এক্সপ্লোর

India's Unemployment Rate: ডিসেম্বরে আরও বৃদ্ধি বেকারত্বের হারে, ১৬ মাসে সর্বোচ্চ!

CMIE Report:CMIE-এর নতুন রিপোর্ট বলছে আগের মাসের তুলনায় শহর এলাকায় বেকারত্ব বেড়েছে।

কলকাতা: ফের বেকারত্বের আঁচ। সারা দেশে আরও বাড়ল বেকারত্বের হার। ডিসেম্বরে সারা দেশের বেকারত্বের হার ৮.৩০ শতাংশ। গত ১৬ মাসে যা সর্বোচ্চ। গত মাসেই এই হার ছিল ৮ শতাংশ। এমনই আশঙ্কাজনক ছবি উঠে এসেছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (Centre for Monitoring Indian Economy)-এর  রিপোর্টে। 

কী বলছে রিপোর্ট:
CMIE-এর নতুন রিপোর্ট বলছে আগের মাসের তুলনায় শহর এলাকায় বেকারত্ব বেড়েছে। গত মাসে যা ছিল ৮.৯৬ শতাংশ। রিপোর্ট বলছে ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ১০.০৯ শতাংশ। যদিও গ্রামীন ক্ষেত্রে বেকারত্বের আঁচ কমেছে। গত মাসে যা ছিল ৭.৫৫ শতাংশ। ডিসেম্বরে তা নেমে দাঁড়িয়েছে ৭.৪৪ শতাংশ। 

CMIE-এর ডিরেক্টর মহেশ ব্যাস বলেছেন, 'বেকারত্বের বৃদ্ধি যতটা খারাপ মনে হচ্ছে ততটা নয়।' কারণ শ্রমে অংশগ্রহণের হারেও বৃদ্ধি দেখা গিয়েছে। ডিসেম্বরে সেই হার ৪০.৪৮ শতাংশ। যা গত ১২ মাসে সর্বোচ্চ।

সামনের বছরেই লোকসভা নির্বাচন। তার আগে উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং তরুণদের কাজের সুযোগ দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের কাজ। উল্টোদিকে বিরোধী দল কংগ্রেস মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো বিষয়গুলি সামনে রেখেই ভারত জোড়ো যাত্রা করছে। সম্প্রতি রাহুল গাঁধী বলেছিলেন, জিডিপি বৃদ্ধির লক্ষ্য থেকে বেরিয়ে উৎপাদন, চাকরি বৃদ্ধি, রফতানি বৃদ্ধি-এখন দেশের লক্ষ্য হওয়া উচিত। 

জুলাইতেই কমেছিল:
National Statistical Office-থেকে ত্রৈমাসিকের যে তথ্য প্রকাশ করা হয় তাতে দেখা গিয়েছিল জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতে বেকারত্বের হার কমেছিল। দাঁড়িয়েছিল ৭.২ শতাংশে। যা আগের ত্রৈমাসিকের থেকে কমেছিল।  

কোথায় কেমন বেকারত্ব:
CMIE-এর তথ্য অনুযায়ী, ডিসেম্বরে হরিয়ানাতে বেকারত্ব ৩৭.৪ শতাংশ। রাজস্থানে ২৮.৫ শতাংশ এভং দিল্লিতে ২০.৮ শতাংশ।       

মুম্বইয়ে সদর দফতর CMIE-এর। এই সংস্থা যা তথ্য় প্রকাশ করে তা সবসময়েই নজরে থাকে অর্থনীতিবিদ, আর্থিক বিশেষজ্ঞ এবং দেশের নীতি-নির্ধারকদের (Policymakers)। কারণ সরকারের তরফে মাসে-মাসে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয় না। সেন্টার ফল মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি  বা CMIE (Centre for Monitoring Indian Economy) এটি ব্যবসা-আর্থিক বিশ্লেষণকারী সংস্থা (Business information company)। ১৯৭৬ সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। প্রাইমারি ডেটা কালেকশন থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্রে যাবতীয় তথ্য় সংগ্রহ করা এবং তা সুনির্দিষ্ট পদ্ধতিতে বিশ্লেষণ করে ভবিষ্যৎ অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন সূচকের ওঠানামা মাপার কাজ করা হয় এই সংস্থার তরফে।  

আরও পড়ুন; 'নোটবন্দি বিজ্ঞপ্তিতে কোনও ত্রুটি নেই' মোদি সরকারকে স্বস্তি দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
E 20 Petrol Contro : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget