Gold Price Today : যুদ্ধের আবহে ফের কমল সোনার দাম, একেবারে বিরাট পতন আজ
বাজার বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ আবহে লগ্নিকারীরা সোনার পরিবর্তে নগদে বিনিয়োগ করার দিকে আগ্রহ দেখাচ্ছেন। দেখে নেওয়া যাক কলকাতার বাজারে কত হল আজ, শনিবার সোনার দাম।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ, বারুদের গন্ধ, লাশের স্তূপ, আর তার অভিঘাত সরাসরি অর্থনীতিতে। প্রভাবের বাইরে নেই ভারতের সোনার বাজারও। ইরান যুদ্ধে বাড়ছে উত্তেজনা, আর সেই আবহে কমছ সোনার দাম। ওয়াকিবহাল মহলের মতে, অর্থনীতির নতুন ধাক্কায় সোনার চাহিদা কিছুটা হলেও কমেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ আবহে লগ্নিকারীরা সোনার পরিবর্তে নগদে বিনিয়োগ করার দিকে আগ্রহ দেখাচ্ছেন। দেখে নেওয়া যাক কলকাতার বাজারে কত হল আজ, শনিবার সোনার দাম।
শুধু সোনার বিশুদ্ধতা বুঝতে গেলে, জানতে হবে ক্যারেটের গুরুত্ব। সোনার বিশুদ্ধতা প্রকাশ করা হয় ক্যারেটে। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি। ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।
সোনা রুপোর দাম শনিবার যা হল ( ১৪ জানুয়ারি, ২০২৬)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫৬৯৮ |
| ২২ ক্যারেট [916] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪৯১৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৪২৮৫ |
| ১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১২২৪৫ |
| রুপো বার (999) | ১ কেজি | ২,৬৬, ২২৭ |
সোনা-রুপোর দাম শুক্রবার যা ছিল ... ( ১৩ জানুয়ারি, ২০২৬)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫৮১৯ |
| ২২ ক্যারেট [916] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৫০৩০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৪৩৯৫ |
| ১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১২৩৪০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২,৬৫, ১২২ |
৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র - SSBC
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
ডিসক্লেমার : সোনার দাম সম্পর্কে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন। গ্রাহকদের পরামর্শ দিতে এই প্রতিবেদন। সিদ্ধান্ত একান্তই গ্রাহকের নিজের।
সেরা শিরোনাম






















