এক্সপ্লোর

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

Shiboprosad Mukherjee: আজই মিঠুন চক্রবর্তীর সঙ্গে আগামী বছর মুক্তি পেতে চলা সিনেমার সব কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানান শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

কলকাতা: ইতিমধ্যেই চলতি বছরে তাদের 'ফুল পিসি ও এডওয়ার্ড' সিনেমাও দর্শকদের মনে দাগ কেটেছে। বছর দু'য়েক আগে শিবপ্রসাদ-নন্দিতার 'বহুরূপী' ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সেরা সিনেমাসহ সাতটি সাতটি পুরস্কার জিতে নিয়েছিল। চলতি বছরেই সেই সিনেমার সিক্যুয়েল 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। এ বছরের পুজোতেই সেই ছবি মুক্তি পাওয়ার কথা। তবে সেই সিনেমা মুক্তির আগেই বিরাট ঘোষণা করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অবশেষে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakrabraborty) সঙ্গে কাজ করতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)।

দিনকয়েক আগেই এবিপি আনন্দের এক সাক্ষাৎকারে শিবপ্রসাদ মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার পূর্বাভাস দিয়েছিলেন। জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ না করলে চিরজীবন আক্ষেপ রয়ে যাবে। তাঁকে বলতে শোনা যায়, 'মিঠুন দার সঙ্গে আমার বহুবার কথা হয়েছে। এবারেই মিঠুন দার এক রিয়েলিটি শোয়ে প্রমোশনে গিয়েছিলাম। সেখানে আমায় জিজ্ঞেস করেছিলেন যে কবে কাজ শুরু করব? আমি বলি খুব শিগগিরি প্ল্যান হচ্ছে, আমরা কাজ করব দাদা। মিঠুন দার সঙ্গে কাজ করবই। মিঠুন দা একজন লেজেন্ড। তাঁর সঙ্গে কাজ না করলে আক্ষেপ রয়ে যাবে।'

সেই পূর্বাভাসের পর বেশিদিন অপেক্ষা করতে হল না। আজই গণমাধ্যমে সরকারিভাবে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার কথা ঘোষণা করে দিলেন শিবপ্রসাদ। জানালেন তাঁর স্বপ্নপূরণ হচ্ছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'হ্যাঁ ফাইনালি আমরা কাজ করছি একসাথে। আমি আর নন্দিতা দি সঙ্গে মিঠুন চক্রবর্তী। প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। সেগুলো খুব ছোটবেলা থেকে মনের মধ্যে নিঃশব্দে বাসা বেঁধে থাকে। আমার তেমনই একটা স্বপ্ন ছিল — কোনও একদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করব।' 

আরও পড়ুন:- অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা? 

তিনি যোগ করেন, 'একসঙ্গে কাজ করার ইচ্ছেটাও ছিল বহুদিনের। কিন্তু কিছু কিছু অপেক্ষা বোধহয় ঠিক গল্পটার জন্যই থেকে যায়। যেদিন ওনার সাথে দেখা করে গল্পটা শোনালাম, বুকের ভিতর কোথাও সেই ছোটবেলার আমিটা বোধহয় তখনও চুপ করে বসেছিল। গল্প বলা শেষ হতেই মিঠুনদা হ্যান্ডশেক করে বললেন। ফাটিয়ে দিয়েছিস! এতো আমার জীবনের গল্প।'

এবার ২৫ বছর পূর্তি উপলক্ষে অবশেষে উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করছেন মিঠুন চক্রবর্তী। আগামী বছরই মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁদের পরবর্তী সিনেমা মুক্তি পাবেন বলে একই পোস্টে ঘোষণা করেন শিবপ্রসাদ। মিঠুন চক্রবর্তী এখন ভাল আছেন এবং তাঁদের এই সিনেমার সব কথাবার্তা আজই ফাইনাল হয়েছে বলেও জানান শিবপ্রসাদ। এবার এই সিনেমার জন্য প্রহর গোনার পালা শুরু।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Big Boss Bangla: ভাঙল পাত্র, হাতাহাতি হওয়ার পরিস্থিতি! নন্দিনী-সৃজলাকে সমর্থন করতে গিয়ে গোটা হাউজেরই বিপক্ষে চলে গেলেন একজন?
ভাঙল পাত্র, হাতাহাতি হওয়ার পরিস্থিতি! নন্দিনী-সৃজলাকে সমর্থন করতে গিয়ে গোটা হাউজেরই বিপক্ষে চলে গেলেন একজন?
Salman Khan: সলমন খানের স্বস্তি! বিশ বাঁও জলে বিতর্কিত সিনেমা 'কালা হিরণ'-এর মুক্তি
সলমন খানের স্বস্তি! বিশ বাঁও জলে বিতর্কিত সিনেমা 'কালা হিরণ'-এর মুক্তি
Prabhat Roy: বর্তমান প্রজন্ম অভিনয় দক্ষতার চেয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নিয়ে বেশি ভাবে: প্রভাত রায়
বর্তমান প্রজন্ম অভিনয় দক্ষতার চেয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নিয়ে বেশি ভাবে: প্রভাত রায়
Tollywood News: ওজন বেড়েছে, চোখের তলায় কালি, কী হয়েছে ছোটপর্দার নায়িকার? অবশেষে মুখ খুললেন...
ওজন বেড়েছে, চোখের তলায় কালি, কী হয়েছে ছোটপর্দার নায়িকার? অবশেষে মুখ খুললেন...
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬)পর্ব ২:'না পোষালে চাকরি ছেড়ে দিন', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬)পর্ব ১: অভিষেকের বাড়ি থেকেই গ্রেফতার অভিষেকের PA
Sourav Ganguly News : ‘CAB-র ওপর আমার ভাবমূর্তি নির্ভর করে না’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় | ABP Ananda
CAB News : 'নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?', প্রশ্ন তুললেন রীতেশ
Humayun Kabir: ক্য়ামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিল বোর্ড খোলা নিয়ে ধুন্ধুমারকাণ্ডে হাজিরা হুমায়ুনের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
Kalker Rashifal : রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
Big Boss Bangla: বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
Embed widget