এক্সপ্লোর

Gold and Silver Price Today: সামান্য কমল সোনা-রুপোর দাম, কতটা স্বস্তিতে আমজনতা?

Gold Price Fall: গত ১ বছরে সোনার দাম বেড়েছে হু হু করে। তবে যাঁরা সোনা কিনছেন, তাঁদের জন্য রয়েছে একটা সুখবর। আজ, ২৬ ফেব্রুয়ারি বেশ কিছুটা কমে গিয়েছে সোনার দাম।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রুপোর দামও আজ প্রতি কেজিতে ১,৮০৬ টাকা কমেছে।

ভারতীয়দের কাছে সোনার সব সময় একটা অন্যরকম মূল্য রয়েছে। আগেকার দিনেও মানুষ যেমন সোনা কিনত, তেমনই আজকের দিনেও মানুষ সোনাতে বিনিয়োগেই ভরসা রাখে। আর বেশিরভাগ মানুষের কাছেই সোনা কেনা মানে গয়না কিনে রাখা। যে গয়না বাড়ির মহিলা বা পুরুষরা পরতেও পারবেন, তেমনই অর্থনৈতিক প্রয়োজনে তা বিক্রিও করে দেওয়া যাবে।

কিন্তু গত এক বছরে যে ভাবে সোনার দাম বেড়েছে তাতে অনেকেই সোনার গয়না কিনতে ভয় পাচ্ছেন। কারণ, গয়না কিনতে গেলে এক ধাক্কায় অনেকটা সোনা কিনতে হয়। ফলে, খরচও হয়ে যায় অনেকটা। আর সেই কারণেই এখন অনেকেই ডিজিটালি সোনায় বিনিয়োগ করছেন। আর যাঁরা সোনা কিনছেন, তাঁদের জন্য আজ রয়েছে একটা সুখবর। আজ, ২৬ ফেব্রুয়ারি সোনার দাম গতকালের তুলনায় কিছুটা কমে গিয়েছে।

২৪ ক্যারেট সোনার দাম

২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম সোনার দাম আজ হয়েছে ১৫ হাজার ৮৭৮ টাকা। অর্থাৎ, গতকালের তুলনায় দাম কমেছে ১৯ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

২২ ক্যারেট (916 Gold) ১ গ্রাম সোনা এখন যদি আপনি কিনতে যান তাহলে আপনাকে খরচ করতে হবে ১৫ হাজার ৮৫ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজ আপনার ১৫ টাকা কম খরচ হবে। আবার আপনি যদি এই একই সোনা বিক্রি করতে চান, তাহলে প্রতি ১ গ্রামের জন্য আপনি পাবেন ১৪ হাজার ৪৪৮ টাকা।

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৫,৮৭৮ 
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৫,০৮৫ 
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৪,৪৪৮ 
১৮ ক্যারেট ১ গ্রাম ১২,৩৮৫ 
রুপো (৯৯৯) ১ কেজি ২,৬৭,৬৬০ 

১৮ ক্যারেট সোনার দাম

আপনি যদি ১৮ ক্যারেট (750 Gold) সোনার গয়না কিনতে চান, তাহলে এই মুহূর্তে আপনার গ্রাম প্রতি খরচ হবে ১২ হাজার ৩৮৫ টাকা। যা গতকালের তুলনায় ১৫ টাকা কম।

রুপোর দাম

আজ দাম কমেছে রুপোরও। ১ কেজি রুপোর দাম আজ হয়েছে ২ লক্ষ ৬৭ হাজার ৬৬০ টাকা। যা গতকালের তুলনায় ১ হাজার ৮০৬ টাকা কম।

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

Frequently Asked Questions

আজ রুপোর দামের কি পরিবর্তন হয়েছে?

হ্যাঁ, আজ রুপোর দামও কমেছে। ১ কেজি রুপোর দাম আজ ২,৬৭,৬৬০ টাকা, যা গতকালের তুলনায় ১,৮০৬ টাকা কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget