এক্সপ্লোর

HDFC-র উপর বড় নিষেধাজ্ঞা, দুবাইতে বিরাট পদক্ষেপ! আর কোনও গ্রাহকই তৈরি করতে পারবে না ব্যাঙ্ক

মুম্বইয়ের স্টক এক্সচেঞ্জকে তারা জানিয়েছে, দুবাই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা( এইচডিএফসি ব্যাঙ্ক  লিমিটেড) দুবাই শাখায় নতুন গ্রাহক তৈরি করতে পারবে না। 

HDFC Bank News : ভারতের অন্যতম ভরসা যোগ্য ব্যাঙ্ক। কোটি কোটি গ্রাহক। সেই ব্যাঙ্কের উপরই এবার বড়সড় নিষেধাজ্ঞা । বড় নির্দেশ পেল রতের অন্যতম ভরসার ব্যাঙ্ক। শনিবার এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে, দুবাই ফাইনান্সিয়াল সার্ভিসেস অথরিটি HDFC ব্যাঙ্কের উপর একটি বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতের বৃহত্তম বেসরকারি ঋণদাতা প্রতিষ্ঠানHDFC। মুম্বইয়ের স্টক এক্সচেঞ্জকে তারা জানিয়েছে, দুবাই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা( এইচডিএফসি ব্যাঙ্ক  লিমিটেড) দুবাই শাখায় নতুন গ্রাহক তৈরি করতে পারবে না। 

HDFC ব্যাঙ্ক এখন দুবাই শাখায় নতুন গ্রাহক  অন্তর্ভুক্ত করতে পারবে না। এই খবরটি HDFC ব্যাঙ্কের তরফেই জানানো হয়েছে।  বলা হয়েছে যে ২৬ সেপ্টেম্বর, দুবাই কর্তৃপক্ষ HDFC Bank কে একটি নোটিশ পাঠিয়েছেন। সেই অনুযায়ী, ব্যাঙ্ক এখন দুবাই ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল সেন্টার (DIFC) শাখার মাধ্যমে নতুন গ্রাহকদের পরিষেবা দিতে পারবে না।

কোন কোন কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

দুবাই ফাইনান্সিয়াল সার্ভিসেস অথরিটি HDFC Bank কে নতুন গ্রাহক যুক্ত করতে নিষেধ করেছে। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে এখন নতুন গ্রাহকদের কোনও ধরনের আর্থিক পরামর্শ দিতে পারবে না HDFC। এছাড়াও দিতে পারবে না ঋণ, বিনিয়োগ চুক্তি, ঋণের উপর অগ্রিম এবং কাস্টডি। এর সঙ্গে, দুবাই ফিনান্সিয়াল সার্ভিসেস অথরিটি ( ডিএফএসএ ) ব্যাঙ্ককে জানিয়েছে যে তারা নতুন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না এবং কোনও ধরনের আর্থিক স্কিমের প্রচারের উপরও নিষেধাজ্ঞা থাকবে।

বর্তমান গ্রাহকদের উপর কোনো প্রভাব পড়বে না

ডিএফএসএ-এর এই নিষেধাজ্ঞার প্রভাব বর্তমান গ্রাহকদের উপর পড়বে না। ব্যাঙ্ক আগের মতোই তাদের সমস্ত পরিষেবা দিতে থাকবে। ব্যাঙ্ক জানিয়েছে যে ডিএফএসএ-এর নিষেধাজ্ঞা লিখিতভাবে সংশোধন বা বাতিল না করা পর্যন্ত বহাল থাকবে। সিঙ্গেল এবং জয়েন্ট হোল্ডার মিলিয়ে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত HDFC ব্যাঙ্কের ডিআইএফসি শাখায় ১৪৮৯ জন গ্রাহক রয়েছেন। যারা ব্যাঙ্কের পরিষেবা নিচ্ছেন। 

এই বিষয়ে HDFC-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্যাঙ্ক সমস্ত নির্দেশিকা অনুসরণ করবে। ব্যাঙ্ক বলেছে, তারা প্রতিটি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত এবং দ্রুত ডিএফএসএ-এর সঙ্গে মিলিতভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করবে। 

এই পুরো বিতর্কের কারণ কী

 কিন্তু হঠাৎ এই নিষেধাজ্ঞা কেন ! জানা যাচ্ছে, HDFC এবং দুবাই ফাইনান্সিয়াল সার্ভিসেস অথরিটির মধ্যে পুরনো বিতর্কের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ।  HDFC ব্যাঙ্কের বিরুদ্ধে দুবাই ফিনান্সিয়াল সার্ভিসেস অথরিটি ( ডিএফএসএ )-র অভিযোগ, তারা তাদের UAE অপারেশনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পণ্য বিক্রি করেছে। এর ফলে অনেক ভারতীয় বিনিয়োগকারীর ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি। এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কের শেয়ারে পতন দেখা গেছে।  শুক্রবার, বম্বে স্টক এক্সচেঞ্চে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার ০.৪৭% কমে ৯৪৫.১৫ টাকায় দাঁড়িয়েছে। যদিও বেঞ্চমার্ক সেনসেক্স দিনটি ০.৯০% কমে ৮০,৪২৬.৪৬ পয়েন্টে শেষ হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget