এক্সপ্লোর

GDP of India: GDP সংক্রান্ত তথ্য ‘ত্রুটিপূর্ণ’, ভারতকে C গ্রেড ধরাল IMF, সরব বিরোধীরা

IMF on India's GDP: হিসেব এবং পরিসংখ্যান কতটা নির্ভুল, তার উপর ভিত্তি করেই প্রত্যেক দেশের ‘গ্রেড’ নির্ধারণ করে IMF.

নয়াদিল্লি: দেশের অভ্যন্তরীণ মোট উৎপাদন বা GDP বৃদ্ধির হার ৮.২ শতাংশ দেখিয়েছে কেন্দ্র। সেই নিয়ে একযোগে সরব বিরোধীরা। তথ্যে হেরফের ঘটানো হয়েছে বলে দাবি তাদের। আর সেই আবহে বিতর্ক আরও উস্কে দিল  আন্তর্জাতিক অর্থভাণ্ডার (IMF). GDP-সহ ভারতের অন্যান্য জাতীয় হিসেব সংক্রান্ত পরিসংখ্যানকে ‘C’ গ্রেড ধরিয়েছে তারা। আর তাতেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। (IMF on India's GDP)

হিসেব এবং পরিসংখ্যান কতটা নির্ভুল, তার উপর ভিত্তি করেই প্রত্যেক দেশের ‘গ্রেড’ নির্ধারণ করে IMF. এই ‘গ্রেড’যত নীচের দিকে যাবে, তার অর্থ জনগণের সামনে যে তথ্য তুলে ধরা হচ্ছে, তা ‘ত্রুটিপূর্ণ এবং নজরদারিতে বাধা সৃষ্টি করে’। ভারতের অর্থনৈতিক পরিকাঠামোর বার্ষিক পর্যালোচনায় এমনটাই জানিয়েছে IMF. (GDP of India)

IMF জানিয়েছে, অর্থনীতি সংক্রান্ত যে তথ্য় প্রকাশ করেছে কেন্দ্র, তা পর্যাপ্ত নয়। ওই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পদ্ধতি ত্রুটিপূর্ণ। উৎপাদন সংক্রান্ত পরিকাঠামো, মানুষের খরচের অভ্যাস বদলে গেলেও, GDP হিসেব করতে এখনও কেন ২০১১-’১২ সালকে ভিত্তি হিসেবে ধরা হচ্ছে, প্রশ্ন উস্কে দিয়েছে IMF. GDP নির্ধারণে উৎপাদন এবং খরচের হিসেবে অসঙ্গতি রয়েছে বলেও দাবি করেছে তারা। অসংগঠিত ক্ষেত্রের উপর গুরুত্ব আরোপের কথাও বলা হয়েছে।

সরকার, মানুষ ও বিভিন্ন সংস্থার আয়ের নিরিখে গোড়া থেকেই GDP নির্ধারণ করে আসছে সরকার। পাশাপাশি, খরচের হিসেবেও তুলে ধরা হয়। যদিও তথ্যের উৎস এবং নজরদারিতে ফারাক থাকায় GDP-র হিসেবও ভিন্ন হয়, যা নিয়ে লাগাতার প্রশ্ন তুলে আসছেন অর্থনীতিবিদরা। IMF-ও এবার তা তুলে ধরল।

যে ক্রেতা মূল্য সূচকের নিরিখে ভারত মুদ্রাস্ফীতি নির্ধারণ করে, সেটিকে ‘B’ গ্রেডের আওতায় রেখেছে IMF. অর্থাৎ যে তথ্য তুলে রা হয়েছে, তাতে ত্রুটি রয়েছে। তবে নজরদারি চালানো সম্ভব তা দিয়ে। 

GDP-র হার বৃদ্ধির যে তথ্য সম্প্রতি তুলে ধরেছে কেন্দ্র, তাতে ৮.২ শতাংশ বৃদ্ধি দেখানো হয়েছে। GST ছাড় দেওয়ায় মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে। যদিও বিরোধী দলগুলি এ নিয়ে প্রশ্ন তুলেছে। IMF প্রশ্ন তোলার পর পরই সাত তাড়াতাড়ি GDP-র হার বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget