এক্সপ্লোর

Money Rules: আজ থেকে বদলে যাচ্ছে এই সাতটি আর্থিক নিয়ম,আপনার খরচ কত বাড়বে ?

Financial Rules: আজ থেকে নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক আর্থিক নিয়মে পরিবর্তন এসেছে। যা সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে।

Financial Rules: আজ থেকে নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক আর্থিক নিয়মে পরিবর্তন এসেছে। যা সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে। এতে ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়ম থেকে শুরু করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম, TCS নিয়ম ইত্যাদির মধ্যে অনেক পরিবর্তন রয়েছে। জেনে নিন, কোন আর্থিক নিয়মগুলি ১ অক্টোবর থেকে পরিবর্তিত হয়েছে।

1. বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে
নতুন মাস শুরু হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তেল কোম্পানিগুলি 1 অক্টোবর থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 209 টাকা বাড়িয়েছে। দিল্লিতে 19 কেজি গ্যাস সিলিন্ডার এখন 209 টাকা দামে বেড়েছে এবং 1731.50 টাকায় বিক্রি হবে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার চেন্নাইতে 1,695 টাকা, মুম্বাইতে 1,684 টাকা এবং কলকাতায় 1636.00 টাকায় বিক্রি হচ্ছে।

2. ATF এর দাম বৃদ্ধি
উৎসবের মরসুম শুরুর আগেই তেল বিপণন সংস্থাগুলি বিমান জ্বালানির দাম বাড়িয়েছে। দিল্লিতে এটিএফ 5.50 শতাংশ বেড়ে 1,18,199.17 টাকা প্রতি কিলোলিটার বিক্রি হচ্ছে। এই সিদ্ধান্তের পরে উত্সব মরসুমের আগে সাধারণ মানুষ ব্যয়বহুল বিমান ভাড়ার ধাক্কা পেতে পারেন।

3. প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে
আজ থেকে দেশীয় প্রাকৃতিক গ্যাসের দামও বাড়ানো হয়েছে বলে গত ৩০ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। এই বৃদ্ধির পর দেশীয় প্রাকৃতিক গ্যাসের দাম 8.60/MMBTU থেকে বেড়ে 9.20/mBtu ডলার হয়েছে। এই বৃদ্ধির পর বিদ্যুৎ খাত, ইস্পাত, পেট্রোকেমিক্যাল ও সারের মতো খাতে খরচ বাড়তে পারে।

4. ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়মে পরিবর্তন
আজ থেকে ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তন এসেছে। 1 অক্টোবর থেকে রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের এই সুবিধা দিয়েছে। এবার থেকে তারা কার্ডের নেটওয়ার্ক সংস্থা বেছে নিতে পারবেন। আগে এটি শুধুমাত্র কার্ড ইস্যুকারী ব্যাঙ্ক বা কোম্পানি বেছে নিতে পারত, কিন্তু আজ থেকে গ্রাহকরাও এই স্বাধীনতা পাবেন। আপনি কার্ড ইস্যু করার সময় বা তার পরেও নেটওয়ার্ক প্রদানকারী বেছে নিতে পারেন।

5. TCS নিয়মে পরিবর্তন
আপনি যদি বিদেশ ভ্রমণ করেন বা বিদেশি স্টক, মিউচুয়াল ফান্ড, বিদেশি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন, তাহলে আপনার জন্য চমকপ্রদ খবর রয়েছে। শিক্ষা এবং চিকিৎসা খরচ ব্যতীত আপনাকে এখন 7 লাখ টাকার বেশি সব আন্তর্জাতিক রেমিট্যান্সে 20 শতাংশ পর্যন্ত TCS দিতে হবে। ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

6. আধার ছাড়া আপনি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন না
আজ থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্য আধার বাধ্যতামূলক করা হয়েছে। পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম ইত্যাদির মতো ছোট সঞ্চয় প্রকল্পগুলিতে আধার তথ্য দেওয়া আবশ্যক হয়ে পড়েছে৷ এই কাজ করতে ব্যর্থ হলে, এই জাতীয় অ্যাকাউন্ট আজ থেকে ফ্রিজ করা হবে । শুধুমাত্র আধার তথ্য দেওয়ার পরই পুনরায় তা অ্যাকটিভেট  করা হবে৷ ততক্ষণ পর্যন্ত আপনি ফ্রিজ অ্যাকাউন্টে সুদের হার এবং বিনিয়োগের সুবিধা পাবেন না।

7. জন্ম শংসাপত্রের আপডেট
আজ থেকে বার্থ সার্টিফিকেটের  উপযোগিতা অনেক বেড়ে যাবে। ১ অক্টোবর থেকে শিশুর স্কুল, কলেজে ভর্তি, আধার তৈরি, সরকারি চাকরি পাওয়া, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির জন্য শুধুমাত্র একটি নথি, জন্ম শংসাপত্র লাগবে।

LPG Cylinder Price Hike: মাসের শুরুতেই বড় ধাক্কা, দাম বাড়ল রান্নার গ্যাসের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget