুখি হচ্ছেন, বৈষম্যের শিকার হচ্ছেন। আর তাদের জন্য মূল্যের পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। সেই কারণে ৫০ টাকার কয়েন প্রবর্তন করা উচিত বলে দাবি তুলেছিলেন এই দুই আইনজীবী।

২০২২ সালে ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক পরিচালিত একটি সমীক্ষার ফলাফলের কথা উল্লেখ করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক তাঁর একটি হলফনামায় ১০ টাকার এবং ২০ টাকার মুদ্রার থেকে নোটের প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছে। কারণ মুদ্রার ওজন, আকার, বিশেষ করে বিভিন্ন মূল্যের আকারের মিল, মুদ্রার ব্যবহারে ব্যাপক বাধা সৃষ্টি করেছিল। এই হলফনামায় বলা হয়েছে যে একটি নির্দিষ্ট মূল্যের মুদ্রা প্রবর্তনের সিদ্ধান্ত একাধিক বিষয়ের উপরে নির্ভর করে যার মধ্যে রয়েছে জনসাধারণের মুদ্রা গ্রহণের প্রস্তুতি এবং দৈনন্দিন লেনদেনে এই মুদ্রার ব্যবহারের মাত্রা।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের জরিপ হিসেবে বর্তমানে সাধারণ মানুষ ১০ টাকার এবং ২০ টাকার মুদ্রার থেকেও নোটের প্রতি বেশি আগ্রহী। অতএব ৫০ টাকার মুদ্রা চালু করার যে কোনও সিদ্ধান্ত অর্থনীতির প্রয়োজনীয়তা জনসাধারণের গ্রহণযোগ্যতার মাত্রা ইত্যাদি সহ বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে। দৃষ্টিহীন ব্যক্তিদের উদ্বেগের পাশাপাশি অর্থনৈতিক বিষয়ক বিভাগের মুদ্রা ও মুদ্রা বিভাগের একজন আন্ডার সেক্রেটারি কর্তৃক শপথ গ্রহণ করা হলফনামায় বলা হয়েছে।

দিল্লি উচ্চ আদালতের সামনে অভিযোগে বলা হয়েছে যে অন্যান্য মুদ্রাগুলি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের সুবিধের কথা মাথায় রেখে তৈরি করা হলেও ৫০ টাকার নোটে এই বৈশিষ্ট্যের অভাব রয়েছে। আবেদনকারীদের দাবি যে এই ৫০ টাকার নোট ১০০ টাকা কিংবা ৫০০ টাকার নোটের থেকে দৃশ্যত আলাদা করা যায় না। আর বর্তমানে ৫০ টাকার কোনও মুদ্রা বিকল্প হিসেবে বাজারে পাওয়া যায় না। ৫০ টাকার নোটে এমন কোনও অলঙ্করণ বা স্পর্শগ্রাহ্য চিহ্ন নেই যার ফলে দৃষ্টিহীন ব্যক্তিরা এটিকে চিনতে পারে।

এই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক স্বীকার করেছে যে মহাত্মা গান্ধী সিরিজের নতুন নোটগুলিতে ১০ টাকা, ২০ টাকা ও ৫০ টাকার ক্ষেত্রে উঁচু হয়ে থাকা মুদ্রণের আকারে শনাক্তকরণের কোনও চিহ্ন নেই যা ১০০ টাকা, ২০০ টাকা কিংবা ৫০০ টাকার নোটে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget