এক্সপ্লোর

Gold Prices Today: ছ'বছরে রেকর্ড পতন, সোনা কেনার এটাই আদর্শ সময়, বলছেন বিশেষজ্ঞরা

Gold Prices Today: বিগত ৬ বছরে এই প্রথম এত নীচে নামল সোনার দাম। তবে এর  ফলে গ্রাহকরাই লাভবান হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নয়াদিল্লি: বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সোনার দামেও (Gold Prices) পতন।  আন্তর্জাতিক বাজারে ধস নেমেছিল আগেই। বছরের শেষ দিনে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জেও (Multi Commodity Exchange/MCX) সোনার দাম ৫০ হাজারের নীচে নেমে আসে। বিগত ৬ বছরে এই প্রথম এত নীচে নামল সোনার দাম। তবে এর  ফলে গ্রাহকরাই লাভবান হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সোনা কেনার এটাই আদর্শ সময়। 

শুক্রবার এমসিএক্স-এ সোনার দাম ১৯৮ টাকা বৃদ্ধি পায়। তাতে বাজার বন্ধের সময় প্রতি ১০ গ্রাম সোনার দাম ঠেকে ৪৮ হাজার ৮৩ টাকায়। কিন্তু তাতেও ধস ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, বিগত ছ'বছরের তুলনায় শেয়ার বাজারে ৪ শতাংশ বেশি ধস নিয়ে ২০২১ শেষ করল সোনা।

এখনও পর্যন্ত সর্বোচ্চ প্রতি ১০ গ্রামে সোনার দাম উঠেছিল ৫৬ হাজার ২০০ টাকা। ২০২২-এর প্রথম দিন তার থেকে ৮ হাজার টাকা কম রয়েছে সোনার দাম। ফলে এটাই সোনা কেনার আদর্শ সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন: Cars Price Hike: নতুন বছরে দামি হল গাড়ি, কোন-কোন কার কিনতে বেশি খরচ ?

আন্তর্জাতিক বাজারে ধস নামাতেই দেশে সোনার দামে পতন বলে মনে করা হচ্ছে। ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল প্রতি আউন্সে ১৮০০ মার্কিন ডলার। শনিবার বাজার খোলার পর তা ০.৪ শতাংশ কমে ১৭৯৬.৪৭ ডলার হয়েছে। আন্তর্জাতিক বাজারে ২০২১ সালে সোনার দাম ৫ শতাংশ পড়েছে। 

সোনার পাশাপাশি রূপোর দামেও পতন দেখা গিয়েছে। এ দিন আন্তর্জাতিক বাজারে রূপোর দাম আউন্স প্রতি ২২.৬২ ডলার। প্ল্যাটিনবামের দাম রয়েছে ৯৬১.৩৫ ডলার। প্যালাডিয়ামও ১,৯৬০.৩১ ডলারে নেমে এসেছে। 

স্বল্পমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রেও এটাই আদর্শ সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, সোনার দাম ৪৭-৪৮ হাজারের ঘরে থাকতেই কিনে ফেলা উচিত। ডলার প্রতি টাকার দামে পরিবর্তনের সঙ্গে সঙ্গে, শীঘ্রই তা ৪৯ হাজার পেরিয়ে যেতে পারে। 

সেরা শিরোনাম

Loan Against Mutual Funds: মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
Indian Stock Market: এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
Meta Layoff: নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
Amul Ghee Price Hike : দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের
দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget