এক্সপ্লোর

GST Notice: ১৬ হাজার টাকায় মাস চলে, মেকানিককে ২ কোটি টাকার জিএসটি নোটিশ ধরাল কেন্দ্র

GST Demand Notice: গুজরাতের পাটান জেলার দুধকা গ্রামের এক বাসিন্দার সঙ্গেই ঘটেছে এই ঘটনা। বেঙ্গালুরুর জিএসটি বিভাগের পক্ষ থেকে ১.৯৬ কোটি টাকার জিএসটি ডিমান্ড পেয়েছেন সেই ব্যক্তি।

গুজরাত: আধার কার্ড জাল করে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে জালিয়াতির ঘটনা এখন প্রায়ই হচ্ছে দেশে আর এবারের ঘটনা আরও গুরুতর। এক ব্যক্তির অজান্তেই তার আধার কার্ড দিয়ে ভুয়ো ১১টি সংস্থা চালাত জালিয়াতরা আর সেই সংস্থার ২ কোটি টাকার জিএসটি নোটিশ (GST Notice) এবার এল সেই ব্যক্তির নামে। দেখেই চক্ষু চড়কগাছ। এক সামান্য মেকানিক যার মাসিক বেতন ১৬ হাজার টাকা, তাকেই ২ কোটি টাকার জিএসটি ডিমান্ড নোটিশ ধরাল কেন্দ্র ! গুজরাতে ঘটেছে এমনই এক অবিশ্বাস্য ঘটনা।

গুজরাতের পাটান জেলার দুধকা গ্রামের এক বাসিন্দার সঙ্গেই ঘটেছে এই ঘটনা। বেঙ্গালুরুর জিএসটি বিভাগের পক্ষ থেকে ১.৯৬ কোটি টাকার জিএসটি ডিমান্ড পেয়েছেন সেই ব্যক্তি। সুনীল সাথওয়ারা নামের সেই যুবক মেকানিকের কাজ করেন এবং কষ্ট করেই মাসে মাত্র ১৬-১৭ হাজার টাকা রোজগার করেন আর তার কাছেই এল এত বিপুল অঙ্কের জিএসটি ডিমান্ড ? এই ২ কোটি টাকার জিএসটি নোটিশ দেখেই পায়ের নিচ থেকে মাটি সরে যায় সেই যুবকের।

এই নোটিশ নিয়ে যখন সুনীল নামের সেই যুবক তার উকিলের সঙ্গে আলোচনা করেন, অনলাইনে তখন উকিল সেই জিএসটি নম্বর যাচাই করতে গিয়ে আবিষ্কার করেন তার নামে তারই অজান্তে চলছে ১১টি সংস্থা। দেশের বিভিন্ন রাজ্যে এই সংস্থাগুলি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। উত্তরপ্রদেশের অযোধ্যা, আলিগড়, অরুণাচল প্রদেশের মণিপুর, ত্রিপুরা, মহারাষ্ট্রের নাগপুর, এছাড়াও কর্ণাটক, তামিলনাড়ু এবং আন্দামান নিকোবরে চলছে এই সমস্ত সংস্থাগুলি।

তদন্ত করে জানা গিয়েছে, সুনীল সাথওয়ারার নামে ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ড বানানো হয়েছিল এবং সেই নথি দিয়েই সমস্ত সংস্থার কাজকর্ম চলত। কীভাবে এই আধার জাল করা হল, কীভাবে এতগুলি সংস্থা খোলা হল যাচাই না করেই, তা নিয়ে গভীরে তদন্ত চলছে। স্বরাষ্ট্র দফতর এবং ক্রাইম ব্রাঞ্চে ইতিমধ্যেই সুনীল ও তার পরিবার এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন যে তার নথি নিয়ে জালিয়াতি করা হয়েছে। এখন এই মামলার তদন্ত করছে গান্ধীনগর সিআইডি শাখা। তদন্তের পরেই জানা যাবে আসলে এই ১১ কোম্পানির মালিক কে, কেন এবং কীভাবে এই সমগ্র র‍্যাকেট চালিয়েছেন তিনি।

আরও পড়ুন: Gold Silver Price: ৮০ হাজারে উঠল সোনার দাম, বিয়ের মরশুমে গয়না গড়াতে পকেটে টান পড়বে ?

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget