এক্সপ্লোর

মোদি-আশ্বাসের পরই চাঙ্গা শেয়ার বাজার, উঠল টাকা, পড়ল সোনা-রুপো

দেশের আর্থিক বৃদ্ধির ভবিষ্যৎ নিয়ে গতকালই বনিকসভার সম্মেলনে আশ্বাসের বাণী শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বৃদ্ধির আশ্বাসের পরই চাঙ্গা শেয়ার বাজার। জর্জ ফ্লয়েডের মৃত্যুতে তোলপাড় আমেরিকা। যার জেরে পড়ল মার্কিন ডলার। উল্টোদিকে টাকার দর ওঠায় পড়ল সোনা-রুপোর দরও।

দেশের আর্থিক বৃদ্ধির ভবিষ্যৎ নিয়ে গতকালই বনিকসভার সম্মেলনে আশ্বাসের বাণী শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই, আজ শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে। বিনিয়োগকারীরা দেশের আর্থিক পুনরুজ্জীবন নিয়ে আশাবাদী হয়ে শেয়ারে মনোযোগ দেন।

যার জেরে এদিন শেয়ার মার্কেট শুরু হতেই দ্রুত বাড়তে শুরু করে সেনসেক্স ও নিফটি। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৪১৭ পয়েন্ট উঠে ৩৪ হাজারের ঘরে প্রবেশ করে। অন্যদিকে, ১২৮ পযেন্ট ওপরে উঠে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও ১০ হাজারি লক্ষ্য ছুঁয়ে ফেলে।

এদিকে, অর্থনৈতিক পুনরুজ্জীবনের আশায় ইক্যুইটি মার্কেটে ভাল বিনিয়োগ হওয়ায় সোনার দামেও পতন হয়। দেশের বুলিয়ন বাজারে সোনার দাম ০.২০ শতাংশ বা ৫৫৬ টাকা পড়ে প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৭০ টাকা। একইভাবে, রুপোর দামও ০.৫১ শতাংশ বা প্রায় ১৫০০ টাকা পড়ে হয়েছে কেজিপ্রতি ৪৮ হাজার ৮৩০ টাকা।

অন্য়দিকে, কোভিড সংক্রমণ ও কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লেয়েডের মৃত্যু-- এই দুই ইস্যুতে জেরবার মার্কিন প্রশাসন। কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর প্রতিবাদ ও বিক্ষোভের আগুন জ্বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রভাব পড়েছে মার্কিন অর্থনীতিতে। পড়েছে ডলারের দাম।

দেশের শেয়ার বাজারে বিনিয়োগ ও মার্কিন ডলারের পতন-- এই দুয়ের জেরে টাকা শক্তিশালী হয়। এদিন একটা সময়ে মার্কিন ডলারের তুলনায় টাকা ৭৫.০৩ হয়েছিল। পরে অবশ্য তা পড়ে ৭৫.৩৬-তে শেষ হয়।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্তে সোনার মূল্যের সামান্য হেরফের হতে পারে। কারণ, সোনার দামের সঙ্গে যুক্ত হয় ১২.৫ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ জিএসটি। দীর্ঘ কোভিড-১৯ লকডাউনের পর দিল্লিতে স্পট গোল্ড মার্কেট খুলেছে। তবে, সেই স্পট গোল্ডের দামও পড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of Baroda: বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
Gold Price Today: সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
E20 Janta Party : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
Income Tax Refund: আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?
আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget