এক্সপ্লোর

Layoff News: AI-এর সহায়তা নিয়ে কাজ করতে চাননি, একবারে ৮০ শতাংশ কর্মীর চাকরি গেল এই সংস্থায়

IgniteTech Layoff: ‘এআই মনডে’ শুরু করেন এই সংস্থার সিইও অর্থাৎ সপ্তাহের এমন একটি দিন যখন সংস্থার সকল কর্মীকে বাধ্যতামূলকভাবে এআই প্রকল্পগুলিতে মনোনিবেশ করতে হবে।

Job Cuts: কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পরে বহু মানুষই কর্মহীন হয়ে পড়ছেন। এমন খবর আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে প্রায়ই শোনা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই বিনিয়োগ ও মনোযোগ বাড়ানোর জন্য বহু খ্যাতনামা টেক সংস্থা নিকট অতীতে কর্মী ছাঁটাই করেছেন। আগামী সময়ে এই কর্মী ছাঁটাইয়ের মাত্রা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আর এই আবহেই ইগনাইট-টেক সংস্থার সিইও তাঁর সংস্থার ৮০ শতাংশ কর্মীকে একবারে বরখাস্ত করেছেন। কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে জোর দেওয়ার জন্য নয়। এই সংস্থার সিইও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব যে সুদূরপ্রসারী হবে তা আগেই বুঝতে পেরেছিলেন, আর তাই সংস্থার কর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তাকে স্বীকার করতে এবং কাজের মধ্যে সেটিকে অন্তর্ভুক্ত করতে বলেছিলেন। কিন্তু তাঁর সংস্থা বেশিরভাগ কর্মী তাতে অস্বীকার করেন, তাই ৮০ শতাংশ কর্মীকেই তিনি ২০২৩ সালে ছাঁটাই করে দিয়েছিলেন।

তাঁর এই পদক্ষেপই বিতর্কের জন্ম দিয়েছে। যদিও তাঁর এই সিদ্ধান্ত এই সময়ের কঠোর বাস্তবতাকে প্রতিফলিত করে। সিইও এরিক ভন এখনও ২০২৩ সালের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে অটল রয়েছেন। ফরচুন সংবাদমাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে বৃহৎ পরিসরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত অত্যন্ত কঠিন, কিন্তু প্রয়োজন হলে তিনি তা করতে রাজি আছেন। এমনকী এই কাজ আবারও করতে পিছপা হবেন না তিনি।

সংস্থায় AI Monday নিয়ে তীব্র বিরোধিতা

সংবাদ প্রতিবেদন অনুসারে এরিক ভন ২০২৩ সালে এআইকে ব্যবসার জন্য হুমকি বলে মনে করেছিলেন। এরপরে তিনি ‘এআই মনডে’ শুরু করেন অর্থাৎ সপ্তাহের এমন একটি দিন যখন সংস্থার সকল কর্মীকে বাধ্যতামূলকভাবে এআই প্রকল্পগুলিতে মনোনিবেশ করতে হবে। সিইওর এই আদেশের বিরুদ্ধে শত শত কর্মী প্রতিবাদ জানান, তিনি তাঁর কর্মীদের বোঝানোর বদলে ছাঁটাই করেন সংস্থা থেকে। তাঁর বক্তব্য ছিল হয় এআই মনডে নীতি মেনে চলুন, নাহলে কাজ ছেড়ে দিন।

এরিক ভনের মতে এআই প্রযুক্তি স্বীকার করে নেওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি প্রতিবাদ এসেছে কারিগরি ক্ষেত্র থেকে। এআই গ্রহণের বদলে এই কর্মীরা এআইয়ের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে মার্কেটিং এবং সেলস টিমের লোকেরা কোনও দ্বিধা ছাড়াই নতুন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছেন। সিইও নিজেই তাঁর বেতনের ২০ শতাংশ এআই প্রযুক্তি প্রশিক্ষণে ব্যয় করছেন। এর মধ্যে এআই সরঞ্জাম ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্লাসের খরচও অন্তর্ভুক্ত ছিল।

২০২৪ সালের মধ্যে এরিক ভনের এই সংস্থা কঠিন পরিবর্তনের সুফল দেখতে পারে। ইগনাইট-টেক দুটি এআই সলিউশন চালু করেছে যার পেটেন্ট প্রক্রিয়া চলছে। এর বাইরে সংস্থাটি আরও একটি সংস্থাকে অধিগ্রহণ করেছে এবং এর থেকে প্রায় ৭৫ শতাংশ EBITDA অর্জন করেছে। এ থেকেই প্রমাণিত হয় যে এরিক ভনের নেওয়া কঠোর পদক্ষেপগুলি কার্যকর প্রমাণিত হচ্ছে।

এআই প্ল্যাটফর্ম রাইটারের গবেষণায় আরও জানা গিয়েছে যে আরও অনেক সংস্থা এরিক ভনের মতই একইরকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। আর সেখানেও এক তৃতীয়াংশ কর্মী এআই সম্পর্কিত সংস্থার পরিকল্পনার ক্ষতি করছে। মিলেনিয়াল এবং জেনারেশন জেডের ৪১ শতাংশ কর্মী এআই প্রযুক্তি এড়িয়ে যেতে চাইছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget