এক্সপ্লোর

HDFC Bank: ঋণের উপর সুদের হার বাড়াল HDFC ব্যাঙ্ক, বাড়বে গাড়ি-বাড়ির EMI ?

HDFC Bank Loan Interest Rate: এমসিএলআর মূলত ওভারনাইট ঋণের ক্ষেত্রে ৯.১০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯.১৫ শতাংশ। এছাড়া এক মাসের এমসিএলআর রেট ০.০৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৯.২০ শতাংশ।

HDFC Bank Loan Interest: এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন ? বা ঋণের আবেদন করতে যাচ্ছেন ? বড় খবর রয়েছে এই ব্যাঙ্কে। এখন থেকে এই ব্যাঙ্কে ঋণের উপর দিতে হবে বেশি সুদ, ঋণ নিয়ে থাকলে বাড়তে পারে ইএমআইয়ের বোঝাও। ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক (HDFC Bank) এবার তাদের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট ওরফে এমসিএলআর (HDFC Bank MCLR) বাড়িয়েছে ৫ বেসিস পয়েন্ট হারে। এর মাধ্যমে এই ব্যাঙ্কের কিছু কিছু নির্বাচিত ম্যাচিওরিটি ঋণের সুদের হার সামান্য বাড়তে চলেছে।

কোন কোন ঋণের উপর সুদের হার বাড়ল

এমসিএলআর মূলত ওভারনাইট ঋণের ক্ষেত্রে ৯.১০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯.১৫ শতাংশ। এছাড়া এক মাসের এমসিএলআর রেট ০.০৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৯.২০ শতাংশ। তবে সেকেন্ড ম্যাচিওরিটির ঋণের ক্ষেত্রে এমসিএলআরে কোনো বদল ঘটেনি। এই নতুন সুদের হার কার্যকর হয়েছে ৭ নভেম্বর ২০২৪ থেকে।

HDFC ব্যাঙ্কের ওয়েবসাইটেই জানানো হয়েছে এই তথ্য

এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে জানা যাচ্ছে যে ১ বছর মেয়াদের এমসিএলআর একই রাখা হয়েছে ৯.৪৫ শতাংশ। এর ভিত্তিতেই মূলত সমস্ত রকমের গ্রাহক ঋণ অর্থাৎ গাড়ির ঋণ কিংবা বাড়ির ঋণ নির্ধারিত করা হয়। এই ঋণের উপর সুদের হারে কোনো বদল করা হয়নি, ফলে এই ব্যাঙ্কে ঋণ নিয়ে থাকলে তার ইএমআইতে কোনো বদল হবে না।

রেপো রেটে বদল নেই

ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এবারের মুদ্রানীতির বৈঠকেও রেপো রেট একই রেখেছে, আগের মত এবারেও ৬.৫ শতাংশেই বাধা থাকল রেপো রেট। এই নিয়ে পরপর দশবার একই থাকল রেপো রেট। এরপরে এইচডিএফসি ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে তাদের এমসিএলআর বাড়ানোর। বিগত ৯ অক্টোবর আয়োজিত হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠক। সেখানেই গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত নেন।

এর আগেও সুদের হার বাড়িয়েছিল এই ব্যাঙ্ক

এর আগে সেপ্টেম্বর মাসে ঋণের উপর সুদের হার বাড়িয়েছিল এইচডিএফসি ব্যাঙ্ক। ফলে কিছু কিছু টার্ম লোনের ক্ষেত্রে বেড়েছিল সুদের হার। হোম লোন, গাড়ির লোন কিংবা পার্সোনাল লোনের ক্ষেত্রে বেঞ্চমার্ক সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক। মূলত এমসিএলআর রেটই বাড়ানো হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: GST Evasion: ২৫ হাজার কোটির কর ফাঁকি, প্রকাশ্যে ১৮ হাজার ভুয়ো সংস্থার জালিয়াতি

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget