এক্সপ্লোর

Gold Silver Price: বুধবারে সোনার দামে বিরাট পতন ! এক ধাক্কায় কয়েক হাজার টাকা সস্তা হল সোনা; আজ কিনলে কত কমে পাবেন ?

Gold Silver Rate Today on 23 April: ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। এই সময় সোনা কেনা শুভ বলে মনে করেন অনেকে। পুরো বৈশাখ মাসটাতেই সোনা কেনার হিড়িক পড়ে যায়। আর তার আগেই আজ অনেক সস্তা হল সোনা।

Gold Price Today:  সোনার দাম যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল বিগত কয়েকদিনে, সেখানে আজ বুধবারের বাজারে স্বস্তি পাবেন গ্রাহকরা। দাম আর বাড়েনি, তবে এক ধাক্কায় হাজার তিনেক টাকা কমে গিয়েছে সোনার দাম। রুপোর দামেও (Gold Price) আজ ব্যাপক পতন। সোনা কিনতে আজ অনেক কম খরচ হবে আপনার। বাংলার বাজারে ২৩ এপ্রিল কত দর (Gold Silver Rate) চলছে এক ভরি সোনার ? দেখে নিন নতুন রেটচার্ট। 

সোনা ভারতে বলুন বা বাংলায় একটি অত্যন্ত শুভ ধাতু বলেই মনে করা হয়। যে কোনও অনুষ্ঠানে বা শুভ কাজে সোনা উপহার দেওয়ার চল রয়েছে। আবার অনেকে সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও মনে করেন। ফলে সোনার দাম (Gold Price Today) বাড়লে বিনিয়োগে বেশি মুনাফা আসলেও সোনার গয়না কেনার পক্ষে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। 

৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। এই সময় সোনা কেনা শুভ বলে মনে করেন অনেকে। পুরো বৈশাখ মাসটাতেই সোনা কেনার হিড়িক পড়ে যায়। তবে এবার কি চিত্রটা বদলে যাবে ? কলকাতায় নিখাদ সোনার দাম ১ লাখ ছুঁই ছুঁই। ৯০ হাজার পেরিয়ে গিয়েছে গয়নার সোনার দাম। এই সময়ে সোনার অলঙ্কারের দোকানে নানা অফারও চলে। মেকিং চার্জে নানারকম ছাড় দেওয়া হয়।  এবারও তার অন্যথা হয়নি। কিন্তু এবার বাড়তে বাড়তে সোনার দাম যেখানে গিয়ে ঠেকছে, তাতে এই ছাড় দিয়েও ক্রেতাদের কতটা টানা যাবে তা নিয়ে সন্দিহান অনেকেই।

আজকের সোনার দাম ( ২৩ এপ্রিল ২০২৫)                  

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৯৫৯২
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৯১১৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৮৭২৮
১৮ ক্যারেট ১ গ্রাম ৭৪৮০
রুপো (৯৯৯) ১ কেজি ৯৬,৮১৫

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:               

  • সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।
  • গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E20 Petrol Contro : E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
E 20 Petrol : ১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
Patanjali Ayurved : ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget