এক্সপ্লোর

Interest Rate Cut: এই বেসরকারি ব্যাঙ্কে টাকা রেখেছেন ? সেভিংস অ্যাকাউন্টেও কমল সুদের হার

ICICI Bank Interest Rate: ১৬ এপ্রিল বুধবার থেকেই এই নতুন সুদের হার কার্যকর হবে বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই এইচডিএফসি ব্যাঙ্কও তাদের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে।

Savings Deposit Interest Rate:  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি রেপো রেট কমানোর পর থেকেই বিভিন্ন ব্যাঙ্কে ঋণের উপর সুদের হার যেমন কমানো হয়েছে, তেমনি একইসঙ্গে ফিক্সড ডিপোজিটে সুদের হারও কমানো হয়েছে। এর আগে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার (Interest Rate Cut) কমিয়েছে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের পরে এবার আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টেও সুদের হার কমিয়েছে। এই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের (ICICI Bank) তথ্য অনুসারে এখন থেকে এই বেসরকারি ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমে গিয়েছে।

১৬ এপ্রিল বুধবার থেকেই এই নতুন সুদের হার কার্যকর হবে বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই এইচডিএফসি ব্যাঙ্কও তাদের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে আর এই নতুন সুদের হার গ্রাহকদের জন্য কার্যকর হবে ১২ এপ্রিল থেকেই। ২০২২ সালের এপ্রিল মাস থেকে এই প্রথম এইচডিএফসি ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়েছে।

আইসিআইসিআই ব্যাঙ্কের আমানতকারীরা তাদের সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ২.৭৫ শতাংশ সুদের হার পেয়ে থাকেন। আর একই সুদের হার রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কেও। আর ৫০ লক্ষ টাকার বেশি আমানতের ক্ষেত্রে ওয়েবসাইটের তথ্য অনুসারে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমে হয়েছে ৩.২৫ শতাংশ হয়েছে।

দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা এখন তাদের সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ২.৭০ শতাংশ হারে সুদ পান। বিগত বেশ কয়েকদিনে আরও ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার কমিয়েছে। বিগত চার মাসের মধ্যেই পরপর দুবার মিলিয়ে মোট ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পরেই পরপর সুদের হার কমিয়েছে ব্যাঙ্কগুলি।

ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্কে কত সুদ মিলছে

  • কানারা ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ৩ কোটি টাকার কম আমানতের জন্য এই ব্যাঙ্কে এখন সুদের হার ৪ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ রয়েছে সাধারণ নাগরিকদের জন্য। আর প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার রয়েছে ৪ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত।
  • কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে এখন থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য সুদের হার ১৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ২.৭৫ শতাংশ থেকে ৭.৩০ শতাংশ সুদের হার রয়েছে সাধারণ নাগরিকদের জন্য।
  • বন্ধন ব্যাঙ্কে ১২ মাস থেকে ১৩ মাসের মেয়াদে সুদ মিলছে ৮ শতাংশ এবং একই মেয়াদে নন-কলেবল বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে ৮.৩ শতাংশ সুদ মিলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price : রুপোর দামে বড় পরিবর্তন! কমল সোনার দামও, জানুন সোনা ও রুপোর লেটেস্ট রেট
রুপোর দামে বড় পরিবর্তন! কমল সোনার দামও, জানুন সোনা ও রুপোর লেটেস্ট রেট
Credit Card: শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
Employees' Provident Fund Organisation: EPF-এ নমিনি না থাকলে প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকা পরিবার কীভাবে পাবে?
EPF-এ নমিনি না থাকলে প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকা পরিবার কীভাবে পাবে?
Gold Silver Price : সুযোগ হাতছাড়া ! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, কত টাকা খসবে আজ ?
সুযোগ হাতছাড়া ! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, কত টাকা খসবে আজ ?

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget