এক্সপ্লোর

Gujarat SIM Fraud Case: সিমকার্ড ক্লোন করে OTP হস্তগত, তার পরই অ্যাকাউন্ট থেকে গায়েব ১ কোটি ১৯ লক্ষ

SIM Fraud Case: আমদাবাদের Collective Trade Links PVT. Ltd সংস্থা সাইবার জালিয়াতির শিকার হয়ে ১.১৯ কোটি টাকা হারায়।

নয়াদিল্লি: সাইবার জালিয়াতি মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জরিমানা করা হল ICICI ব্যাঙ্ক  এবং Vodafone-কে। সিম কার্ড ক্লোন করে বেআইনি লেনদেনের অভিযোগ জমা পড়েছিল। ১.১৯ কোটি টাকা খোয়া যায় আমদাবাদের একটি সংস্থার। সেই মামলাতেই জরিমানা করা হল ICICI ব্যাঙ্ক  এবং Vodafone-কে। (SIM Fraud Case)

আমদাবাদের Collective Trade Links PVT. Ltd সংস্থা সাইবার জালিয়াতির শিকার হয়ে ১.১৯ কোটি টাকা হারায়। সেই নিয়ে ICICI ব্যাঙ্ক ও Vodafone Idea Limited-এর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৪৩ ও ৪৩-এ ধারা অনুযায়ী দায়ের হয়েছিল মামলা। সিমকার্ড ক্লোন করে প্রথমে OTP হাসিল করে জালিয়াতরা। এর পর সংস্থার ওভারড্রাফ্ট অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ছিল। (Gujarat SIM Fraud Case)

২০২৩ সালের মার্চ মাসে ওই ঘটনা ঘটে। Collective Trade Links PVT. Ltd সংস্থার ডিরেক্টর প্রকাস মেহতা ব্যবসার কাজে ভিয়েতনাম যাচ্ছিলেন। ২০২৩ সালের ১১ মার্চ তাঁর সংস্থার নাম করে অন্য একটি ই-মেল অ্যাকাউন্ট থেকে Vodafone-কে SIM Swap-এর আবেদন জানানো হয়। অর্থাৎ যে নম্বরে OTP ঢোকার কথা, সেই ফোন নম্বর অন্য একটি সিমকার্ডে চালান করতে অনুরোধ জানানো হয় Vodafone-কে। ওই আবেদন পেয়ে বিকেল ৪.৩০-টের মধ্যেই নতুন সিম তৈরি করে দেয় Vodafone. কোনও কিছু যাচাই পর্যন্ত করে দেখেনি তারা। অথচ ওই সময়ই আসল সিমটি আন্তর্জাতিক রোমিং-এর আওতায় ছিল।

এর পর, রবিবার ডুপ্লিকেট সিমকার্ডটি ব্যবহার করে OTP হাসিল করে নেয় জালিয়াতরা। মোট ২২ বার লেনদেন করে তারা। সব মিলিয়ে ১ কোটি ১৯ লক্ষ ৩৭ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। ICICI ব্যাঙ্কে ওই সংস্থার অ্যাকাউন্ট থেকে RTGS এবং NEFT-এর মাধ্য়মে বের করে নেওয়া হয় টাকা। বেনিফিশিয়ারি হিসেবে নতুন ১০ জনের নামও যুক্ত করা হয়। সংস্থার আর এক ডিরেক্টর ভরতকুমার মেহতার সেকেন্ডারি ফোন নম্বরে যতক্ষণে লেনদেনের নোটিফিকেশন ঢোকে, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। পরদিন বিষয়টি জানাজানি হতে থানায় অভিযোগ জমা পড়ে। ICICI ব্যাঙ্কেও অভিযোগ জানানো হয়। 

ICICI ব্যাঙ্ক সেই সময় দাবি করে, পাসওয়র্ড, OTP, MPIN-এর মাধ্যমেই যাবতীয় লেনদেন হয়, যেমনটা নির্দেশ রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের। এর পরও অভ্য়ন্তরীণ স্তরে তদন্ত শুরু করে তারা। বেনিফিশিয়ারি অ্য়াকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়। ICICI ব্যাঙ্ক গোটা ঘটনার জন্য ওই সংস্থাকেই দায়ী করে। তাদের তরফে কোনও বিধি লঙ্ঘন হয়নি বলে জানায়। অন্য দিকে, Vodafone জানায়, আগে থেকে নথিভুক্ত থাকা একটি ইমেল আইডি থেকেই সিমকার্ড বদলের অনুরোধ আসে। সেই মতোই সব কাজ হয়। যদিও Collective Trade Links PVT. Ltd জানায়, সিমকার্ডটি যে আন্তর্জাতিক রোমিং-এর আওতায় রয়েছে, তা যাচাই পর্যন্ত করেনি Vodafone. ছুটির দিনে বিপুল টাকা লেনদেন হতে দেখেও কেন খোঁজ নিল না ICICI ব্যাঙ্ক, ওঠে সেই প্রশ্নও।

তদন্তে জানা যায়, সিমকার্ড ক্লোন করে জালিয়াতির এই চক্র অনেক দূর ছড়িয়েছে। Vodafone-এর সিমকার্ড ব্যবহার করে এমন অন্তত ২০টি ঘটনার কথা জানতে পারেন তদন্তকারীরা। দু’টি ব্যাঙ্কের কিছু কর্মীও আতসকাচের নীচে চলে আসেন। ১৮ জন সিমকার্ড বিক্রেতার ভূমিকাও খতিয়ে দেখা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে এবছর জানুয়ারি পর্যন্ত দফায় দফায় শুনানি হয় সেই নিয়ে। ICICI ব্যাঙ্ক ও Vodafone-এর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে ওই সংস্থা। শেষ পর্যন্ত ICICI ব্য়াঙ্ককে ১০ লক্ষ টাকা এবং Vodafone-কে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। ছয় সপ্তাহের মধ্যে মূল অঙ্ক, ১ কোটি ৫ লক্ষ টাকা ফেরত দিতে বলা হয়েছে।

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget