এক্সপ্লোর

Flight Fare: ভাড়া না বাড়ানোর নির্দেশ ছিল কেন্দ্রের, অতিরিক্ত বিমান চললেও শ্রীনগর থেকে এখনও আকাশছোঁয়া ভাড়া

Flight Tickets From Srinagar: বিভিন্ন এয়ারলাইন অপারেটরের ওয়েবসাইটে সার্চ করলেই দেখা যাচ্ছে বিমানের ভাড়া বেড়ে গিয়েছে অনেকটাই। অথবা দেখা যাচ্ছে অনেকক্ষেত্রেই টিকিট বিক্রি হয়ে গিয়েছে দেখাচ্ছে ওয়েবসাইটে।

নয়াদিল্লি: পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে আতঙ্কিত পর্যটকরা। অনেকেই সেখানে আটকে পড়েছেন। কিন্তু ঘরে ফিরে আসার তাগিদে পকেটে টান পড়ছে তাদের। আকাশছোঁয়া বিমানের ভাড়া। ঘরে ফেরার জন্য সকলেই বুক করছেন বিমানের সিট, আর এই হঠাৎ চাহিদাবৃদ্ধির (Flight Fare) ও মুম্বইয়ের জন্য অতিরিক্ত বিমানের ব্যবস্থা করলেও দামের উপর নিয়ন্ত্রণ নেই কোনও এখনও। দেশের বেশ কিছু বড় শহরে ফেরার জন্য বিমানের ভাড়া (Pahalgam Attack) শুনলে চোখ কপালে উঠবে। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেই দাম বাড়তে শুরু করেছে বিমানের টিকিটের।

বিভিন্ন এয়ারলাইন অপারেটরের ওয়েবসাইটে সার্চ করলেই দেখা যাচ্ছে বিমানের ভাড়া বেড়ে গিয়েছে অনেকটাই। অথবা দেখা যাচ্ছে অনেকক্ষেত্রেই টিকিট বিক্রি হয়ে গিয়েছে দেখাচ্ছে ওয়েবসাইটে। অনেকে যারা আজকের দিনের জন্য টিকিট বুকিং করতে চাইছেন, তাদের কাছে এমন মেসেজও আসছে, 'সমস্ত বিমানই আর কিছুক্ষণের মধ্যেই উড়ান নেবে' কিংবা 'বিক্রি হয়ে গিয়েছে', কিংবা 'দুর্ভাগ্যবশত এই রুটে কোনও বিমান নেই'।

২৪ এপ্রিল বৃহস্পতিবারের জন্য শ্রীনগর থেকে দিল্লির উদ্দেশে একটি ইন্ডিগো বিমানের ইকোনমি ক্লাসের টিকিটের দাম ১১ হাজার থেকে ১৩ হাজার টাকার মধ্যে। স্পাইসজেটে এই টিকিটের দাম দেখাচ্ছে ১১ হাজার থেকে ১২ হাজার টাকা। আর এয়ার ইন্ডিয়াতে এই টিকিটের দাম দেখাচ্ছে ২১ হাজার থেকে ২৩ হাজার টাকা। প্রতিটি বিমান সংস্থার ওয়েবসাইট থেকে এই দাম পাওয়া গিয়েছে প্রতিবেদন প্রকাশের সময়।


Flight Fare: ভাড়া না বাড়ানোর নির্দেশ ছিল কেন্দ্রের, অতিরিক্ত বিমান চললেও শ্রীনগর থেকে এখনও আকাশছোঁয়া ভাড়া

অন্যদিকে শ্রীনগর থেকে মুম্বইগামী বিমানের ভাড়াও ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। নতুন করে টিকিট বুকিং করা ফ্লাইটগুলি যে বিমানসংস্থাগুলির ওয়েবসাইটে তালিকাভুক্ত রয়েছে, তা সম্পর্কে স্পষ্ট জানা যায়নি। বিমানযাত্রীদের অভিযোগের মুখে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু গতকাল শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বইয়ের জন্য আরও বিমানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেছেন তিনি।


Flight Fare: ভাড়া না বাড়ানোর নির্দেশ ছিল কেন্দ্রের, অতিরিক্ত বিমান চললেও শ্রীনগর থেকে এখনও আকাশছোঁয়া ভাড়া

অন্যদিকে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন লক্ষ্য করেছে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ঘরে ফিরতে চাওয়া পর্যটকদের অনেকেই অত্যধিক বিমানভাড়ার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে সমস্ত বিমান সংস্থাগুলিকে বিমানের সংখ্যা বাড়ানোর কথা জানানো হয়েছে। এই ব্যাপক চাহিদার মধ্যে সমস্ত বিমান সংস্থাগুলি যাতে ভাড়া না বাড়িয়ে শ্রীনগর থেকে সমস্ত দিকের বিমানের সংখ্যা বাড়ানোর ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও কমেনি ভাড়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget