এক্সপ্লোর

Pahalgam Attack: শ্রীনগর থেকে চালানো হবে অতিরিক্ত বিমান, কাশ্মীরে আটকে পড়া পর্যটকদের ঘরে ফেরাতে সিদ্ধান্ত ২ বিমান সংস্থার

Air India, Indigo Additional Flights: এয়ার ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানিয়েছে, 'বর্তমান অবস্থার প্রেক্ষিতে দুটি অতিরিক্ত বিমান চালাবে শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বইয়ের উদ্দেশে'।

নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন ২৮ জন পর্যটক। আর এই জঙ্গি হামলার জেরে আরও বহু পর্যটক আতঙ্কিত। তাদের ঘরে ফেরাতে অতিরিক্ত বিমান (Indigo Flight) পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত (Pahalgam Attack) নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বিমানসংস্থা। শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইগামী অতিরিক্ত বিমান (Air India Flight) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ বুধবার ২৩ এপ্রিলের জন্য।

আজ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডল প্রোফাইলে একটি পোস্টে জানানো হয়, 'বর্তমান অবস্থার প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া দুটি অতিরিক্ত বিমান চালাবে শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বইয়ের উদ্দেশে, বুধবার ২৩ এপ্রিলের জন্য।' এক্স হ্যান্ডলে এই ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া। একইসঙ্গে এই অতিরিক্ত বিমান পরিষেবার বিশদ বিবরণও দেওয়া হয় সেই পোস্টে। লেখা হয় যে, শ্রীনগর থেকে দিল্লির বিমান ছাড়বে সকাল সাড়ে ১১টায় এবং শ্রীনগর থেকে মুম্বইগামী বিমান ছাড়বে দুপুর ১২টার সময়। এখন থেকেই সমস্ত বিমানের জন্য বুকিং চালু হয়ে গিয়েছে।

শুধু তাই নয়, এই পোস্টে আরও জানায় এয়ার ইন্ডিয়া, 'শ্রীনগর থেকে এবং শ্রীনগরগামী আমাদের সমস্ত বিমান নির্ধারিত সময়েই চলবে। একইসঙ্গে এয়ার ইন্ডিয়া এখন বিমান বুকিংয়ের সময় বদল কিংবা বুকিং বাতিল করার জন্য কোনও চার্জ নেবে না আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। শুধুমাত্র এই রুটের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।' আর এই পোস্টের সঙ্গে সমস্ত হেল্পলাইন নম্বরও উল্লেখ করেছে এয়ার ইন্ডিয়া।

ইন্ডিগো বিমান সংস্থাও শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বইগামী অতিরিক্ত দুটি বিমান চালানোর কথা ঘোষণা করেছে। একইসঙ্গে শ্রীনগর থেকে বুকিং বাতিল বা সময় বদলের জন্য কোনও চার্জ ধার্য করবে না ইন্ডিগো। এই কাজের জন্য সময়ও বর্ধিত করেছে সংস্থা। হেল্পলাইন নম্বর উল্লেখ করেছে সংস্থা।

বর্তমানে এয়ার ইন্ডিয়া দিনে মোট ৫টি বিমান পরিচালনা করে দিল্লি ও মুম্বই থেকে শ্রীনগরের মধ্যে। আর অন্যদিকে ইন্ডিগো বিমান সংস্থা এই একই রুটে দিনে ২০টি বিমান পরিচালনা করে থাকে।

দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওতে বৈসরণ উপত্যকায় লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত একদল সন্ত্রাসবাদী পর্যটকদের উপর হামলা চালায়। এর ফলে ২৮ জনের মৃত্যু হয়। আরও অনেকে আহত হয় গুরুতরভাবে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের এই সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হত্যার দায় স্বীকার করেছে, তাদের সমাজমাধ্যমে একটি ছবিও তারা আপলোড করেছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ হামলা শুরু হয়। ঘোড়ার পিঠে চেপে বৈসরানে ঘুরছিলেন পর্যটকরা।

সেরা শিরোনাম

Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
Amazon Layoffs: Great Indian Festival-এর মধ্যেই ছাঁটাই Amazon-এ, ভারতে প্রভাবিত একাধিক টিম
Great Indian Festival-এর মধ্যেই ছাঁটাই Amazon-এ, ভারতে প্রভাবিত একাধিক টিম
Gold Price Kolkata: মহালয়ার আগেই সোনার দামে বদল? রুপোর দাম কি বাড়ল? দেখে নিন আজকের রেট
মহালয়ার আগেই সোনার দামে বদল? রুপোর দাম কি বাড়ল? দেখে নিন আজকের রেট
RBI Repo Rate: রেপো রেট বাড়ল, ফিক্সড নাকি ফ্লোটিং, কোন ধরনের লোন আপনার জন্য এখন যুক্তিযুক্ত?
রেপো রেট বাড়ল, ফিক্সড নাকি ফ্লোটিং, কোন ধরনের লোন আপনার জন্য এখন যুক্তিযুক্ত?

ভিডিও

CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget