এক্সপ্লোর

Gensol Engineering Stock: ৯৫ শতাংশ ধস এই স্টকে, ৪ হাজার কোটির লোকসান বিনিয়োগকারীদের-টাকা ডুবিয়েছে এই সংস্থা

Gensol Engineering Stock Crash: গতকাল বুধবার ন্যাশনাল স্টকে এক্সচেঞ্জে জেনসোল ইঞ্জিনিয়ারিং স্টকের দাম আরও ২ শতাংশ পড়ে ৫১.৪২ টাকায় এসে বন্ধ হয়।

Stock Market: এই স্টকের দাম ৯৫ শতাংশ পড়ে গিয়েছে। শেয়ার বাজারের ইতিহাসের সম্ভবত সবথেকে বড় পতন। এক ধাক্কায় ৪ হাজার কোটি উধাও হয়েছে স্টকে। পথে বসার জোগাড় বিনিয়োগকারীদের। জালিয়াতির দায়ে সেবির তদন্ত শুরু হয়েছিল এই সংস্থাকে ঘিরে, জাগ্‌গি ভাইদের ঋণখেলাপি হয়ে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসতেই জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের স্টকের দাম পড়তে শুরু করে। এরই মধ্যে সংস্থার এমডি এবং চিফ ফিনান্সিয়াল অফিসার পদত্যাগ করেছেন। তারপর থেকেই ৯৫ শতাংশ পড়ে গিয়েছে এই সংস্থার স্টকের দাম।

গতকাল বুধবার ন্যাশনাল স্টকে এক্সচেঞ্জে জেনসোল ইঞ্জিনিয়ারিং স্টকের দাম আরও ২ শতাংশ পড়ে ৫১.৪২ টাকায় এসে বন্ধ হয়। এই স্টকের সর্বোচ্চ স্তর থেকে ইতিমধ্যেই জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের স্টকে ৯৫.৪২ শতাংশের পতন এসেছে।

এপ্রিল মাসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি জেনসোল ইঞ্জিনিয়ারিং সংস্থার মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে। আনমোল সিং জাগগি এবং তাঁর ভাই পুনীত সিং জাগ্‌গির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। বাজার থেকে তাদের নিষিদ্ধ করা হয় এবং সংস্থার কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব করা হয়। সেবির তদন্তে জানা যায় যে ঋণকৃত বৈদ্যুতিন যানবাহন ক্রয় প্রকল্পের মাধ্যমে এই সংস্থা ফান্ড স্থানান্তর করেছে অন্যত্র। বৈদ্যুতিন যানবাহন কেনার নাম যে ঋণ আদায় করেছিল এই সংস্থা, মালিকরা সেই টাকা অন্যত্র স্থানান্তর করেছিল। এমনকী জানা গিয়েছে সেই টাকা দিয়ে গুরুগ্রামের ডিএলএফের ক্যামেলিয়া প্রজেক্টে অ্যাপার্টমেন্ট কিনেছিলেন জাগ্‌গিরা। বিভিন্ন সংস্থার মাধ্যমে সেই টাকা অনৈতিকভাবে স্থানান্তর করা হয়েছিল।

এমনকী তদন্তে উঠে আসে জেনসোল ইঞ্জিনিয়ারিং সংস্থার মালিক আনমোল সিং জাগ্‌গি সংস্থার ফান্ডের টাকা নিজের পরিবারকে পাঠিয়েছিলেন। ৬.২ কোটি টাকা তিনি তাঁর মাকে পাঠান, ২.৯৮ কোটি টাকা পাঠান তাঁর স্ত্রীকে। সংস্থার টাকা দিয়েই বিলাসবহুল পণ্য কিনেছিলেন জাগ্‌গি। ২৬ লাখ টাকার গলফ সেট, ১৭ লাখ টাকার টাইটানের ঘড়ি, ১০ লাখ টাকার স্পা সেশন ছিল তাঁর খরচের খাতার শীর্ষে।

গত মাসে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল আমেদাবাদে সংস্থার এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে নেয়। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারস-এর একটি অভিযোগের চিঠির ভিত্তিতে সংস্থার নামে জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
Loan Or Credit Card: হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?
হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget