এক্সপ্লোর

Google Pay: গুগল পে-তে এই ধরনের লেনদেনে এবার দিতে হবে চার্জ ! কত বাড়বে খরচ ?

Google Pay UPI Payments: এই ডিজিটাল পেমেন্ট জায়ান্ট গুগল পে জানিয়েছে যে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে এই চার্জ ধার্য করা হতে পারে।

UPI Payments: গুগল পে-তে ব্যবহারকারীরা এতদিন নিশ্চিন্তে ইউপিআই পেমেন্ট করতে পারছিলেন, কোনো চার্জ দিতে হত না। তবে মোবাইল রিচার্জের (Google Pay) ক্ষেত্রে কিছু টাকা চার্জ কাটা হত বাড়তি হিসেবে। এছাড়া অন্য কোনো ধরনের লেনদেনে চার্জ (UPI Payments) কাটা হত না। তবে এবার সেই সুবিধের দিন কি শেষ হতে চলেছে ? গুগল পে এবার থেকে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কনভেনিয়েন্স ফি বসাতে চলেছে। ব্যবহারকারীদের খরচ বাড়বে এবার ?

এই ডিজিটাল পেমেন্ট (UPI Payments) জায়ান্ট গুগল পে জানিয়েছে যে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে এই চার্জ ধার্য করা হতে পারে। জানা গিয়েছে এই ধরনের ইউপিআই লেনদেনে যে মূল্যের লেনদেন হচ্ছে তার ০.৫ থেকে ১ শতাংশ পর্যন্ত চার্জ কাটা হবে। এর সঙ্গে যুক্ত হবে জিএসটিও। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ইউপিআই পেমেন্টের (Google Pay) ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না। ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে যে সমস্ত ব্যবহারকারীরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করতেন, তাদের জন্য এবার এই কনভেন্সিয়েন্স ফি দিতে হবে।

আজ থেকে ঠিক এক বছর আগে কিছু অঙ্কের মোবাইল রিচার্জের ক্ষেত্রে ৩ টাকা সার্ভিস চার্জ নেওয়ার কথা জানিয়েছিল। সংবাদমাধ্যমে জানা গিয়েছে, সম্প্রতি এক গ্রাহক গুগল পে-তে (Google Pay) ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদ্যুতের বিল দেওয়ার সময় ১৫ টাকা কনভেনিয়েন্স ফি কাটা হয়েছে। এই টাকা কাটার কারণ হিসেবে লেবেলে লেখা রয়েছে প্রসেসিং ফি ফর ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড ট্রানসাকশন। ফিনটেক কোম্পানিগুলির লেনদেনের খরচ কমানোর লক্ষ্যে এই বিল পেমেন্টের ক্ষেত্রে কনভেনিয়েন্স ফি চালু করেছে গুগল পে। যেহেতু ইউপিআইয়ের ব্যবহার দিনে দিনে বেড়ে চলেছে, তাই রেভিনিউ ফ্লোর সঙ্গে গ্রোথের ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই অনেকে মনে করছেন।

ভারতে মোট ইউপিআই লেনদেনের ৩৭ শতাংশই হয় গুগল পে-র মাধ্যমে। ফোন-পে সংস্থার পরেই এই গুগল পে'র স্থান। ২০২৫ সালের জানুয়ারি মাসে ৮.২৬ লক্ষ কোটি টাকার ইউপিআই লেনদেন হয়েছে গুগল পে প্ল্যাটফর্মে। এর আগে ফোন-পে'তেও এই কনভেনিয়েন্স ফি চালু করা হয়েছিল। 

আরও পড়ুন: Railway Stock: এক খবরেই ছুট দিল রেলের এই স্টক, বাড়ছে মুনাফাও; এবার ঘুরে দাঁড়াবে স্টক ?

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget