এক্সপ্লোর

GST Deadline: ব্যবসা করেন ? আয়করের পাশাপাশি এই কাজ করে নিতে হবে এই মাসের মধ্যেই

GST Scheme: ই জিএসটি কম্পোজিশন স্কিমের অধীনে করদাতারা একটি সরল কর জমা করার কাঠামো পান। মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই স্কিম। কীভাবে ফাইল করবেন ?

Deadline in March:  চলতি অর্থবর্ষ আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এই মাসের শেষ অর্থাৎ ৩১ মার্চের মধ্যেই অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে হবে। আয়কর জমার পাশাপাশি যে সমস্ত করদাতারা জিএসটি ফাইল করেন, তাঁদের ক্ষেত্রে ৩১ মার্চের মধ্যেই সেরে নিতে হবে এই কাজ। ৩১ মার্চ শেষ হচ্ছে জিএসটি কম্পোজিশন স্কিমে (GST Deadline) নথিভুক্তকরণের সময়সীমা। করদাতারা এই মাসের মধ্যেই ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য একটি জিএসটি স্কিম বেছে নিতে পারেন।

জিএসটি স্কিম বেছে নেওয়া যায় ২ বার

যে সমস্ত করদাতা পরোক্ষভাবে কর জমা করতে পারেন, তাঁরা বছরে দুটি স্কিম অর্থাৎ বছরে দুবার এই জিএসটি স্কিম বেছে নিতে পারেন। জিএসটি রেজিস্টার করার সময় করদাতারা এই বিষয়ে প্রথম সুযোগ পান। যারা জিএসটি রেজিস্ট্রেশনের (GST Deadline) সময় এই জিএসটি কম্পোজিশন স্কিম বেছে নেওয়ার সুযোগ পান না, তাঁরা প্রত্যেক নতুন অর্থবর্ষ শুরুর আগেই এই সুযোগ পেয়ে থাকেন।

নতুন অর্থবর্ষ শুরু হবে

প্রত্যেক বছর এপ্রিল মাস থেকেই শুরু হয় নতুন অর্থবর্ষ। ২০২৩-২৪ অর্থবর্ষ শেষ হয়ে যাবে আগামী ৩১ মার্চে। ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হলে আবার একবার জিএসটি কম্পোজিশন স্কিম বেছে নেওয়ার সুযোগ পাবেন করদাতারা। যে সমস্ত করদাতারা আগে থেকেই জিএসটি রেজিস্ট্রেশন করে রেখেছেন, তাঁরা ৩১ মার্চের মধ্যেই এই স্কিম বেছে নেওয়ার সুযোগ পাবেন।

জিএসটি কম্পোজিশন স্কিম কী ?

এই জিএসটি কম্পোজিশন স্কিমের (GST Deadline) অধীনে করদাতারা একটি সরল কর জমা করার কাঠামো পান। মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই স্কিম। এই সুবিধে পাওয়ার জন্য করদাতাদের বার্ষিক টার্ন ওভারের একটি উর্ধ্বসীমা ধরা আছে। যতক্ষণ না পর্যন্ত এই সর্বোচ্চ সীমা অতিক্রম করে যায় করদাতার টার্নওভার, ততক্ষণ পর্যন্ত এই জিএসটি কম্পোজিশন স্কিমের সুবিধে পাবেন করদাতারা।

কীভাবে ফাইল করবেন এই স্কিম ?

নতুন অর্থবর্ষের জন্য যে সমস্ত করদাতা এই জিএসটি কম্পোজিশন স্কিম নিতে চাইছেন, তাঁদের একটি ইলেকট্রনিক ইন্টিমেশন ফাইল করতে হবে। ফর্ম সিএমপি ০২ পূরণ করে অনলাইনে এই ফাইলিং করা যাবে। একবারই মাত্র ফাইল করা যাবে এটি। করদাতারা চাইলে জিএসটি পোর্টালের (GST Deadline) মাধ্যমেও এই কাজ করে নিতে পারেন। বার্ষিক টার্নওভারের সর্বোচ্চ সীমা অতিক্রম না করা পর্যন্ত এই সুবিধে পাবেন করদাতারা।

আরও পড়ুন: 5 Day Banking: সপ্তাহে ৫ দিন কাজ করবেন ব্যাঙ্ককর্মীরা ? কী বার্তা দিলেন অর্থমন্ত্রী ?

সেরা শিরোনাম

Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget