এক্সপ্লোর

Gold Price Today : ধনতেরসের আগেই দাম কমল সোনা - রুপোর, দোকানে যাওয়ার আগে দেখে নিন আজকের দর

 ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম যেমন আগের তুলনায় কমেছে, তেমনই কমেছে ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ড এবং এক কেজি রুপোর বারের দামও। 

কলকাতা : সামনেই ধনতেরস ও দীপাবলি। তার আগে সোনা ও রুপো কেনার পরিকল্পনা করছেন অনেকেই। কিন্তু গয়না কেনার আগে রোজ আপনার শহরে  নজর রাখা জরুরি প্রতিদিনের বাজারদরের উপর। কলকাতার স্বর্ণশিল্প বাঁচাও কমিটি প্রতিদিন সোনার দাম প্রকাশ করে। আজ অর্থাৎ ২ নভেম্বরের দাম দেখলে সকলের মুখে হাসি ফুটবেই।  ২ নভেম্বর সোনা ও রুপোর দাম কমেছে।  ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম যেমন আগের তুলনায় কমেছে, তেমনই কমেছে ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ড এবং এক কেজি রুপোর বারের দামও। 

৩১ অক্টোবর কলকাতায় ২২ ক্যারেট বা ৯১৬ বিশুদ্ধতার সোনার বিক্রির দর ছিল প্রতি গ্রামে ১৩,০৬৫ টাকা। ২ নভেম্বর সেই দাম কমে হয়েছে ১৩,০৫০ টাকা। অর্থাৎ, দু’দিনের মধ্যে প্রতি গ্রামে দাম কমেছে ১৫ টাকা। অর্থাৎ  ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ৩১ অক্টোবরের তুলনায় ২ নভেম্বর খরচ কমবে ১৫০ টাকা। এই সোনা দিয়েই মূলত গয়না তৈরি হয়। 

শুধু ২২ ক্যারেট নয়, ১৮ ক্যারেট সোনার দামও কমেছে। ৩১ অক্টোবর প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দর ছিল ১০,৭২৫ টাকা। ২ নভেম্বর তা কমে দাঁড়িয়েছে ১০,৭১০ টাকা। অর্থাৎ, প্রতি গ্রামে ১৫ টাকা কমেছে দাম। ১০ গ্রাম সোনার হিসাবে এই ব্যবধান ১৫০ টাকা। 

১৮ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার বিশুদ্ধতা এক নয়। ১৮ ক্যারেট সোনায় খাঁটি সোনার পরিমাণ তুলনামূলক কম থাকে। তাই এই দুই ধরনের সোনার দামের তুলনা করার সময় ক্যারেটের পার্থক্য মাথায় রাখা জরুরি। তবে ১৮ ক্যারেট সোনা ব্যবহার হয় হিরে বা পাথম সেটিংয়ের গয়না তৈরির জন্য। 

স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তালিকা অনুসারে  ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দামও কমেছে । ৩১ অক্টোবর প্রতি গ্রামের দর ছিল ১৩,৭৫১ টাকা। ২ নভেম্বর তা কমে হয়েছে ১৩,৭৩৪ টাকা। অর্থাৎ, প্রতি গ্রামে ১৭ টাকা কমেছে দাম। ১০ গ্রামের হিসাবে এই পতনের পরিমাণ ১৭০ টাকা। তবে এই দামকে সরাসরি গয়নার চূড়ান্ত বিক্রয়মূল্য হিসেবে ধরা যাবে না। এর সঙ্গে যুক্ত হয় জিএসসটি ও গয়নার মেকিং চার্জ। 

সোনার পাশাপাশি রুপোর দরেও পরিবর্তন হয়েছে। ৩১ অক্টোবর এক কেজি ৯৯৯ বিশুদ্ধতার রুপোর বারের দাম ছিল ১,৮২,০৭৪ টাকা। ২ নভেম্বর সেই দাম কমে হয়েছে ১,৮১,৯৬১ টাকা। অর্থাৎ, এক কেজি রুপোর বারে দাম কমেছে ১১৩ টাকা। যাঁরা রুপোর বার বা বেশি পরিমাণে রুপো কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই পরিবর্তন নজরে পড়ার মতোই। তবে খুচরো রুপোর গয়না বা অন্য সামগ্রী কেনার ক্ষেত্রে মজুরি ও অন্যান্য খরচের কারণে দাম আলাদা হতে পারে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Diwali Stocks 2027 : দীপাবলিতে কিনুন এই ১১ স্টক, দিতে পারে দারুণ লাভ, SBI সিকিউরিটিজ দিচ্ছে টিপস
দীপাবলিতে কিনুন এই ১১ স্টক, দিতে পারে দারুণ লাভ, SBI সিকিউরিটিজ দিচ্ছে টিপস
Provident Fund: চাকরি বদলেছেন বা প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা পড়ছে না! পুরনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কি এখনও সুদ পাবেন?
চাকরি বদলেছেন বা প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা পড়ছে না! পুরনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কি এখনও সুদ পাবেন?
November Deadline: নভেম্বরে আপনার আয়কর জমা দেওয়ার একাধিক ডেডলাইন, কবে কোন কাজ সারতে হবে?
নভেম্বরে আপনার আয়কর জমা দেওয়ার একাধিক ডেডলাইন, কবে কোন কাজ সারতে হবে?
Mutual Funds: মিউচুয়াল ফান্ডে নিয়মে বদল, ৫০০০ টাকার SIP-এ ২০ বছরে সাশ্রয় ৬ লক্ষ
মিউচুয়াল ফান্ডে নিয়মে বদল, ৫০০০ টাকার SIP-এ ২০ বছরে সাশ্রয় ৬ লক্ষ
Advertisement

ভিডিও

North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE
Florida News | ফ্লোরিডায় ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৯ যাত্রীর | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget