এক্সপ্লোর

Stock Market Closing: নিফটি-সেনসেক্সে দারুণ গতি, আশা জাগিয়ে বন্ধ বাজার,কেমন যাবে সোমবার ?

Share Market: আইটি স্টকগুলিতে ভারী কেনাকাটার কারণে সপ্তাহের শেষ দিনে গতি দেখাল বুলসরা।

Share Market: আইটি স্টকগুলিতে ভারী কেনাকাটার কারণে সপ্তাহের শেষ দিনে গতি দেখাল বুলসরা। আজ লেনদেনের শেষে মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ১০৫ পয়েন্ট বেড়ে ৫৯,৭৯৩-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৩৪ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৭,৮৩৩ পয়েন্টে বন্ধ হয়েছে। যদিও সেনসেক্স দিনের সর্বোচ্চ থেকে ৩২৬ পয়েন্ট কমেছে, নিফটি ১২৭-এ নেমে এসেছে। সকালের লেনদেনে সেনসেক্স ৬০,০০০ ছাড়িয়ে গেছে। তবে এতকিছুর পরও সোমবারের মার্কেট নিয়ে চিন্তা বেড়েছে বিনিয়োগকারীদের। 

Stock Market:আজ কোন সেক্টরের কী অবস্থা
আজ প্রথম থেকেই গতি দেখিয়েছে বাজার। ব্যাঙ্ক নিফটি ও নিফটি আইটি দুর্দান্ত হারে বৃদ্ধি পেয়েছে। এদিন ব্যাঙ্ক নিফটির ১২টি শেয়ারের মধ্যে ৯টি শেয়ার সবুজে ও ৩টি শেয়ার লালে বন্ধ হয়েছে। পাশাপাশি নিফটি আইটির ১০টি স্টকের মধ্যে ১০টি স্টক সবুজে বন্ধ হয়েছে৷ ব্যাঙ্কিং ছাড়াও আইটি, অটো, এফএমসিজি, মেটাল, তেল ও গ্যাস খাতের দাম বেড়েছে। একইসঙ্গে ভোগ্যপণ্য, ফার্মা ছাড়াও মিডিয়া খাতের শেয়ারের দরে পতন হয়েছে। মিডক্যাপ ও স্মল ক্যাপ শেয়ারগুলিও বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে। নিফটির ৫০টি শেয়ারের মধ্যে ২৬টি শেয়ার সবুজে  বন্ধ হয়েছে। যার মধ্যে ২৪টি শেয়ার লালে বন্ধ হয়েছে। দিনের শেষে সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে কেবল ১৪টি স্টক সবুজে দৌড় থামিয়েছে। একইসঙ্গে ১৬টি স্টক লাল চিহ্নে বন্ধ হয়েছে।

Stock Market Closing: আজ বেড়েছে এই স্টকগুলি
এদিন বাজারের ক্রমবর্ধমান স্টকগুলির দিকে তাকালে দেখা যাবে- টেক মহিন্দ্রা 3.32 শতাংশ, ইনডাসইন্ড ব্যাঙ্ক 2.60 শতাংশ, ইনফোসিস 2.43 শতাংশ, এইচসিএল টেক 1.90 শতাংশ, মারুতি সুজুকি 1.83 শতাংশ, এসবিআই 1.61 শতাংশ, টিসিএস 1.50 শতাংশ, উইপ্রো 1.1 শতাংশে বন্ধ হয়েছে৷

Share Market:সোমবারের দিকে তাকিয়ে বাজার
সপ্তাহের শেষ দিনে এদিন বাজার গতি দেখালেও সোমবার নিয়ে চিন্তা কমছে না বিনিয়োগকারীদের। নিফটি রেজিস্ট্যান্স ভাঙায় চিন্তা থাকছ ফলস ব্রেক আউটের। সেই ক্ষেত্রে ফের বাজার পড়তে পারে সোমবার। আপাতত তাই বুঝে পা ফেলার চেষ্টা করছেন বিনিয়োগকারীরা। কোনও কারণে সোমবার বাজার নিচে খুললে নিফটি সূচকের সাপোর্টের দিকেই নজর থাকবে ইনভেস্টারদের । এদিন আইটি স্টকে ভারী গতি আসায় বিক্রির ধুম দেখা যেতে পারে সোমবার। বাজার বিশেষজ্ঞদের ধারণা, সোমবার বাজার পড়লেও ফের দীপাবলি পর্যন্ত উত্থান দেখা যেতে পারে দালাল স্ট্রিটে। সেই ক্ষেত্রে ১৯,৫০০ ছাড়িয়ে যেতে পারে নিফটির সূচক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget