এক্সপ্লোর

Dividend Stocks: ২৯৫ শতাংশ দাম বেড়েছে ১ বছরের মধ্যেই, এবার আরও সুখবর এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারে

HUDCO Dividend: হাডকোর বোর্ড অফ ডিরেক্টররা এর ডিভিডেন্ড ঘোষণা করার পরেই এর রেকর্ড ডেটও জানিয়ে দিয়েছেন। এক বছরে ২৯৫ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ারের দাম, এবার ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করল হাডকো।

HUDCO Share: গত এক বছরে পিএসইউ স্টকগুলি বেশ ভাল পারফর্ম করেছে। কিছু কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টকে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এক বছরের মধ্যেই। তেমনই একটি সংস্থা হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ সংক্ষেপে হাডকো। এই সংস্থার শেয়ারেই (HUDCO Dividend) বিগত এক বছরের মধ্যে এসেছে বিপুল মুনাফা। এবার এই সংস্থাই অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। এক বছরে ২৯৫ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ারের দাম, এবার ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করল হাডকো।

কবে ডিভিডেন্ড মিলবে

হাডকোর বোর্ড অফ ডিরেক্টররা এর ডিভিডেন্ড (HUDCO Dividend) ঘোষণা করার পরেই এর রেকর্ড ডেটও জানিয়ে দিয়েছেন। বোর্ডের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে ডিবেঞ্চার ইস্যু করার মাধ্যমে ৪০ হাজার কোটি টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ করার। হাডকো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে প্রতিটি ইকুইটি শেয়ার পিছু ১.৫০ টাকা অর্থাৎ ১৫ শতাংশ হারে অন্তবর্তী ডিভিডেন্ড দেওয়া হবে শেয়ার হোল্ডারদের। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের ফেসভ্যালু হবে ১০ টাকা। জানা গিয়েছে, এই সংস্থা আগামী ৩০ দিনের মধ্যে রেকর্ড ডেট রেখেছে এবং এর মধ্যেই ডিভিডেন্ড দেওয়া হবে বিনিয়োগকারীদের।

কত রিটার্ন এসেছে এই শেয়ারে

২০২৪ সালের শুরু থেকে আজকের দিন পর্যন্ত হাডকোর শেয়ারের দাম (HUDCO Dividend) বেড়েছে ৩৯.৪৬ শতাংশ। বিগত তিন মাসের হিসেবে দেখলে এই সংস্থার শেয়ারের দাম ৭২.৭১ শতাংশ বেড়েছে। গত ১ বছরে হাডকোর শেয়ারে বিনিয়োগ করে ২৯৫ শতাংশ মুনাফা মিলেছে, ৩ বছর আগে বিনিয়োগ করে থাকলে ২৭৮ শতাংশ রিটার্ন মিলত আজকের দিনে। সবথেকে বেশি লাভ দিয়েছে এই সংস্থার শেয়ার ২ বছরের ব্যবধানে।

শেয়ারের দামে ওঠানামা

বুধবার ২০ মার্চ বাজার বন্ধের সময় এই সংস্থার শেয়ারের দাম হয় ১৭৫.৬৫ টাকা। হাডকোর শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ২২৬.৪৫ টাকা এবং সর্বনিম্ন দাম ৪০.৪০ টাকা।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Upcoming IPO: মাসের শেষেই আসছে এই ফিনটেক সংস্থার আইপিও, বিনিয়োগে লাভ দিতে পারে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Bill : UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget