এক্সপ্লোর

Hyundai Creta Update: দেশের বাজারে চাহিদা রয়েছে, হুন্ডাই ক্রেটায় এবার এই নতুন ভ্যারিয়েন্ট

Hyundai Cars: দেশের বাজারে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার নতুন ভ্যারিয়েন্ট আনল হুন্ডাই ক্রেটা (Hyundai Creta)। কোম্পানির নতুন ক্রেটায় ক্লাচলেস ম্যানুয়াল বা iMT অপশন নিয়ে এসেছে হুন্ডাই ।


Hyundai Cars: দেশের বাজারে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার নতুন ভ্যারিয়েন্ট আনল হুন্ডাই ক্রেটা (Hyundai Creta)। কোম্পানির নতুন ক্রেটায় ক্লাচলেস ম্যানুয়াল বা iMT অপশন নিয়ে এসেছে হুন্ডাই (Hyundai)। আগেই হুন্ডাই ভেন্যু ও i20-তে পাওয়া যেত এই গিয়ারবক্স অপশন। 

Hyundai Creta Update: কী কী ভ্যারিয়েন্টে পাবেন ক্রেটায় ? 
এই আইএমটি অপশন অবশ্যই ম্যানুয়াল গিয়ারবক্সের পাশাপাশি ক্রেটার CVT, DCT ও টর্ক কনভার্টার গিয়ারবক্স বিকল্পগুলির সঙ্গে পাওয়া যাবে। যারা বর্তমানে ক্রেটা ডিসিটি বা সিভিটি পেট্রলের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য ভাল বিকল্প হতে পারে iMT অপশন। এই iMT কেবল 1.5l পেট্রলের সঙ্গেই পাওয়া যায়। ক্রেতারা এখন Creta 1.5l পেট্রল ইঞ্জিন সহ CVT ও iMT গিয়ারবক্সের মধ্যে বেছে নিতে পারবেন।

Hyundai Creta Update: নতুন মডেলের কত দাম ?
iMT সংস্করণটি কেবল একটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে। এর দাম 12.68 লক্ষ টাকা। যার অর্থ, এটি ম্যানুয়াল 1.5 এর তুলনায় প্রায় 20,000 টাকা বেশি প্রিমিয়াম। iMT-এর জন্য আপনাকে ম্যানুয়ালের মতো গাড়ি চালাতে হবে। এই ক্ষেত্রে ক্লাচ ব্যবহার করার প্রয়োজন পড়বে না।কারণ নিজে থেকেই গাড়ি এই কাজটি করে দেবে। 

Hyundai Creta Update: নাইট সংস্করণ এনেছে ক্রেটা 
এছাড়াও নতুন নাইট সংস্করণ এনেছে ক্রেটা। যেখানে গাড়ির বাইরের বিভিন্ন অংশে গ্লসি ব্ল্যাক কালার দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ক্রেটার পরিবর্তে এতে রয়েছে কালো অ্যালয় হুইল। এমনকী সি পিলারের গার্নিশটিও এখন কালো করা হয়েছে। মূলত, স্পোর্টি লুক দিতেই করা হয়েছে এই কাজ। যেখানে ভিতরেও নাইট এডিশনে ব্ল্যাক থিম রেখেছে কোম্পানি। সঙ্গে পাবেন কনট্রাস্ট স্টিচিং। ভিতরের সেন্টার কনসোলটিতেও আনা হয়েছে বদল। সেখানে চকচকে কালো রঙে দেওয়া হয়েছে কনসোলে। এই বিশেষ সংস্করণটি কেবল 1.5l পেট্রল ও ডিজেলের অপশনে পাওয়া যায়। 
তবে ফ্ল্যাগশিপ টপ-স্পেকসের 1.4l টার্বো পেট্রলের সঙ্গে পাবেন না এই এডিশন। এই সেগমেন্টে iMT SUV হিসাবে বাজারে দেখা যায়  Kia Seltos-কে৷ 

সেরা শিরোনাম

Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
Kolkata-Puri New Bus Service: কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে
কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget